Monday, June 17, 2013

ফ্রিল্যান্সার ইমেইল ব্যবহারে যে ভুলগুলি করেন



একজন ফ্রিল্যান্সারের যোগাযোগের মুল মাধ্যম ইমেইল। এরপরও দেখা যায় অনেক ফ্রিল্যান্সার ইমেইল ব্যবহারে যথেষ্ট শতর্ক থাকেন না। সামান্য অসাবধানতার জন্য ফ্রিল্যান্সিং ব্যবসা ক্ষতিগ্রস্থ হয়।

ইমেইল সঠিকভাবে ব্যবহারের জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না। সামান্য সচেতন হলেই এধরনের সমস্যা মোকাবেলা করা যায়।
সাধারনভাবে যে ভুলগুলি করা হয় সেগুলি সম্পর্কে জেনে নিন।

Tuesday, June 11, 2013

সাধারন যে ভুলগুলি ফ্রিল্যান্সারের বিপদ ডেকে আনতে পারে



হয়ত লক্ষ করেছেন ফ্রিল্যান্সিং পেশায় যোগ দেয়া মানুষের সংখ্যা যেমন বিপুল তেমনি এদের বড় একটি অংশ দুএক বছরের মধ্যে ফ্রিল্যান্সিং থেকে সরে যান।
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, এটা কেন হচ্ছে ?
কিছু ব্যক্তি ক্রমেই ভাল করছেন, ফ্রিল্যান্সিং এর প্রশংসায় পঞ্চমুখ আর কিছু ব্যক্তি অপছন্দ করছেন, অবশ্যই দৃশ্যমান কারন রয়েছে।

অনেকে মনে করেন কাজের যোগ্যতা হয়ত একমাত্র কারন। বাস্তবে দক্ষতা থাকার পরও ফ্রিল্যান্সিং ছেড়ে যাওয়ার কারনগুলি বিশ্লেষন করে সাধারন কিছু ভুল পাওয়া যায়। এই বিষয়গুলি সম্পর্কে সচেতন থেকে যে কেউ ক্রমাগত ভালোর দিকে যেতে পারেন।

Saturday, June 8, 2013

লোগো ডিজাইন প্রতিযোগিতার জন্য wilogo



প্রতিযোগিতার মাধ্যমে গ্রাফিক ডিজাইন ক্রমেই জনপ্রিয় হচ্ছে। এরমধ্যে লোগো ডিজাইন রয়েছে শীর্ষে। কোন কোন সাইটে মুলত লোগো ডিজাইনের কাজই প্রধান। ৯৯-ডিজাইন, লোগো টুর্নামেন্ট, ফ্রিল্যান্সার ইত্যাদির নাম করা যায় এই তালিকায়।

এধরনের আরেকটি সাইট উইলোগো। ২০০৬ সাল থেকে সাইটটি চালু আছে। বর্তমানে তাদের কাজের ৮০ ভাগই লোগো ডিজাইনের। বাকি কাজগুলির মধ্যে রয়েছে ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ব্যানার, বিজ্ঞাপন, টি-সার্ট, টুইটার-ফেসবুক পেজ, প্রিন্ট এবং প্যাকেজ ডিজাইন ইত্যাদি। নির্দিষ্ট ধরন অনুযায়ী সহজে কাজ খূজে বের করা যায়।
কাজের নিয়ম খুব সহজ। বিনামুল্যে সদস্য হবেন। এরপর কাজের তালিকা থেকে কাজ পছন্দ করে ডিজাইন জমা দেবেন। সেরা ডিজাইনটি পুরস্কারের অর্থ পাবে।

Monday, June 3, 2013

ফ্রিল্যান্সারের আসলে কি জানা প্রয়োজন



মনে হতে পারে খুব সহজ প্রশ্ন এবং সরল উত্তর। ফ্রিল্যান্সার জানতে চান কি কি কাজ করা যায়, কোথায় কাজ পাওয়া যায়, কিভাবে যোগাযোগ করতে হয় ইত্যাদি।
বাস্তবে এই প্রশ্নগুলির উত্তর জেনে ফ্রিল্যান্সিং কাজে ভাল করার উদাহরন পাওয়া কঠিন। অন্তত সরলভাবে বলা যায়, এই প্রশ্নগুলির জন্য কারো কাছে যাওয়া প্রয়োজন নেই। ফ্রিল্যান্সিং বিষয়ক কোন শব্দ লিখে সার্চ করে তাদের কাছে যাওয়া যায়, সেখানে তাদের সমস্ত নিয়ম জানা যায়।

বরং এই বিষয়গুলি জানার পর বাস্তব কাজের সময় কিছূ প্রশ্ন এসে হাজির হয়। এগুলির উত্তর তত সহজে পাওয়া যায় না। অথচ এগুলি না জেনে কাজ করা সম্ভব হয় না।
এধরনের কিছু বিষয় তুলে ধরা হচ্ছে এখানে।

Wednesday, May 29, 2013

লোগো এবং গ্রাফিক ডিজাইনের জন্য বিনামুল্যের ফন্ট



গ্রাফিক ডিজাইনের জন্য ফন্ট অত্যন্ত গুরুত্বপুর্ন একটি বিষয়। লোগো ডিজাইনের ক্ষেত্রে একেবারে প্রাথমিক হাতিয়ার। অনেক লোগো শুধুমাত্র বিশেষ ফন্ট ব্যবহার করে তৈরী করা হয়।

সেকারনেই ডিজাইনারদের সবসময়ই নতুন ধরনের ফন্ট খোজ করতে হয়। ফন্টের উতস হতে পারে নানান যায়গা। এখানে বিনামুল্যের ফন্ট ব্যবহারের প্রয়োজনীয়তা এবং সেগুলি পাওয়ার কিছু যায়গার খোজ দেয়া হচ্ছে।

Friday, May 24, 2013

পার্ট-টাইম ফ্রিল্যান্সিং শুরু করার সুবিধে



ফ্রিল্যান্সিং কাজের নানা সুবিধের কথা শুনে অনেকে সরাসরি ফুলটাইম ফ্রিল্যান্সিং শুরু করেন। এদের সকলের অভিজ্ঞতা সুখকর হয় না। বারবার চেষ্টা করে কাজ না পাওয়া, অন্যদের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারনে নিজের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার মত বিষয় যেমন থাকে তেমনি ফ্রিল্যান্সিং কাজের জন্য যোগাযোগ, কাজ এবং ক্লায়েন্ট যাচাই ইত্যাদি নানা খুটিনাটি বিষয় জানতে বহু সময় ব্যয় করতে হয়।
এরচেয়ে ভাল একটি পথ ব্যবহার করা যায়। পার্টটাইম ফ্রিল্যান্সিং।

নাম থেকেই ধারনা করা যায় এই ব্যবস্থায় আপনি পুরোপুরি ফ্রিল্যান্সিং কাজের ওপর নির্ভর করছেন না। অন্য কাজের সাথে একাজে দক্ষতা বাড়াচ্ছেন।
পার্ট-টাইপ ফ্রিল্যান্সিং এর সুবিধেগুলি এখানে উল্লেখ করা হচ্ছে।