আপনি ক্যামেরা ব্যবহার
করছেন। আপনার জানা প্রয়োজন ক্যামেরাটি ঠিকমত কাজ করে কি-না।
ঠিকমত কাজ করা
বলতে ক্যামেরার বদ ধরনের সমস্যার কথা বলা হচ্ছে না। ক্যামেরার ফ্লাশ বা অন্য কোন
অংশ সমস্যার কারনে ছবি উঠছে না, এগুলি সহজেই জানা যায়। ক্যামেরার কারনে ছবির মান
নষ্ট হচ্ছে কি-না যাচাই করার কথা বলা হচ্ছে। এর ফলে আপনি জানতে পারবেন সমস্যা ক্যামেরার কারনে নাকি ছবি ঠিকমত না উঠানোর কারনে।
সহজে কাজটি করা যায়। ফ্লাশ ব্যবহার করে এবং ফ্লাশ ছাড়া সাধারন আলোয় কয়েকটি ছবি উঠান, ভিডিও করার সুযোগ থাকলে ভিডিও
করুন, কম্পিউটারে নিন এবং দেখুন।
ক্যামেরা
স্বাভাবিকভাবে ছবি উঠানোর কাজ করছে। কথা হচ্ছে ছবি যতটা ভাল হওয়ার কথা সেটা হচ্ছে
কি-না। এটাও যাচাই করতে পারেন নিজেই।


















