ফটোশপ লাইটরুম প্রথম টিউটোরিয়ালে সফটঅয়্যারের পরিচিতি, ইন্টারফেস এবং সাধারন কাজগুলি উল্লেখ করা হয়েছে। আপনার ছবিগুলি বাছাই করে সেগুলিকে ইমপোর্ট করার কাজ করে নিন সেখানে দেয়া তথ্য অনুযায়ী।
এবারে দেখা যাক সেগুলিকে আরো উন্নত করা যায় কিভাবে। আপনি যত ভালভাবেই ছবি উঠান না কেন, সেখানে কিছু করার সুযোগ সবসময়ই থাকে। কখনো কখনো বড় ধরনের পরিবর্তন করা প্রয়োজন হয়। প্রতিটি ইমেজকে পৃথক পৃথকভাবে এডিট করার কাজটি সময়সাপেক্ষ সন্দেহ নেই, কিন্তু যেহেতু সেগুলি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট সম্পন্ন সেহেতু এভাবেই সবচেয়ে ভাল ফল পেতে পারেন।



