ইনডিজাইনে ৩ ধরনের কন্টেনার ব্যবহার করা হয়। এদের নাম আন-এসাইন্ড, গ্রাফিক এবং টেক্সট। এদের মধ্যে আনএসাইন্ড ফ্রেম ব্যবহার করে আপনি ফিল, ষ্ট্রোক ইত্যাদির মাধ্যমে নানাধরনের অবজেক্ট তৈরী করতে পারেন। এজন্য রয়েছে রেকট্যাংগল, ইলিপস, পলিগন এবং লাইন টুল। এগুলি ব্যবহার করে আপনি গ্রাফিক সেপ তৈরী করতে পারেন।
এছাড়া ইনডিজাইনে লেয়ার ব্যবহারের সুযোগ রয়েছে। ফটোশপ কিংবা ইলাষ্ট্রেটরের মত এখানেও বিভিন্ন এলিমেন্ট ভিন্ন ভিন্ন লেয়ারে রেখে সহজে সাজাতে পারেন। এই টিউটোরিয়ালে অবজেক্ট এবং লেয়ার বিষয়গুলি উল্লেখ করা হচ্ছে।


