Showing posts with label Career. Show all posts
Showing posts with label Career. Show all posts

Monday, July 1, 2013

ফোরেক্স ট্রেড হতে পারে ইন্টারনেট ব্যবহার করে আয়ের পদ্ধতি



ইন্টারনেট ব্যবহার করে আয় করা যায় একথার প্রতিক্রিয়া একেকজনের কাছে একক রকম। অনেকে সহজে আয়ের পদ্ধতি যাচাই করে হতাস হয়েছেন সামান্য আয় দেখে। অনেকে ফ্রিল্যান্সিং কাজ করতে গিয়ে প্রতিযোগিতার মুখে ভাল করতে পারেননি। এই দুইয়ের মাঝামাঝি পদ্ধতি হতে পারে ফোরেক্স ট্রেডিং। এখানে ফ্রিল্যান্সিং এর মত কোন বিষয়ে দক্ষ হতে হয় না। মোটামুটিভাবে ট্রেডিং বুঝলে কাজ করা যায়। জানার জন্য সুযোগ রয়েছে প্রচুর।

শুরুতেই সাবধান করে নেয়া ভাল, ফোরেক্স ট্রেড অনেকটাই শেয়ার বাজারের মত। বাংলাদেশের শেয়ার বাজারের বিনিয়োগকারীরা ভাল করেই জানেন এতে দ্রুত লাভ যেমন হতে পারে তেমনি বড় ধরনের লোকসানও হতে পারে। ট্রেডিং ভালভাবে না বুঝে টাকা বিনিয়োগ করবেন না।

Sunday, February 24, 2013

ফ্রিল্যান্সারদের জন্য কম্পিউটার ট্রেণিং



যে কোন পেশাদারী কাজের জন্য হাতেকলমে প্রশিক্ষনের বিকল্প নেই। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার সময় প্রয়োজনীয়তা আরো বেশি। একজন ফ্রিল্যান্সারকে একা কাজ করতে হয়। কোন সমস্যা হলে সাহায্য করার জন্য কেউ নেই। সেকারনে তার দক্ষতা বেশি প্রয়োজন, যে কাজের অভিজ্ঞতা নেই এমন কাজ করার মানষিকতা প্রয়োজন। অভিজ্ঞ কেউ প্রশিক্ষন দিয়ে সমস্যা মোকাবেলার মানষিকতা তৈরীতে সাহায্য করতে পারেন।
বাংলাদেশে কম্পউটার বিষয়ক ট্রেণিং নিয়ে অভিযোগ নানা ধরনের। শিক্ষার্থীর অভিযোগ এক ধরনের, যারা প্রশিক্ষন দেন তাদের অভিযোগ আরেক ধরনের।
দুইয়ের সমম্বয় করে কি সমাধান বের করা সম্ভব ? এই বিষয় নিয়ে এই পোষ্ট।

Sunday, January 27, 2013

মাল্টিমিডিয়া তৈরী হতে পারে আপনার পেশা


মাল্টিমিডিয়া কি প্রশ্ন করলে সম্ভবত দুধরনের উত্তর পাওয়া যাবে। একপক্ষ বলবেন, যেখানে লেখা, ছবি, ভিডিও, শব্দ ইত্যাদি দিয়ে কিছু প্রকাশ করা হয়।
আরেক পক্ষের উত্তর দেয়ার আগে ১৩ বছর আগের অভিজ্ঞতা উল্লেখ করা যেতে পারে। এক ব্যক্তি মাল্টিমিডিয়া সিডি কিনেছেন। ফেরত এসে বললেন, কি মাল্টিমিডিয়া দিলেন উইনএম্প দিয়ে চলে না জেটঅডিও দিয়েও চলে না। দ্বিতীয় পক্ষের কাছে এখনও মাল্টিমিডিয়া অর্থ গান শোনা বা ভিডিও দেখার ব্যবস্থা। মাল্টিমিডিয়া সফটঅয়্যার বলতে তারা মিডিয়া প্লেয়ার বোঝেন।
অথচ বিষয়টি এমন হওয়ার কথা ছিল না। অন্তত ১৫ বছর আগে বাংলায় সিডিভিত্তিক মাল্টিমিডিয়া তৈরী করা হয়েছে। এতদিনে সেটা নিজস্ব ক্ষেত্র তৈরী করে নিতে পারত। কেন হয়নি সেটা ভিন্ন প্রসংগ। বরং এখনও কি হতে পারে, এরফলে ব্যবহারকারীরা কিভাবে উপকৃত হতে পারেন এবং এরসাথে সম্পৃক্ত হয়ে বহু মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন এই বিষয়গুলি নিয়ে ধারাবাহিকভাবে কয়েকটি লেখা দেয়ার উদ্দ্যোগ নেয়া হচ্ছে। প্রথম পর্বে একে পেশা হিসেবে ব্যবহারের সুযোগ কতটা সেটাই তুলে ধরা হচ্ছে।
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নামের বিশ্বকোষের পরিচিতি বর্ননা করা প্রয়োজন হয় না। এর মুদ্রন বন্ধ হয়ে গেছে। বর্তমানে পাওয়া যায় ডিভিডিতে এবং ইন্টারনেটে। ছাপা বইয়ের তুলনায় এতে অতিরিক্ত সুবিধে হিসেবে রয়েছে সার্চ করার ব্যবস্থা, এনিমেশন, ভিডিও এবং শব্দের ব্যবহার। পুরোটাই রয়েছে একটিমাত্র ডিভিডিতে। ফলে প্রতিযোগিতায় ছাপানো সংস্করন টিকে থাকতে পারেনি। এই উদাহরন বলে দিতে পারে মাল্টিমিডিয়ার সম্ভাবনা কতটুকু।

Saturday, December 1, 2012

ফ্রিল্যান্সিং ভিত্তিক ব্যবসা কিভাবে হতে পারে


ফ্রিল্যান্সিং বলতেই অনেকে ধরে নেন অনলাইনে কাজ করা। এই সাইটে অনেকবার উল্লেখ করা হয়েছে ফ্রিল্যান্সিং সবসময় ইন্টারনেটভিত্তিক হতে হবে এমন কথা নেই। স্থানীয়ভাবে কারো কাজ করাকে ফ্রিল্যান্সিং বললে কোন ক্ষতি নেই। বরং অনলাইন ফ্রিল্যান্সিং শুরুর আগে এভাবে দক্ষতা বাড়ানো সুবিধেজনক।
অনলাইন ফ্রিল্যান্সিং পদ্ধতিকে কাজে লাগিয়ে স্থানীয়ভাবে ব্যবসা করা কি সম্ভব ?
সম্ভব। এর সুবিধে অনেক। একদিকে যারা কাজ করাতে চান তাদের কাজ সহজ করা এবং খরচ কমানো। অন্যদিকে যারা কাজ করে আয় করতে চান তাদের আয়ের সুযোগ করে দেয়া। এধনের কাজ আপনার চারিদিকে সবসময়ই হচ্ছে। তাকে কিছুটা নিয়মের মধ্যে এনেই একাজ করা সম্ভব।
কোন ফ্রিল্যান্সিং সাইটকে উদাহরন হিসেবে ধরুন। তাদের কাছে যিনি কাজ করাতে চান (ক্লায়েন্ট) তিনি সদস্য হন। এরপর যে কাজ করাতে চান সেগুলি তাদের কাছে তুলে ধরেন।
একইসাথে যারা কাজ করতে আগ্রহি (ফ্রিল্যান্সার) তারাও সদস্য হিসেবে নাম লেখান। কাজের বর্ননা দেখেন এবং সেখান থেকে পছন্দের কাজ করতে আগ্রহ দেখান। যারপক্ষে যেকাজ করা সম্ভব তাকে যাচাই করে কাজ দেয়া হয়। ফ্রিল্যান্সিং কোম্পানী মধ্যস্থতা করার জন্য দুপক্ষের কাছে কিছু ফি নেন।

Sunday, May 6, 2012

Foreign Exchange Market বা Forex বা FX পরিচিতি


Foreign Exchange Market বা Forex বা FX বিশ্বের সবচেয়ে বড় মুদ্রাবাজার। প্রতিদিন এখানে গড়ে ট্রিলিয়ন ডলারের অর্থ হাতবদল হয়। পরিমানের দিক থেকে আমেরিকার সবগুলি শেয়ারবাজার এর পরিমান থেকে ৩০ গুনেরও বেশি।
অন্যান্য মুদ্রাবাজারের মত ফোরেক্স এর নির্দিষ্ট ভৌগলিক অবস্থান নেই।  যে কোন যায়গা থেকে ২৪ ঘন্টা এটা ব্যবহার করা যায়।  দিনের হিসেবে এটা শুরু হয় সিডনিতে এরপর টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক এভাবে পুরো পৃথিবীতে অবস্থান করে।
ইন্টারনেটের মাধ্যমে যে কেউ যে কোন দেশ থেকে এতে অংশ নিতে পারেন।  ইন্টারনেটে আয়ের পদ্ধতি হিসেবে অনেকে আগ্রহ দেখাচ্ছেন এই বিষয়ে। ঢাকা শহরে ফোরেক্স শেখানোর বিজ্ঞাপন চোখে পড়েছে। একজন ভিজিটরের আগ্রহে ফোরেক্স এর পরিচিতি তুলে ধরা হচ্ছে এখানে।

Monday, April 9, 2012

ইন্টারনেটে অর্থ উপার্জনের সেরা পথগুলি

ইন্টারনেট ব্যবহার করে অনেকভাবে অর্থ উপার্জণ করা যায়। কেউ অন্য কাজের পাশাপাশি ইন্টারনেট থেকে অতিরিক্ত আয় করেন, কেউ একেই পেশা হিসেবে ব্যবহার করেন এবং অন্য পেশার থেকেও বেশি আয় করেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকতে পারে আয়ের বিভিন্ন পথের মধ্যে কোনটি বেশি গ্রহনযোগ্য, কিংবা লাভজনক।
এককথায় এর উত্তর দেয়া কঠিন। ওয়েব ডিজাইন করলে বহু টাকা আয় করা যায় কিন্তু সেটা সকলের পক্ষে সম্ভব না। ডাটা এন্ট্রি বা টাইপিং সে তুলনায় সহজ কাজ। আবার কারো কারো পক্ষে সেটাও সম্ভব হয় না বিভিন্ন কারনে। তাদের জন্য হয়ত ক্লিক করে টাকা আয় করার ওপর নির্ভর করতে হয়। কারো কাছে নিজস্ব ব্লগ তৈরী করা লাভজনক। ব্লগ জনপ্রিয় হলে সেখানে বিজ্ঞাপন রেখে যথেষ্ট পরিমান আয় করা যায়।
ইন্টারনেটে আয়ের বিভিন্ন পথগুলির পরিচিতি তুলে ধরা হচ্ছে এখানে।

Tuesday, March 20, 2012

ক্লিক করে আয় : কেন করবেন, কেন করবেন না

ক্লিক করে আয় কিংবা পিটিসি একদিকে যেমন বহু মানুষের প্রিয় অন্যদিকে অনেকে এর কঠোর সমালোচক। দুই বিপরীতমুখি বক্তব্য কখনো সত্য হতে পারে না। বরং এপক্ষে কিছু সত্য, ওপক্ষে কিছু সত্য থাকবে এটাই স্বাভাবিক। এধরনের বক্তব্যের ফল হিসেবে অনেকেই বিভ্রান্ত হন। যারা ব্যবহার করা উচিত না তিনি ব্যবহার করেন, যার ব্যবহার করা যুক্তিসংগত তিনি ব্যবহার করেন না।
পিটিসি কার জন্য কার্যকর, কতটা আয় করা সম্ভব, এজন্য কি কি বিষয় লক্ষ করতে হয় সেগুলি আরেকবার তুলে ধরা হচ্ছে এখানে।

Monday, March 5, 2012

অনলাইন ডাটা এন্ট্রি কাজের প্রস্তুতি কিভাবে নেবেন

সাধারনভাবে বলা হয় ডাটা এন্ট্রি অনলাইনে করা কাজগুলির মধ্যে সবচেয়ে সহজ। দেখে দেখে টাইপ করতে পারলে একাজ করা যায়। কথাটা ঠিক। কিন্তু অনেক সময়ই দেখে টাইপ করার কাজকে যত সহজ মনে করা হয় বাস্তবে ততটা সহজ না। অন্তত একাজ যদি আগে না করে থাকেন।
টাইপ করার জন্য কমপক্ষে মাইক্রোসফট ওয়ার্ড এর মত কোন সফটঅয়্যার ব্যবহারের জ্ঞান থাকা প্রয়োজন। সেইসাথে টাইপিং কাজে দক্ষতা। আপনাকে টাইপ করতে হবে নির্ভুলভাবে। সেইসাথে যত দ্রুত টাইপ করবেন তত বেশি আয় করা সম্ভব।

Thursday, February 23, 2012

ইন্টারনেটে টাকা আয় : প্রতারিত হবেন না

অনেকেই হয়ত লক্ষ্য করেছেন বেশিকিছু প্রতিস্ঠান বেশ কিছুদিন ধরেই সহজে ইন্টারনেটে টাকা আয়ের প্রচারনা চালাচ্ছে। ইন্টারনেটে টাকা আয় করা যায়, সহজে আয় করা যায় এতে কোন ভুল নেই। মানুষকে এবিষয়ে সচেতন করলে বাংলাদেশের মত দরীদ্র দেশে, যেখানে কাজের সুযোগ কম সেখানে বিপুল সংখ্যক মানুষ্যের উপকার হতে পারে। সে হিসেবে এই উদ্দ্যোগকে প্রশংসা করা উচিত ছিল। কিন্তু প্রশ্ন উঠেছে তাদের উদ্দেশ্য নিয়ে।
কোন প্রতিস্ঠান যখন বলে সহজে টাকা আয়ের জন্য কিছু টাকা দিয়ে তাদের সদস্য হোন তখন প্রশ্ন করতেই হয় তাদের ভুমিকা কি ? সহায়তা করা অবশ্যই একটি অংশ এবং সেজন্য তারা কিছু ফি নিলেও হয়ত আপত্তি করা উচিত না। সেই ফি এর পরিমান কতটা ? কিংবা তার বিনিময়ে কি দেয়া হবে বা হচ্ছে। তার নিশ্চয়তাই বা কি ?

Tuesday, February 14, 2012

ইন্টারনেট থেকে কত সহজে আয় করা যায়

ইন্টারনেট ব্যবহার করে আয় এখন সারা বিশ্বে আলোচিত বিষয়। অনেকের মতে বর্তমানের কাজের পদ্ধতি পাল্টে যাচ্ছে। আগামীতে মানুষ অফিসে গিয়ে চাকরী করার বদলে নিজের বাড়িতে কম্পিউটারের সামনে বসে কাজ করবে। সেখানে দেশ কোন বাধা না, যে কেউ যে কোন দেশ থেকে ভিন্ন দেশের কাজ করার সুযোগ পাবে। এই পদ্ধতি ক্রমেই জনপ্রিয় হচ্ছে। আপনার দক্ষতা যে বিষয়েই হোক, সেটা ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে আয় করা সম্ভব।
বর্তমানে ইন্টারনেটে আয় কারো কাছে পুরোপুরি পেশা, কেউ অন্য কাজের সাথে বাড়তি আয়ের জন্য ব্যবহার করছেন। এবং অবশ্যই বহু সংখ্যক মানুষ এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না এটা তার উপযোগি কি-না, কিংবা আসলেই এর ওপর নির্ভর করা যায় কি-না।
ইন্টারনেট ব্যবহার করে খুব সামান্য কাজ করে যেমন আয় করা যায় তেমনি বিশেষজ্ঞ পর্যায়ের কাজ করা যায়। কাজের ধরন যেমন ভিন্ন আয়ের পরিমানও তেমনই ভিন্ন। একেবারে সহজ যে সকল পদ্ধতি থেকে আয় করা যায় তার একটি ধারনা দেয়া হচ্ছে এখানে।

Monday, February 13, 2012

অফলাইন ব্যবসার ৩ প্রয়োজন

বাংলা-টিউটর সাইটে মুলত ইন্টারনেট থেকে আয়ের তথ্য সম্পর্কে উল্লেখ করা হয়। কিন্তু ইন্টারনেট ব্যবহার না করেও প্রযুক্তি সম্পর্কিত ব্যবসা করা সম্ভব। অবশ্যই ব্যবসা বলতে একজনের কাছে কিনে  আরেকজনের কাছে বিক্রি করা বুঝানো হচ্ছে না। এজন্য আসলে কোন পরামর্শ প্রয়োজন হয় না। প্রযুক্তি ব্যবহার করা সংক্রান্ত ব্যবসার কথা বলা হচ্ছে।
ইন্টারনেট ব্যবহার করার সময় আপনি খুব সহজে ক্লিকসেন্স এর মত সাইটের সদস্য হয়ে ক্লিক করে আয় করতে পারেন।  কিংবা ব্লগ, ওয়েবসাইট, ফেসবুক ইত্যাদিতে এফিলিয়েশন যোগ করে আয় করতে পারেন। সেতুলনায় সাধারন ব্যবসায় প্রয়োজন এবং ঝুকি বেশি। বিনিয়োগ প্রয়োজন হয়, বিশেষ কাজে দক্ষতা প্রয়োজন হয়, যায়গা প্রয়োজন হয়। এধরনের কিছু ব্যবসার কথা উল্লেখ করা হয়েছে এই সাইটে।

Friday, February 10, 2012

ইন্টারনেটে আয়ের সময় যে বিষয়ে সাবধান থাকবেন

ইন্টারনেট থেকে আয়ের বহু পথ রয়েছে এবং সেগুলি নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। ক্রমেই আরো বেশি মানুষ আগ্রহ দেখাচ্ছেন এই বিষয়ে। অনেকে একে অর্থনৈতিক উন্নতির চাবিকাঠি বলে উল্লেখ করছেন।
বাংলা-টিউটর সাইটের মুল্য লক্ষ্য যারা ব্যক্তিগতভাবে কাজ করতে চান তাদের নিয়ে। অন্য কাজের পাশাপাশি ইন্টারনেট থেকে অতিরিক্ত আয়ের পথ তৈরী করা, কিংবা পুরোপুরি পেশা হিসেবে ব্যবহারের জন্য যাকিছু প্রস্তুতি প্রয়োজন সে বিষয়ে পরামর্শ দেয়া। সেকারনে ইন্টারনেট থেকে আয়ের ভাল দিকগুলির পাশাপাশি আপনি যেন সমস্যার সম্মুখিন না হন সেবিষয়েও উল্লেখ থাকা প্রয়োজন। ইন্টারনেট থেকে আয়ের সময় আপনি যেভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন সেগুলি জেনে নিন।

Monday, January 23, 2012

ফ্রিল্যান্সার কখন ভাল ক্লায়েন্টকে বাদ দেন

ফ্রিল্যান্সার হিসেবে আপনার মুল লক্ষ্য ক্লায়েন্টের কাজ করা, নতুন কাজের জন্য নতুন ক্লায়েন্ট খোজ করা। কিন্তু এমন কি হতে পারে আপনি কোন ক্লায়েন্টের কাজ করবেন না।
অনেক কারনে এমন অবস্থার সৃষ্টি হতে পারে যখন বিশেষ ক্লায়েন্টের কাজ করা সম্ভব হয় না। কাজের ধরন, কাজ থেকে লাভ, আচরন যেকোন কিছুই আপনাকে নিরুতসাহিত করতে পারে কাজ সম্পর্কে। ফ্রিল্যান্সিং যেহেতু নির্দিস্ট চাকরী থেকে পৃথক সেহেতু আপনি খুব সহজেই একজনকে বাদ দিয়ে আরেকজনের কাজ করতে পারেন। অনেক সময় যাকে ভাল ক্লায়েন্ট বলা যায় তার কাজও ছেড়ে দিতে হয়।

Wednesday, January 18, 2012

ফ্রিল্যান্সিং কাজ নেয়ার সময় কি এই ভুলগুলি করছেন

একজন ফ্রিল্যান্সারের সত্যিকারের সাফল্য নির্ভর করে কিভাবে কাজ নেয়া হয়েছে তার ওপর। তখন আপনি হিসেব করতে পারেন কত টাকায় কি পরিমান কাজ করা লাভজনক। শুরুতে কিংবা বিশেষ অবস্থায় হয়ত জরুরী ভিত্তিতে কাজ পেতে আপনি কম টাকায় বেশি পরিশ্রম করতে পারেন কিন্তু সাধারন নিয়ম হওয়া উচিত আপনি কাজের জন্য যত বেশি মজুরী নিতে পারেন। আপনি নিশ্চয়ই জানেন যারা ভাল দরদাম করতে পারেন তারা কমদামে ভাল জিনিষ কেনার সুবিধে পান। আপনি বিষয়টি পছন্দ করুন বা নাই করুন, ফ্রিল্যান্সার হিসেবে কাজ নেয়ার পদ্ধতিই এমন। আপনাকে কাজ এবং মুল্য দুটি হিসেব করে ঠিক করে নিতে হবে।
সাধারনভাবে ফ্রিল্যান্সার এই বিষয়ে বেশকিছু ভুল করেন। যারা এবিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের পরামর্শ কি জেনে নেয়া যাক।

Wednesday, September 7, 2011

ফ্রিল্যান্সিং বা ছোট ব্যবসা কেন পছন্দ করবেন

বিগার ইজ বেটার, প্রচলিত প্রবাদ। বড় বিষয় ভাল এতে সন্দেহ নেই। কয়েকশ কিংবা কয়েখ হাজার মানুষ যে প্রতিস্ঠঅনে কাজ করে সেখানে নানা বিষয়ে যোগ্যতাসম্পন্ন মানুষ থাকে, একের প্রয়োজনে আরেকজন সাহায্য করতে পারে, নিয়মিত ভাল বেতন পাওয়া যায়, সময়মত ছুটি পাওয়া যায়। অন্যদিকে স্বাধীন ফ্রিল্যান্সার এর কথা যদি বিবেচনায় আনা হয়, তাকে কাজ করতে হয় একা, পরিশ্রম করতে হয় অনেক বেশি, প্রয়োজনে সাহায্য করার মত কেউ নেই। দুইয়ের মধ্যে কোনটি পছন্দ করবেন ?
নিশ্চিতভাবেই আপনি এককথায় উত্তর দিতে পারেন না। বড় প্রতিস্ঠানে অন্যের ভালকাজের ভাগ যেমন পাওয়া যায় তেমনি পরের দোষে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে। স্বাধীনভাবে ছোট ব্যবসা করার যে স্বাধীনতা সেটা সেখানে নেই।
নিজের কর্তৃত্ব বজায় রাখা এবং নতুন ব্যবসার ক্ষেত্রে ছোট হওয়ার সুবিধে অনেকগুলি। কি কি সুবিধে পেতে পারেন একবার জেনে নিন।

Tuesday, September 6, 2011

অল্প বিনিয়োগে প্রযুক্তি নির্ভর ব্যবসা – সাইবার ক্যাফে

সাইবার কাফে কে কম বিনিয়োগের ব্যবসা বলা যায় কিনা সেনিয়ে প্রশ্ন থাকতেই পারে। বাংলাদেশে প্রেক্ষিতে অল্প বিনিয়োগের ব্যবসা। গোটাদশেক কম্পিউটার ব্যবহার করে (কখনো কখনো আরো কম) সাইবার কাফে তৈরী করা হয়। অনেক দেশে এই সংখ্যা কয়েকশত। কম্পিউটার বাড়ার সাথেসাথে বড় যায়গা প্রয়োজন হয়, ফলে বিনিয়োগ আরো বাড়ে।
এই ব্যবসা আপনার জন্য সবিধেজনক কিনা যাচাই করে নিন সামান্য হিসেব করে। যদি ১০টি কম্পিউটার দিনে বারো ঘন্টা ব্যবহার হয়, ঘন্টাপ্রতি ১৫ টাকা করে পান তাহলে প্রতি ঘন্টায় আপনার আয় ১৫০ টাকা, দিনে সর্ব্বোচ্চ ১৮০০ টাকা। একে কি যথেস্ট মনে হচ্ছে ?

Sunday, August 28, 2011

অল্প বিনিয়োগে প্রযুক্তি নির্ভর ব্যবসা ৬

আপনি যদি ঢাকা শহরে নিলক্ষেত এলাকায় যান তাহলে নিশ্চয়ই দেখেছেন সেখানে শতশত মানুষ কম্পিউটার-প্রিন্টার নিয়ে ব্যবসা করছে। ইংকজেট প্রিন্টার নিয়মিত ব্যবহার না করলে কালি শুকিয়ে যায়, কালার লেজার প্রিন্টার কিনে ঘরে রেখে দিতে পারেন না। আপনার ব্যক্তিগতভাবে প্রিন্টার রাখা প্রয়োজন নেই। আপনার যে ধরনের প্রিন্টই প্রয়োজন হোক না কেন, তাদের কাছে করে নিতে পারেন। সেইসাথে যদি লেখার কিছু সংশোধন করা কিংবা সরল ডিজাইন প্রয়োজন হয় সেটাও করে নিতে পারেন তাদের কাছে।
আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে আরেক ধরনের প্রতিস্ঠানের সাথে পরিচয় থাকার কথা। চাররঙা অফসেটে প্রিন্ট করার জন্য ইমেজ সেটার ব্যবহার করে ফিল্মে প্রিন্ট সার্ভিস দেন তারা। কিংবা ড্রাম স্ক্যানার ব্যবহার করে উচু মানের স্ক্যানিং সার্ভিস।

Wednesday, August 24, 2011

অল্প বিনিয়োগে প্রযুক্তি নির্ভর ব্যবসা - কম্পিউটার ট্রেনিং

বিনিয়োগ কম অথচ লাভজনক এবং স্থায়ী ব্যবসা করার জন্য কম্পিউটার ট্রেনিং আদর্শ হতে পারে।
আপনার চারিদিকে একবার দৃষ্টি দিন। ক্রমেই আরো বেশি মানুষ কম্পিউটার ব্যবহার করছে। আরো বেশি মানুষ কম্পিউটার ব্যবহার করবে। যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করছে তাদের দিকে আরেকবা ভালভাবে দৃষ্টি দিন। অনেকেই জানেন না ফাইল কিভাবে কপি করতে হয়, একটি চিঠি টাইপ করে কিভাবে প্রিন্ট করতে হয় কিংবা ইমেইল পাঠাতে হয়। এবারে চারিদিকের সুযোগ সুবিধের দিকে একবার দৃষ্টি দিন। ব্যক্তিগতভাবে কারো যদি মনে হয় তিনি কোথাও গিয়ে ইন্টারনেট এবং ইমেইল ব্যবহার শিখবেন দুদিনের কোর্স করে, সে ব্যবস্থা কি আছে ?
হয়ত খোজ করলে যায়গা পাওয়া যাবে। স্বাভাবিক উত্তর, এমন প্রতিস্ঠান নেই যারকথা সবাই জানে, যেখানে গিয়ে সাধারন বিষয়গুলি শেখা যায়।
অথচ এই সাধারন বিষয়গুলি আপনি জানেন। তাহলে একে ব্যবসার সুযোগ হিসেবে ব্যবহার করবেন না কেন ?

Monday, August 22, 2011

কম্পিউটার বিষয়ক পেশা : কিছু কাজ করুন, কিছু কাজ বাদ দিন

কোন থ্রিডি এনিমেটেড মুভি দেখে কি মনে হয়েছে আপনি এনিমেটর হবেন ? কিংবা থ্রিডি গেম দেখে গেম প্রোগ্রামার ? কিংবা কারো প্রোগ্রামিং এ সাফল্যের কথা শুনে প্রোগ্রামার। অথবা কম্পিউটার সংক্রান্ত কোন কাজে কেউ সফল হয়েছেন শুনে সেই কাজ করার ইচ্ছে ?
বিষয়টা এতটাই স্বাভাবিক যে অন্যদের মত আপনারও মনে হতেই পার। সম্ভব হলে কম্পিউটারে সেই সফটঅয়্যার ইনষ্টল করলেন, বিভিন্ন যায়গায় টিউটোরিয়াল খোজ করলেন। স্বাভাবিকভাবেই কোন কাজ সহজে হয়না, সেকারনে পরে করব বলে অপেক্ষা করলেন।

Saturday, August 20, 2011

অল্প বিনিয়োগে প্রযুক্তি নির্ভর ব্যবসা ৪

বিনিয়োগ যখন অল্প তখন মেধা এবং পরিশ্রম বেশি এটাই স্বাভাবিক। একেবারে কম যন্ত্রপাতি ব্যবহার করে কম্পিউটার সার্ভিসিং এজন্য আদর্শ ব্যবসা হতে পারে। বর্তমানে কম্পিউটার সকলের কাছেই একটি প্রয়োজনীয় বিষয়। আপনার চারিদিকে হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ মানুষ কম্পিউটার ব্যবহার করছেন। তারা প্রতিনিয়ত নানারকম সমস্যার সম্মুখিন হচ্ছেন। তাদের সমস্যা সমাধান করাকে পেশা হিসেবে নিতে পারেন।