Showing posts with label Microsoft Office. Show all posts
Showing posts with label Microsoft Office. Show all posts

Tuesday, May 24, 2011

মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল : ক্লিপআর্ট, পিকচার, ওয়ার্ড আর্ট এবং ড্রইং, Word tutorial

অনেক কারনেই মাইক্রোসফট ওয়ার্ডে ছবি ব্যবহার করা প্রয়োজন হয়। আপনার প্রতিস্ঠানের লোগো সহ চিঠি প্রিন্ট করা প্রয়োজন হতে পারে, লেটারহেড যদি ইমেজ হিসেবে তৈরী করা থাকে তাহলে সেটা ব্যবহার প্রয়োজন হতে পারে, কিংবা কোন রিপোর্টের সাথে মিল রেখে ছবি বা ইলাষ্ট্রেশন ব্যবহার করা প্রয়োজন হতে পারে।
ওয়ার্ডে দুধরনের ছবি ব্যবহার করা হয়। ক্লিপআর্ট এবং ফটোগ্রাফ। মুলত ক্লিপআর্ট কোন বিষয়ে তৈরী করা ছবি। ওয়ার্ডের সাথে অনেকগুলি দেয়া থাকে, ইন্টারনেট থেকে ব্যবহার করতে পারেন। আর ফটোগ্রাফ বা ইমেজ হচ্ছে আপনার পছন্দের ছবি যা আপনি তৈরী করে নেবেন।
এর বাইরেও সরাসরি ক্যামেরা থেকে ছবি ব্যবহার করতে পারেন, স্ক্যানার থেকে স্ক্যান করতে পারেন, ডাটা থেকে গ্রাফ বা চার্ট ব্যবহার করতে পারেন অথবা ওয়ার্ডের ড্রইং টুল ব্যবহার করে ড্রইং করতে পারেন।
ডিস্ক থেকে কোন ফাইল ব্যবহার দিয়ে শুরু করা যাক। এজন্য সবচেয়ে সাধারন ফরম্যাট হচ্ছে জেপেগ। এছাড়া অধিকাংশ বিটম্যাপ ফরম্যাটই ব্যবহার করা যাবে।

Monday, May 2, 2011

মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল : হেডার-ফুটার-পেজ নাম্বারিং

বই থেকে শুরু করে বড় ধরনের ডকুমেন্টে আপনি নিশ্চয়ই লক্ষ করেছেন এতে পৃস্ঠার জন্য একটি নাম্বার ব্যবহার করা হয়। এরফলে খুব সহজে নির্দিষ্ট পৃষ্ঠা খুজে বের করা যায়। আরো লক্ষ্য করেছেন বইয়ের প্রতিটি পৃষ্ঠার উপরে এবং নিচে বিশেষ কিছু লেখা থাকে। বইয়ের নাম, গল্পের নাম, লেখকের নাম ইত্যাদি। এজন্য একবারই হেডার কিংবা ফুটার হিসেবে লিখে দিতে হয়, এরপর প্রতিটি পৃস্ঠায় তা পাওয়া যায়।
ওয়ার্ডে কিভাবে পেজনাম্বার এবং হেডার-ফুটার ব্যবহার করবেন জেনে নিন।

Saturday, April 23, 2011

মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ব্যবহার

টেবিল আকারে কিছু লেখার সুবিধে অনেক। এখানে তথ্যের এলাইনমেন্ট নিয়ে মাথা ঘামাতে হয় না, ফলে দেখতে যেমন সুন্দর, গোছানো হয় তেমনি তথ্যগুলি পড়া সহজ হয়। সেইসাথে কোন সংখ্যামান থাকলে সেগুলিকে যোগ করা বা অন্যান্য গানিতিক কাজ করার সুযোগও থাকে।
মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল তৈরী, তাকে ইচ্ছেমত পরিবর্তন করা যায় খুব সহজে। এমনকি প্রিন্ট করার সময় যদি টেবিলসহ প্রিন্ট নাও করেন (এতে সময় বেশি প্রয়োজন হয়) তাহলেও অনেকে টেবিল তৈরী করে সেখানে লেখেন।

Monday, April 18, 2011

পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল : প্রেজেন্টেশন তৈরী

মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তৈরী করা প্রয়োজন হয় বিবিধ কারনে। ব্যবসা প্রতিস্ঠানের প্রেজেন্টেশন থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্রে কিংবা ব্যক্তিগত কাজে। যে কারনে ভাল প্রেজেন্টেশন তৈরীতে দক্ষ ব্যক্তির চাহিদা বিশ্বব্যাপি। যারা আউটসোর্সিং এর মাধ্যমে ইন্টারনেটে কাজ করে অর্থ উপার্জন করতে চান তাদের পছন্দের একটি বিষয় প্রেজেন্টেশন। এই সফটঅয়্যার খুব দ্রুত শিখে নেয়া যায় এবং কাজ পাওয়া যায় তুলনামুলক সহজে। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, প্রিন্টের জন্য স্লাইড তৈরী ছাড়াও সরাসরি ওয়েবপেজ হিসেবে সেভ করে ওয়েবসাইট তৈরী করা যায় এই সফটঅয়্যারে।
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরীর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত। কারন একদিকে এর ব্যবহার যেমন সহজ অন্যদিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটঅয়্যার মাইক্রোসফট অফিস এর সাথে এই সফটঅয়্যার থাকে।

Sunday, April 17, 2011

মাইক্রোসফট পাবলিশার টিউটোরিয়াল

আপনার কোম্পানীর একটি প্রচারপত্র তৈরী করা প্রয়োজন। কিংবা নিজের জন্য এমাসের ক্যালেন্ডার। অথবা নেমকার্ড। কি করবেন ?
আপনি যদি গ্রাফিক ডিজাইনে দক্ষ হন, পেজমেকিং এর কাজ জানেন তাহলে আপনি অবশ্যই পছন্দমত তৈরী করে নিতে পারেন। যদি না হয় তাহলে একজনকে নিয়োগ দিতে পারেন সেজন্য।
কেমন হয় যদি খুব সহজেই নিজেই করে নিতে পারেন। শুধু প্রচারপত্র কেন, বিজ্ঞাপন, সার্টিফিকেট, বিজনেস কার্ড, ক্যালেন্ডার, জীবন বৃত্তান্ত, নিউজ লেটার থেকে শুরু করে দৃষ্টিনন্দন ওয়েব সাইট। একাজের জন্যই মাইক্রোসফট পাবলিশার।
মাইক্রোসফট পাবলিশার মাইক্রোসফট অফিস এর সাথে দেয়া একটি সফটঅয়্যার। প্রিন্ট অথবা অনলাইন যাই হোক না কেন, সবধরনের কাজের জন্য তৈরী তৈরী রম্যাট রয়েছে। পছন্দমত ষ্টাইল সিলেক্ট করুন, লেখা কিংবা ছবি পাল্টে নিজের প্রয়োজনী টেক্সট কিংবা ছবি দিয়ে দিন। ব্যাস হয়ে গেল।