Showing posts with label Adobe Illustrator. Show all posts
Showing posts with label Adobe Illustrator. Show all posts

Monday, September 3, 2012

ইলাষ্ট্রেটরে Spot বা process color ব্যবহার


গ্রাফিক ডিজাইনে রং অত্যন্ত গুরুত্বপুর্ন একটি বৈশিষ্ট। কোন কোম্পানী তাদের লেগো সবসময়ই একই নিখুত রঙে ব্যবহার করতে চান। বাস্তবে কম্পিউটার মনিটর, টিভি বা কাগজে ছাপা রঙের বৈশিষ্ট আলাদা। ফলে একই রং মনিটরে যেমন দেখা যায় প্রিন্ট করলে তেমন পাওয়া যায় না।
এর সমাধান কাজ করার সময়ই ঠিক করে নেয়া সেটা কোথায়, কিভাবে ব্যবহার করা হবে।
কখন কোন রং ব্যবহার করবেন সেবিষয়ে তথ্য তুলে ধরা হচ্ছে এখানে।

Friday, August 10, 2012

ইলাষ্ট্রেটরে পানির ফোটার লোগো তৈরী


পানির ফোটা রঙিন হয় না। কিন্তু লোগো তৈরী যখন বিষয় তখন অনেক সময়ই সেটা করা হয়। সহজে কিভাবে একটি রঙচঙে পানির ফোটা লোগো তৈরী করা যায় দেখানো হচ্ছে এই টিউটোরিয়ালে।
এজন্য পেন টুল ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এছাড়া সহজে রঙ করার জন্য সেপ বিল্ডার ব্যবহার করা হয়েছে, কাজেই ইলাষ্ট্রেটর সিএস৪ অথবা পরের কোন ভার্শন ব্যবহার করতে হবে।

Tuesday, July 17, 2012

ইলাষ্ট্রেটর-ভেক্টর ডিজাইনের জন্য ষ্টক রেফারেন্স ব্যবহার


ঐতিহাসিকভাবে শিল্পীরা সামনে মডেল রেখে ছবি আকেন। ডিজিটাল যুগে এই পদ্ধতিকে সব ধরনের শিল্পকর্মে ব্যবহার করা যায়, ভেক্টর আর্ট সহ। ষ্টক ইমেজ কিভাবে ভেক্টর ডিজাইন সহজ করতে পারে সেকথা উল্লেখ করা হচ্ছে এই পোষ্টে।

Sunday, May 27, 2012

ইলাষ্ট্রেটরে পানির ফোটা তৈরী


লোগো সহ বিভিন্ন ধরনের ডিজাইনে পানির ফোটার ছবি প্রয়োজন হয়। ইলাষ্ট্রেটরে কিভাবে পানির ফোটা তৈরী করা যায় দেখানো হচ্ছে এই টিউটোরিয়ালে।

Saturday, May 12, 2012

ইলাষ্ট্রেটরে Web 2.0 ব্যাজ তৈরী


ওয়েব ২.০ নামের বিশেষ ধরনের গ্রাফিক ষ্টাইল বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। ওয়েবপেজের জন্য যেমন লোগো তৈরীতেও তেমন। খুব সহজে ওয়েব ২.০ ব্যাজ তৈরী টিউটোরিয়াল দেয়া হচ্ছে এখানে।
ওয়েব ২.০ ব্যাজ আসলে কি ? একধরনের পানির মত ইফেক্ট, উজ্জল চকচকে রং, গ্রাডিয়েন্ট ফেড, সাধারনত গোলাকার কোনা ইত্যাদি এর বৈশিষ্ট।

Tuesday, May 1, 2012

ইলাষ্ট্রেটরে টেবিল তৈরী


ইলাষ্ট্রেটর আর্টওয়ার্কে অনেক সময়ই টেবিল প্রয়োজন হয়। বিশেষ করে কোন কোম্পানীর প্রোফাইল তৈরী কিংবা বিজ্ঞাপন ডিজাইনে। ইলাট্রেটরে সরাসরি টেবিল তৈরীর কোন টুল না থাকায় কাজটি অনেকের কাছেই জটিল মনে হয়। একদিকে কাজটি সময়সাপেক্ষ অন্যদিকে ফলও নিখুত পাওয়া কঠিন।
ইলাট্রেটরে টেবিল তৈরীর জন্য বেশ কয়েকটি পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। কোনটি সহজ, কোনটি তুলনামুলক সময়সাপেক্ষ। এদের প্রত্যেকেরই ভাল-মন্দ দিক রয়েছে। এখানে পদ্ধতিগুলি উল্লেখ করা হচ্ছে।

Friday, January 20, 2012

ইলাষ্ট্রেটর টিউটোরিয়াল : টেক্সট বা অবজেক্টের বাইরে বা ভেতরে সমানভাবে বর্ডার তৈরী

আপনি ইলাষ্ট্রেটরে লোগো বা টাইটেলের জন্য টেক্সট লিখেছেন। আপনি চান এর বাইরে কিছুটা যায়গা জুড়ে নির্দিস্ট রঙের বর্ডার তৈরী করতে। খুব সহজেই কাজটি করতে পারেন অফসেট পাথ কমান্ড ব্যবহার করে। ড্রইং অবজেক্টের বাইরে অথবা ভেতরে সমানভাবে আরেকটি অবজেক্ট তৈরী করতে পারেন এই কমান্ড ব্যবহার করে।
এখানে টেক্সট এর ক্ষেত্রে অফসেট পাথ কমান্ড ব্যবহার দেখানো হচ্ছে।

Monday, December 19, 2011

ফটোশপের ভেক্টর পাথ ইলাষ্ট্রেটরে ব্যবহার

ইলাষ্ট্রেটর ভেক্টর ভিত্তিক কাজের জন্য সফটঅয়্যার, অন্যদিকে ফটোশপ বিটম্যাপ সফটঅয়্যার। ফটোশপের কোন কাজ থেকে ইলাষ্ট্রেটরের ভেক্টর আর্ট বানাতে চান ? সেখানে ভেক্টরের যাকিছু সুবিধে আছে সেগুলি কাজে লাগাতে চান ?
একাজের জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। প্রথমে স্পষ্ট করে নেয়া ভাল, এই পদ্ধতিতে ফটোশপের ইমেজ ইলাষ্ট্রেটরে নেয়া হচ্ছে না। সেজন্য সরাসরি ইমপোর্ট (প্লেস) কমান্ড ব্যবহার করতে পারেন এবং ট্রেস কমান্ড ব্যবহার করে বিটম্যাপ ইমেজকে ভেক্টর ইমেজে পরিবর্তন করতে পারেন। এখানে ফটোশপ ইমেজের ভেক্টর ডাটা অর্থাত ষ্ট্রোক এবং ফিল বিষয়ক তথ্য ইলাষ্ট্রেটরে নেয়ার কথা বলা হচ্ছে।

Saturday, December 17, 2011

ইলাষ্ট্রেটরে রিপিট ব্যবহার করে প্যাটার্ন তৈরী

ইলাষ্ট্রেটরে একটি ফুল আকার জন্য আপনি একটি একটি করে পাপড়ি আকতে পারেন আবার একটি পাপড়ি একে তাকে কপি করে বাকিগুলি বানাতে পারেন। ইলাষ্ট্রেটরে সেপ ড্রইং না বলে সেপ বিল্ডিং শব্দ ব্যবহার করা হয় কারন খুব ছোট একটি অংশ তৈরী করে তাকে ব্যবহার করেই বড় কিছু বানাতে পারেন। রিপিট এধরনের একটি ব্যবস্থা যেখানে কপি করার পাশাপাশি তাকে নির্দিষ্টভাবে সাজানো সম্ভব হয়। এর সুবিধে হচ্ছে একেবারে নিখুতভাবে যায়গামত বসানো যায় খুব সহজে।
একটি পাপড়ি থেকে ফুল তৈরীর উদাহরন দেখা যাক। আপনি পাপড়িগুলিকে নিখুতভাবে বৃত্তাকারে সাজাতে চান। মাউস ব্যবহার করে আপনি একেবারে নিখুত হতে পারেন না, রিপিট কমান্ড ব্যবহার করে নিখুত, সহজ এবং দ্রুত সব সুবিধেই পেতে পারেন।

Monday, December 5, 2011

ইলাষ্ট্রেটরে গ্রাডিয়েন্ট মাস্ক ব্যবহার

ইলাষ্ট্রেটরে মাস্ক ব্যবহারের টিউটোরিয়াল আগে লেখা হয়েছে। এভাবে মাস্ক ব্যবহার করলে আপনি নির্দিষ্ট সেপের মাস্ক পেতে পারেন, ক্রমাম্বয়ে ঘন থেকে হাল্কা হয়ে যাওয়া মাস্ক (ফটোশপে ফেদার নামে পরিচিত। ব্যবহার করতে পারেন না। ইলাষ্ট্রেটরে একাজ পদ্ধতি একেবারেই ভিন্ন। ভিন্ন বলতে বুঝানো হচ্ছে মেনু থেকে বা অন্য কোন কমান্ড ব্যবহার করে করা যায় না, প্যানেলের নির্দিস্ট একটি যায়গা থেকে ব্যবহার করতে হয়। বলা যেতে পারে রীতিমত লুকিয়ে রাখা পদ্ধতি।
এখানে গ্রাডিয়েন্ট মাস্ক ব্যবহার করে একটি ডিজাইনের প্রতিবিম্ব তৈরী করার পদ্ধতি উল্লেখ করা হচ্ছে।
উদাহরনে লিটল বিবা নামের একটি লোগো ব্যবহার করা হয়েছে। আপনি প্রতিবিম্ব তৈরীর জন্য আপনার ড্রইঙ ব্যবহার করতে পারেন।

Sunday, November 27, 2011

ইলাষ্ট্রেটর ড্রইং সরল করার জন্য সিম্পলিফাই

ইলাষ্ট্রেটরে কাজ করার সময় অনেক সময় অত্যন্ত জটিল ড্রইং নিয়ে কাজ করতে হয়। হয়ত অন্য কোন উতস থেকে পাওয়া কিংবা বিটম্যাপ ট্রেস করে নেয়া। জটিল বলতে সেখানে এ্যাংকর পয়েন্ট অত্যন্ত বেশি থাকা বুঝানো হচ্ছে। এরফলে প্রসেস করতে যেমন সময় বেশি নেয়, ফাইল বড় হয় তেমনি এডিট করার কাজটিও দুরুহ হয়ে ওঠে।
সিম্পলিফাই ফিচার ব্যবহার করে কোন ড্রইং এর এ্যাংকর পয়েন্ট এর সংখ্যা কমিয়ে এনে কাজ সহজ করতে পারেন। মুল সেপ মোটামুটি একই থাকবে অথচ এডিট করার যায়গা কমে যাবে। এই উদাহরনে যেমন প্রায় ১৩ হাজার পয়েন্টকে কমিয়ে ৯২৪ পয়েন্ট আনা হয়েছে।

Thursday, November 24, 2011

থ্রিডি ষ্টুডিও ম্যাক্স থেকে থ্রিডিকে ইলাষ্ট্রেটরে ব্যবহার

থ্রিডি মডেলিং এর জন্য থ্রিডি ষ্টুডিও ম্যাক্স যেমন জনপ্রিয় তেমনি ভেক্টর ডিজাইনের ক্ষেত্রে ইলাষ্ট্রেটর। অনেক সময়ই আপনি ইলাষ্ট্রেটরে লোগো ডিজাইন করার সময় আপনাকে বলা হতে পারে তিনি থ্রিডি টেক্সট কিং অন্য কোন অবজেক্টকে থ্রিডি চান।
ইলাষ্ট্রেটরে থ্রিডি কাজ করা যায়, একেবারে প্রাথমিক পর্যায়ের। অন্তত ম্যাক্সের মত সফটঅয়্যারের সাথে তুলনা করার কোন কারন নেই। কাজেই কেমন হয় যদি ম্যাক্সে থ্রিডি তৈরী করে নেন, এরপর তাকে ব্যবহার করেন ইলাষ্ট্রেটরে।
প্রথমে বলে নেয়া ভাল, এখানে ইলাষ্ট্রেটরের কথা বলা হচ্ছে, ফটোশপের না। ম্যাক্স বা অন্য যে কোন থ্রিডি সফটঅয়্যার থেকে বিটম্যাপ রেন্ডার করে অনায়াসে ফটোশপে ব্যবহার করতে পারেন। ইলাষ্ট্রেটরে আপনার প্রয়োজন ভেক্টর।

Tuesday, November 22, 2011

ইলাষ্ট্রেটরে সিম্বল ব্যবহার

সিম্বল ব্যবহার সম্পর্কে সাধারন ধারনা হচ্ছে এখানে প্রতিক জাতিয় কিছু ছবি থাকে যেগুলি তৈরী না করে ব্যবহার করা যায়। বাস্তবে ইলাষ্ট্রেটরে সিম্বলের ব্যবহার তারথেকে অনেক বেশি। একদিকে এই সিম্বল থেকে যেমন তৈরী ইমেজ পেতে পারেন তেমনি কিছুটা বদল করে নিজের সেপ তৈরী করে নিতে পারেন। কিংবা নিজের কোন সেপকে সিম্বলে পরিনত করে নিতে পারেন। সিম্বলের বৈশিষ্ট হচ্ছে বারবার ব্যবহার করলেও ফাইলসাইজ বড় হয় না। একটি ফুলের বাগানের দৃশ্য তৈরীর কথা উদাহরন হিসেবে বিবেচনা করুন। অল্প কয়েকটি গাছ এবং ফুল তৈরী করলেন। তারপর সেগুলি ব্যবহার করে শতশত গাছ এবং ফুল হিসেবে পুরো বাগান ব্যবহারের সুযোগ পেলেন।

Friday, November 18, 2011

ফ্রিল্যান্সার হিসেবে লোগো ডিজাইনের সময় যে ভুলগুলি করবেন না

আপনি যদি গ্রাফিক ডিজাইনার হিসেবে চাতরী করেন এবং আপনাকে লোগো ডিজাইন করতে বলা হয় তাহলে কি করতে হবে সেটা যেমন বলা হবে তেমনি কাজের মধ্যে আপনি প্রশ্ন করে প্রয়োজন জেনে নিতে পারেন। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার একটি সমস্যা হচ্ছে আপনি এমন প্রশ্ন করতে পারেন না যা আপনার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। ক্লায়েন্ট কি চান সেটা অবশ্যই প্রশ্ন করে জানবেন, তারপরও সেটা করতে হয় নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে।
ফ্রিল্যান্সিং কাজে লোগো ডিজাইনের সময় বেশকিছু বিষয় দৃষ্টি এড়িয়ে যেতে পারেন। বিষয়গুলি এখানে উল্লেখ করা হচ্ছে।

Thursday, November 17, 2011

ইলাষ্ট্রেটর থেকে বিভিন্ন ফরম্যাটের আউটপুট

ইলাষ্ট্রেটরে করা ডিজাইনকে আপনি বিভিন্ন যায়গায় ব্যবহার করতে পারেন। সরাসরি প্রিন্ট করতে পারেন, প্রিন্টের জন্য প্রেসে দিতে পারেন, ওয়েবপেজে ব্যবহার করতে পারেন, এনিমেশন সফটঅয়্যারে ব্যবহার করতে পারেন, ফটোশপে এনে বিটম্যাপের সাথে ব্যবহার করতে পারেন কিংবা সাধারনভাবে  সকলের ব্যবহারের জন্য ইমেজ ফাইল হিসেবে দিতে পারেন। প্রতিটি কাজের জন্য একদিকে যেমন ভিন্ন ভিন্ন ফরম্যাট, তাদের সুবিধে-অসুবিধে আছে তেমনি ইলাট্রেটরে ভিন্ন ভিন্ন ধরনের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট কমান্ডের ব্যবস্থা আছে।
বিষয়গুলি একবার দেখে নেয়া যাক।

Monday, November 14, 2011

ইলাষ্ট্রেটরে মাস্ক ব্যবহার

মাস্ক শব্দের অর্থ মুখোস। মুখের ওপর মুখোস ব্যবহার করলে মুখোসটি দেখা যায়, মুখ তার আড়ালে ঢাকা পড়ে। ইলাষ্ট্রেটরে মাস্ক বিষয়টি ঠিক এভাবেই ব্যবহার করা হয়। ইলাষ্ট্রেটর আর্টওয়ার্কে কোন সেপ মুল এলাকার বাইরে যেতে পারে যা মুল ডিজাইন থেকে বাদ দেয়া প্রয়োজন। মাস্ক ব্যবহার করে প্রয়োজনীয় অংশটুকু রেখে বাকিটুকু ঢেকে দিকে পারেন। মাস্কের আরেকটি গুরুত্বপুর্ন ব্যবহার বিটম্যাপ ব্যবহারের সময়। ইলাষ্ট্রেটরে ফটোশপের মত বিটম্যাপ এডিট করতে পারেন না। সেক্ষেত্রে মুল অংশটুকু রেখে বাকিটুকু বাদ দেয়ার জন্য মাস্ক প্রয়োজন হয়।
বিভিন্ন ধরনের মাস্ক তৈরী ও ব্যবহার পদ্ধতি এখানে উল্লেখ করা হচ্ছে।

Friday, November 4, 2011

ইলাষ্ট্রেটর এর ৮টি প্লাগইন

যারা ভিডিও এডিট করেন তাদের কাছে প্লাগইন অত্যন্ত আকর্ষনীয় বিষয়। খুব সহজে নানাধরনের ইফেক্ট ব্যবহার করা যায়। যারা পটোশপ ব্যবহার করেন তাদের কাছেও প্রথমদিকে প্রধান আকর্ষন প্লাগইন। যদিও কিছুদিন পরই তারা প্লাগইন ব্যবহারে সংযমি হন। একসময় বুঝতে হয় ডিজাইনারের কাছে মানুষ নিজস্ব ডিজাইন আশা করে, প্লাগইন ব্যবহার করা ঝকমকে কিছু দিয়ে কাজ চলে না।
ইলাষ্ট্রেটর প্লাগইন সেদিক থেকে বেশ অপরিচিত। অথচ কাজের জন্য অন্যদের থেকে বেশি উপযোগি। আলোর ইফেক্ট তৈরী করতে কিংবা বিশেষ ধরনের ব্রাশ ব্যবহার করতে যেখানে কয়েক ঘন্টা সময় প্রয়োজন হয় সেকাজ কয়েক মিনিটে করার সুযোগ পাওয়া যায়। আর ধরনও ভিডিও এডিটিং কিংবা ফটোশপের প্লাগইন থেকে আলাদা। সাধারনভাবে ডিজাইন দেখে বোঝা সম্ভব না সেটা প্লাগইন ব্যবহার করে করা হয়েছে নাকি পুরোপুরি নিজের তৈরী।
এধরনের ৮টি প্লাগইনের পরিচিতি তুলে ধরা হচ্ছে এখানে।

Tuesday, November 1, 2011

লোগো তৈরী করুন সহজ সেপ থেকে

ইলাষ্ট্রেটরে কোন সেপ তৈরীর সময় নতুন ডিজাইনার সবসময়ই হিমসিম খান। পেন, পেনসিল, ব্রাশ ইত্যাদি টুল ব্যবহার করে সহজ একটি সেপ তৈরী করতে বহু সময় ব্যয় করতে হয়। অথচ সাধারন সেপকে কিছুটা পরিবর্তন করে খুব সহজেই নানা ধরনের সেপ তৈরী করে নেয়া যায়। বিশেষ করে লোগো তৈরীর সময় এই পদ্ধতি খুবই কার্যকর। এধরনের কিছু উদাহরন এখানে দেখানো হচ্ছে।

Friday, October 28, 2011

ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন : কোন ফরম্যাট ব্যবহার করবেন

আপনি যদি গ্রাফিক ডিজাইনার হিসেবে কোথাও চাকরী করেন তাহলে আপনাকে নিশ্চিয়ই কোন সফটঅয়্যার ব্যবহার করবেন, কোন ফরম্যাটে আউটপুট দেবেন এসব নিয়ে ভাবতে হয় না। তারাই ঠিক করে দেন। কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে যখন বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে হয় তখন তাদের ভিন্ন ভিন্ন চাহিদার কারনে সিদ্ধান্ত আপনাকেই নিতে হয়। যারা এই পেশায় আসতে চান তারাও প্রস্তুতি নেয়ার সময় সমস্যায় পড়েন কোন সফটঅয়্যার শিখবেন এই সিদ্ধান্ত নিতে। এখানে বাস্তব পরিস্থিতির আলোকে কি শিখতে হবে এবং কাজ করার সময় কোনদিকে লক্ষ্য রাখতে হবে সেটা উল্লেখ করা হচ্ছে।

Saturday, October 15, 2011

ইলাষ্ট্রেটল সেপ বিল্ডার : নির্দিষ্ট যায়গায় নির্দিষ্ট রং ব্যবহার

ইলাষ্ট্রেটরে লোগো ডিজাইন বা অন্য কাজে অনেক সময়ই কোন সেপের বা টেক্সট এর বিশেষ অংশে বিশেষ রং ব্যবহার করা প্রয়োজন হয়। উদাহরনে বাংলাদেশ লেখাটির কথা বিবেচনা করুন। সাধারনভাবে আপনি একটি অক্ষরে একটি রং ব্যবহার করতে পারেন, এখানে একই অক্ষরের নির্দিস্ট অংশে নির্দিষ্ট রং ব্যবহার করা হয়েছে।
ইলাষ্ট্রেটরের সেপ বিল্ডার টুল ব্যবহার করে খুব সহজেই কাজটি করতে পারেন।