বর্তমানে একটি ডিজিটাল এসএলআর ক্যামেরা কিনে ফটোগ্রাফি এবং ভিডিও দুকাজে
ব্যবহার করতে পারেন। মনে হতে পারে আরো সামান্য কিছু খরচ করলে ভিডিও কাজের জন্য
যাকিছু প্রয়োজন সব নিজেই কিনে রাখা যায়।
নিজের যন্ত্রপাতি থাকা সবসময়ই লাভজনক। প্রয়োজনের জন্য অন্যের কাছে যেতে হয়
না, এজন্য আলাদা খরচ করতে হয় না।
বিভিন্ন কারনে সবকিছু নিজের কেনা সম্ভব হয় না। দাম অবশ্যই একটি কারন। আপনি
প্রফেশনাল গ্রেড ক্যামেরা, সাথে মাইক্রোফোন, লাইট ইত্যাদি কিনতে পারেন না। এরসাথে
দক্ষ লোকবলের বিষয়ও রয়েছে। সেকারনে গড়ে উঠেছে অনেক রেন্টাল হাউস। প্রয়োজনের সময়
ক্যামেরা সহ ক্যামেরাম্যান, লাইট সহ লাইট ইউনিট ভাড়া নিয়ে কাজ সারা যায়।
কি কি কারনে নিজস্ব যন্ত্রপাতির চেয়ে ভাড়া যন্ত্রপাতি ব্যবহার সুবিধেজনক
তুলে ধরা হচ্ছে এখানে।















