Showing posts with label English. Show all posts
Showing posts with label English. Show all posts

Tuesday, July 12, 2011

ইংরেজি শেখার পদ্ধতি

আপনি ইংরেজি শিখতে চান। সবচেয়ে বড় উপদেশ, কিছু একটা করুন। কিছু না করে ফল পাওয়ার আশা নেই। ইংরেজিকে পছন্দ করুন, টিভিতে ইংরেজি অনুষ্ঠান দেখুন, খবর শুনুন, ইংরেজি ছবি দেখুন, প্রতিটি বক্তব্য বোঝার চেষ্টা করুন। সম্ভব হলে ইংরেজি পত্রিকা-বই পড়ুন।
কথাটা যত সহজে বলা গেল কাজ তত সহজ না সেটা নিশ্চয়ই জানেন। ইংরেজি শেখার জন্য বহু পথ রয়েছে যার মাধ্যমে আপনার ইংরেজিতে উন্নত করতে পারেন। যদি একটি বিষয় মাথায় রাখেন, শিখতে হবে আপনাকেই। অন্য কেউ আপনাকে শিখিয়ে দিতে পারে না।
সহজে ইংরেজি শেখার জন্য আপনি  যে বিষয়গুলির দিকে দৃষ্টি দেবেন সেগুলি জেনে নিন।

Monday, May 9, 2011

নিজে নিজে ইরেজি শেখার পদ্ধতি

ইংরেজিতে কথা বলা শিখতে চান। এজন্য কোর্স করতে চান স্পোকেন ইংলিশ জাতিয় কোন কোর্সে। কিন্তু তার প্রয়োজন কি যখন সেকাজ আপনি নিজেই করতে পারেন। এধরনের কোর্সগুলিতে কি শেখায়, কিভাবে শেখায় যদি জানা থাকে তাহলে তাদের কাছে যাবেন কেন ?
কথাবলা বলতে আসলে কি বুঝায় সেবিষয়টি একবার লক্ষ্য করুন। আপনাকে কেউ ইংরেজিতে প্রশ্ন করলে আপনি সেটা বুঝবেন। আপনি উত্তর দেবেন ইংরেজিতে। প্রয়োজনে আপনি আরেকজনকে ইংরেজিতে প্রশ্ন করবেন, সে উত্তর দিলে আপনি বুঝবেন। এটাই তো বিষয়!

Wednesday, May 4, 2011

ইংরেজি শেখা : ইংরেজি ভাষায় কি আছে

আপনি নিশ্চয়ই অনেক ইংরেজি শব্দ জানেন, কিন্তু বলতে বা লিখতে পারেন না। সাধারনভাবে ইংরেজি বলা বা লেখার জন্য ১ থেকে ২০০০ শব্দ জানা প্রয়োজন হয়। অর্থাত ১টি ইংরেজি শব্দ জেনেই আপনি ইংরেজি বলার দাবী করতে পারেন, আর ২০০০ এর অধীক শব্দের প্রয়োজন সাধারনভাবে হয় না। কাজেই ধরে নিতে পারেন ইংরেজি শেখা তুলনামুলক সহজ।
ভাষার সাথে সম্পর্ক ব্যাকরনের, ইংরেজিতে গ্রামারের। প্রতিটি ভাষা নিজস্ব ধরনে ব্যবহৃত হয়। যেমন বাংলায় বলা হয়, আমি ভাত খাই, সরাসরি ইংরেজিতে রুপান্তর করতে হতে পারত I rice eat. কিন্তু তার বদলে বলা হয় I eat rice.

Sunday, April 17, 2011

ইংরেজি শেখার পদ্ধতি এবং ওয়েবসাইট

সফটঅয়্যার থেকে আয় করে ভারতের অর্থনীতি ফুলে উঠছে, কারন তাদের রয়েছে ইংরেজি জানা জনশক্তি। এমন কথা নিশ্চয়ই শুনেছেন। আর বাংলাদেশে আউটসোর্সিং হবে অর্থনীতির চালিকাশক্তি, এটাও শুনেছেন। কাজেই আপনার দায়িত্ব ভালভাবে ইংরেজি রপ্ত করা। বিবিসিও ইংরেজি শেখাচ্ছে।
বিদেশীদের সাথে কাজ করার জন্য ইংরেজি জানা প্রয়োজন। ইন্টারনেট যখন ঘরে বসে কাজ করার সুযোগ করে দিয়েছে তখন আপনি ইংরেজি শিখবেন এটা অত্যন্ত ভাল কথা। কিন্তু ইংরেজি শেখা সম্পর্কে প্রচারনা এবং বাস্তবের মধ্যে যে বিশাল ফাকিবাজির বিষয় রয়েছে সেটা একবার জেনে নিন। তারপর অবশ্যই শিখবেন।