Showing posts with label Edius. Show all posts
Showing posts with label Edius. Show all posts

Monday, July 25, 2011

এডিয়াস ভিডিও এডিটিং : বেসিক এডিটিং এবং ট্রানজিশন ব্যবহার

ভিডিও এডিটিং এর সাধারন নিয়ম হচ্ছে ভিডিও ক্লিপকে টাইমলাইনে এনে পরপর সাজানো, সামনে-পেছনে অপ্রয়োজনয়ী অংশ বাদ দেয়া, ট্রানজিশন ব্যবহার করা। এডিয়াস ব্যবহার করে কাজগুলি কিভাবে করবেন জেনে নিন।
ইন্টারফেস পরিচিতি এবং ভিডিও ইমপোর্ট পদ্ধতি জানার জন্য আগের টিউটোরিয়াল দেখে নিন।

Tuesday, June 28, 2011

Edius: ইন্টারফেস পরিচিতি এবং কাজের নিয়ম ভিডিও ক্যাপচার, ইমপোর্ট ইত্যাদি

এডিয়াস ব্যবহার করে প্রফেশনাল ভিডিও থেকে শুরু করে সৌখিন ভিডিও সব ধরনের এডিটিং এর কাজ করতে পারেন। ক্যানোপাস এর প্রফেশনাল ভিডিও এডিটিং কার্ডের সাথে এই সফটঅয়্যার দেয়া হয়, কাজেই এর সামর্থ্য নিয়ে সন্দেহ করার সুযোগ নেই। ভিডিও এডিটিং এর প্রথম কাজ ভিডিওকে সফটঅয়্যারের ব্যবহারযোগ্য করা। এডিয়াসে কাজটি কিভাবে করবেন জানা যাক।
বর্তমানের সব ক্যামেরাই রেকর্ড করে ডিজিটাল মিডিয়াতে, মেমোরী কার্ডে। সাধারন হ্যান্ডিক্যামই বলুন আর হলিউডে ব্যবহার করা সবচেয়ে উচুমানের ক্যামেরাই বলুন। এডিয়াস সরাসরিডিজিটাল এসএলআর অথবা ক্যামকোর্ডারের AVCHD, XDCAM, DVCPRO, XF সহ সব ধরনের ফরম্যাট ব্যবহার করে।

Wednesday, June 22, 2011

Edius : ভিডিও এডিটিং এর জন্য এডিয়াস কেন ব্যবহার করবেন

নন লিনিয়ার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে জনপ্রিয় সফটঅয়্যার খুব কম নেই। এদের মধ্যে বিপুল প্রতিযোগিতা। ব্যবহারকারীকেও তাই রীতিমত সমস্যায় পরতে হয় সফটঅয়্যার বাছাইয়ের ক্ষেত্রে। মুল যে বিষয়গুলি নিয়ে ভাবতে হয় তা হচ্ছে;
.          হার্ডঅয়্যার কম্পাটিবিলিটি
উচুমানের ভিডিও এডিটিং সফটঅয়্যারের জন্য বিশেষ হার্ডঅয়্যার প্রয়োজন হয়। যা এতটাই দামী যে ব্যক্তি তো বটেই, ছোট কিংবা মাঝারী প্রতিস্ঠনের পক্ষেও ব্যবহার করা সম্ভব হয় না।
.          কাজের সহজতা
ভিডিও এডিটিং কাজে যত বেশি সুবিধে দেয়া হবে, ব্যবহারকারীর পছন্দমত সবকিছু করার ব্যবস্থা রাখা হবে, অটোমেটেড ব্যবস্থা তত কমে আসবে। ফলে তার ব্যবহার তত জটিল হয়ে দাড়াবে। একারনেও কিছু সফটঅয়্যার সাধারন ব্যবহারকারীদের নাগালের বাইরে থেকে যায়।
.          দাম এবং সহজতার সমতা
একদিকে হার্ডঅয়্যারের প্রয়োজন কমানো অনদিকে সহজে ব্যবহারের সুযোগ এনে দেয়া এই পর্যায়ের সফটঅয়্যার। পেশাদার ভিডিও নির্মাতা থেকে শুরু করে সৌখিন ব্যবহারকারীরা এগুলি ব্যবহারের সুযোগ পান।
.          সকলের জন্য ভিডিও এডিটিং সফটঅয়্যার
কনজুমার লেভেল ভিডিও এডিটিং সফটঅয়্যারগুলি এই পর্যায়ের। মুলত যারা নিজে ভিডিও করেন তারা এগুলি ব্যবহার করেন।