কমিক কতটা
জনপ্রিয় উল্লেখ করার প্রয়োজন হয় না। সুপারম্যান, ব্যাটম্যান, আয়রনম্যান,
স্পাইডারম্যান ইত্যাদি কমিক বই ছাড়িয়ে টুডি-থ্রিডি কার্টুন হয়ে চলচ্চিত্রে যায়গা
করে নিয়েছে। টিনটিন পাওয়া যায় পৃথিবীর সব প্রধান ভাষায়।
সেতুলনায় বাংলা
নিজস্ব কমিক প্রায় নেই। ভারতে বেশকিছু উচুমানের কমিক তৈরী হলেও বিশ্বব্যাপি কমিকের
যে জনপ্রিয়তা তার তুলনায় অনেক পিছিয়ে। বিশেষ করে জাপানী কমিক যেখানে নিজস্ব পরিচিতি
তৈরী করেছে।
জাপানী কমিকের
জনপ্রিয়তা শুধু জাপানে থেমে নেই, ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপি। তাদের বিশেষ ষ্টাইলের
নাম মাংগা। আশ্চর্যজনকভাবে বিশ্বের জনপ্রিয় কমিক তৈরীর একটি সফটঅয়্যারের নাম মাংগা
ষ্টুডিও।














