Showing posts with label Freelancing. Show all posts
Showing posts with label Freelancing. Show all posts

Wednesday, August 13, 2014

বহুল ব্যবহৃত যে ধরনের লোগো থেকে দুরে থাকবেন



ঘরবাড়ি বিষয়ক লোগো তৈরীর সময় প্রথমেই আপনি যা ভাবেন তা হচ্ছে, দোচালা ছাদ, কার্নিস, জানালা কিংবা বাক্সের মত বিল্ডিং। এমন কিছু যা দেখে সহজেই বোঝা যায় লোগোর পেছনের কোম্পানীর কাজ কি।
কখনো ভেবে দেখেছেন কি আপনার মত লক্ষ লক্ষ ডিজাইনার একই কথা ভাবেন। ফল হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে লক্ষ লক্ষ লোগো যা মুলত একই। শুধুমাত্র রং পরিবর্তণ করেই এক কোম্পানীর লোগোকে অন্য কোম্পানীর লোগো বানানোর উদাহরনের অভাব নেই। অতি ব্যবহারের কারনে এদেরকে বলা হয় জেনেরিক লোগো।

ক্লায়েন্ট যদি এতে আপত্তি না করেন তাহলে এধরনের ডিজাইনে দোষের কিছু নেই। সমস্যা হয় যখন তিনি নতুন কিছু চান। এই চাওয়ার ধরন একেকজনের একেকরকম। কেউ বলেন নতুনত্ব চাই, কেউ বলেন ক্রিয়েটিভ লোগো চাই, কেউ বলেন ইউনিক লোগো চাই, কেউ বলেন ক্লিপআর্ট চাই না। এখানে ক্লিপআর্ট বলতে অন্য ছবি বুঝানো হয় না, এমন কি যা দেখে ক্লিপআর্ট মনে হতে পারে সেটাই বুঝায়।
জেনেরিক লোগো চিনতে সহায়তা করার জন্য কিছু উদাহরন দেখানো হচ্ছে এখানে।

Saturday, July 26, 2014

লোগো ডিজাইনে গোল্ডেন রেশিও



চিত্রকর্মের সাথে কি অংকের সম্পর্ক আছে ?
সাধারনভাবে প্রশ্নটা অদ্ভুত মনে হলেও যারা এবিষয়ে কিছুটা পড়াশোনা করেছেন তারা দ্রতই বলবেন, আছে। লিওনার্দো দা ভিঞ্চি থেকে পাবলো পিকাসো পর্যন্ত সকলের ছবি নিখুত জ্যাতিমিক ছকে আকা। একসময় শিল্পীরা জ্যামিতিক ছকনির্ভর ছবিতে এতটাই আগ্রহ দেখিয়েছিলেন যে অনেকে বলতেন শিল্পী হওয়ার জন্য স্কেল, কম্পাস থাকাই যথেস্ট।
আর্শ্চজনকভাবে চিত্রকর্মের সাথে গনিতের এই সম্পর্ক প্রতিস্ঠা করে গেছেন ফিবোনাচি নামে একজন ইটালিয়ান গনিতবিদ, ১২০২ সালে। তার নামানুসারে একে বলা হয় ফিবোনাচি ফাংশন। ১৮৬০ সালে জার্মান পদার্থবিদ এবং মনোবিজ্ঞানী গুস্তাভ থিওডোর ফেচনার দেখিয়েছেন সরল একটি অনুপাত প্রকৃতিতে সমতা রক্ষা করে। ফিবোনাচি ফাংশনকে আরো সরলভাবেভাবে বলা হয় গোল্ডেন রেশিও, কারন দুজনের পদ্ধতি একই অংক প্রকাশ করে। এর মান ফাই Φ (১.৬১৮০৩৩৯৮৮৭৪ ...) এর সমান।

ফাই পুরোপুরি অংকের বিষয়। সেদিকে না গিয়ে বরং ব্যবহারিক অর্থে দেখা যাক সেটা কি।

Monday, July 21, 2014

গ্রাফিক ডিজাইনে ক্রিয়েটিভিটি নিয়ে বিভ্রান্তি



সত্যজিত রায় তার প্রথম গল্প লিখেছিলেন ইংরেজিতে। নাম এবষ্ট্রাকশন। বিষয় একজন চিত্রশিল্পী। শুরুতে তাকে দেখা যায় খবরের কাগজ হাতে। সেটা যে উল্টোদিকে ধরা সেটাও লক্ষ্য করেননি। শির্পীরা মনভোলা হন এটাই স্বাভাবিক। আসলে তিনি একটি ছবি আকা নিয়ে চিন্তিত।

এক প্রদর্শনীর জন্য তিনি ছবি আকছেন। তার নিজেরই খুব পছন্দ হল আকার পর। সেটা প্যাকেট করে পাঠিয়ে ঘরে ফিরলেন। কয়েকদিনের অগোছালো ঘর পরিস্কার করতে গিয়ে তার চক্ষুস্থির। তার ছবিটা পরে রয়েছে চেয়ারের নিয়ে। ভুল করে অন্যকিছু পোষ্ট করে এসেছেন।
বিক্ষিপ্ত মন নিয়ে তিনি পরবর্তী কয়েকদিন কাটালেন। একদিন প্রদর্শনীতে গেলেন তেমন আগ্রহ ছাড়াই। পুরো প্রদর্শনী ঘরে দেখলেন। সবশেষে এসে দাড়ালেন একেবারে শুরুতে পুরস্কার পাওয়া যে ছবি রয়েছে তার সামনে। তিনি বুঝলেন না সেটা কিসের ছবি। একসময় দৃষ্টি গেল শিল্পীর নামের দিকে, তার নিজের নাম লেখা।

Wednesday, July 9, 2014

বাড়িতে বসে কোটিপতি, আসলেই কি ?



বাংলা-টিউটর ব্লগ তৈরী করার পেছনে একটি বড় কারন ছিল ইন্টারনেটে আয় সম্পর্কে বিভ্রান্তি দুর করা। অনেকেরই হয়ত মনে আছে কয়েক হঠাত করেই ইন্টারনেটে আয় সম্পর্কে প্রচারনা শুরু হয়েছিল। এডসেন্স, এডওয়ার্ডস, পিটিসি ইত্যাদি থেকে সহজে হাজার হাজার ডলার আয়ের মাল্টিমিডিয়া, টাকার বিনিময়ে সেমিনার ইত্যাদি নিয়মিতভাবে দেখা যেত। ক্লিক করে আয়ের কথা বলে বড় ধরনের প্রতারনার ঘটনাও ঘটেছে। ইন্টারনেট থেকে আয়ের বাস্তবতা তুলে ধরা ছিল ব্লগের প্রথমদিকের পোষ্টগুলির মুল বিষয়।

গত ৪/৫ বছরে পরিস্থিতির অনেক পরিবর্তণ হয়েছে। বহু মানুষ নিজে কাজ করছেন। তাদের অভিজ্ঞতার কথা নিয়মিম প্রকাশ পাচ্ছে। প্রশ্ন উঠতে পারে, ইন্টারনেটের মাধ্যমে সহজে টাকা আয়ের ধারনা কি বদলেছে ?
জনপ্রিয় পত্রিকায় যখন প্রতিবেদন ছাপা হয়, বাড়িতে বসে কোটিপতি, তখন এপ্রশ্ন এড়ানো যায় না। বরং মনে করা স্বাভাবিক যে এখনো মানুষকে এধরনের কথা বলা যায়।
এধরনের প্রতিবেদনের বক্তব্য একই। অমুকে বাড়িতে বসে কত হাজার ডলার আয় করেছেন। আপনিও করতে পারেন।
একথা বিশ্বাস করার আগে আপনি কি প্রশ্ন করতে পারেন, যে ব্যক্তি চাকরী করার পর অবসর সময়ে হাজার ডলার আয় করতে পারেন তিনি চাকরী করেন কেন ?

Sunday, February 9, 2014

ফ্রিল্যান্সিং এর কিছু ব্যতিক্রমি পরামর্শ



ফ্রিল্যান্সিং বিষয়ে পরামর্শের অভাব নেই। সমস্যা হচ্ছে সব পরামর্শ মেনে সফলতার দেখা পাওয়া যায় না। তাত্ত্বিকভাবে ভাল হওয়ার নিয়ম এবং বাস্তবে ভাল করার মধ্যে বড় ধরনের পার্থক্য পাওয়া যায়।

এখানে সরল কিছু নিয়ম তুলে ধরা হচ্ছে যা অভিজ্ঞতা থেকে পাওয়া। এগুলি অনুসরন করে নিশ্চিত সাফল্য পেতে পারেন।

Thursday, January 23, 2014

ফ্রিল্যান্সারের ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার ৫ কারন



ফ্রিল্যান্সিং কাজে ক্রিয়েটিভিটি অমুল্য সম্পদ। অনেক ক্লায়েন্ট মুলত নতুন ধারনা পাওয়ার জন্যই নিয়মিত কর্মীর বদলে ফ্রিল্যান্সারের খোজ করেন। অথচ অনেক ফ্রিল্যান্সারেরই অভিজ্ঞতা, আশানুরুপ নতুন কিছু করা সম্ভব হচ্ছে না। কখনো কখনো মনে হয় নতুন কিছু মাথায় আসছে না।

এই সমস্যার সহজ কোন সমাধান নেই। বরং সমস্যা বৃদ্ধি পাওয়ার কিছু কারন মানুষের জানা। বিভিন্ন ফ্রিল্যান্সারের বিভিন্ন কাজের পরিবেশ, প্রত্যাসা এবং সফলতা নানাভাবে পর্যালোচনা করে এগুলি পাওয়া গেছে।
প্রধান ৫টি কারন এখানে তুলে ধরা হচ্ছে;

Thursday, January 2, 2014

ফ্রিল্যান্সিং কি সহজ ?



ফ্রিল্যান্সারদের নিয়মিতভাবেই এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। ফ্রিল্যান্সিং কি সহজ ? না কঠিন ? আমি কি পারব ?
সত্যি বলতে কি ফ্রিল্যান্সিং বর্তমানে এমন এক পর্যায়ে পৌছেছে যেখাতে একে নিয়মিত কাজ হিসেবেই ব্যবহার করা হয়। প্রতিনিয়ত আরো বেশি মানুষ যোগ দিচ্ছে একাজে। যদি এই দৃষ্টিতে দেখেন তাহলে অন্য পেশার ক্ষেত্রেও কি প্রশ্ন করতে পারেন, শিক্ষকতা কি সহজ ? কিংবা ডাক্তারী করা কি সহজ ?

এধরনের প্রশ্ন করা হয় না। কারন ফ্রিল্যান্সিং বলতে অন্য নির্দিস্ট একটি পেশা বুঝায় না। একজন শিক্ষক কিংবা ডাক্তারও ফ্রিল্যান্সার হতে পারেন।
অন্য পেশা যদি কঠিন হয় তাহলে ফ্রিল্যান্সিং অবশ্যই কঠিন। ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু ভুল ধারনার কারনে সাধারনভাবে ফ্রিল্যান্সিংকে সহজ মনে করা হয়। বিষয়গুলি তুলে ধরা হচ্ছে এখানে;

Wednesday, December 18, 2013

ফ্রিল্যান্সিং কখন ব্যর্থতা আনে



কিছু ফ্রিল্যান্সার সফলতা পান না এটা বাস্তবতা। বিশ্বে যে হারে ফ্রিল্যান্সিং জনপ্রিয় হচ্ছে সেখানে প্রশ্ন করা হতেই পারে, এটা হচ্ছে কেন ?
কোন নিয়মে ভাল করা যায় সেগুলি বিশ্লেষনের সুযোগের অভাব নেই। হয়ত তার সবগুলিই মেনে চেষ্টা করা হয়েছে। তারপরও সফলতা পাওয়া যাচ্ছে না।

সাধারন যে কারনগুলির জন্য ব্যর্থতার দেখা পাওয়া যায় সে সম্পর্কে অনেক লেখা রয়েছে এই সাইটে। এর বাইরে আপাত অদৃশ্য কিছু কারন অনেকসময় ব্যর্থতার জন্য দায়ী। সেগুলিকে তুলে ধরা হচ্ছে এখানে।

Sunday, November 24, 2013

ফ্রিল্যান্সারের আয়ের হিসেব রাখা কেন প্রয়োজন



আপনি ফ্রিল্যান্স কাজ করেন একথা কাউকে জানালে নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন, পরবর্তী প্রশ্ন হবে, আয় কত ?
প্রশ্নটা যেমন সরল উত্তর ততটাই জটিল। আপনি একমাসে হাজার ডলার আয় করেছেন অর্থ এই না যে আপনি বলতে পারেন আপনি মাসে হাজার ডলার আয় করেন। পরবর্তী মাসে এই আয় কয়েক গুন বেশি হতে পারে, আবার পরবতী কয়েক মাসে আদৌ আয় না থাকতে পারে।

সাধারনভাবে আয় বা মজুরী হিসেব করা হয় ক্ষেত্র বিশেষে ঘন্টাপ্রতি, দৈনিক, সাপ্তাহিক, মাসিক ইত্যাদি নানাভাবে। ফ্রিল্যান্সারকে এর সবগুলিই ব্যবহার করতে হয়, তারপরও এর কোনটির সাথেই পুরোপুরি এক হয় না।
সেকারনেই হিসেব রাখা বিষয়টি বেশি গুরুত্বপুর্ন। যদি নিয়মিতভাবে পর্যাপ্ত আয় হয় তাহলে হয়ত এবিষয়ে মাথা ঘামানো জরুরী মনে হয় না। কিন্তু ফ্রিল্যান্সারের জন্য সবসময়ই একধরনের অনিশ্চয়তার সম্ভাবনা থাকে।
অনেকে বলেন আয়ের হিসেব রাখার সবচেয়ে সহজ পদ্ধতি দৈনিক হিসেব করা। যেমন, বছরে ২৪ হাজার ডলার আয় করতে চান, সেক্ষেত্রে মাসে ২০ কর্মদিবস হিসেব করলে আপনার দৈনিক আয় প্রয়োজন ১০০ ডলার। এভাবে হিসেব করা তুলনামুলক সহজ।

Sunday, November 3, 2013

ফ্রিল্যান্সারের কি শিক্ষা এবং প্রশিক্ষন প্রয়োজন



ফ্রিল্যান্সার হওয়ার জন্য কোন ধরনের প্রশিক্ষন প্রয়োজন হয়? কিংবা কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় ?
যারা ফ্রিল্যান্সার হতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন প্রশ্ন। কতটুকু শিক্ষাগত যোগ্যতা নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করা যায় কিংবা এজন্য বিশেষ কোন ট্রেণিং কতটা জরুরী সেটা তুলে ধরা হচ্ছে এই পোষ্টে।


শিক্ষাগত যোগ্যতা
ফ্রিল্যান্সার হওয়ার জন্য কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আসতে হবে কি-না এটা স্বাভাবিক প্রশ্ন।
বাস্তবে বহু সফল ফ্রিল্যান্সারের দেখা পাওয়া যাবে যারা উচ্চশিক্ষা লাভ করেননি। একথা বলার অর্থ এই না যে উচ্চশিক্ষা ডিগ্রী লাভ করা এবং না করার মধ্যে পার্থক্য নেই। বরং দুটি বিষয়কে দুভাবে ফ্রিল্যান্সিং কাজে ব্যবহার করা যেতে পারে।

Sunday, October 20, 2013

প্রাথমিক ফ্রিল্যান্সারদের ভাল এবং মন্দ দিক



ফ্রিল্যান্সিং নিয়ে একদিকে যেমন ক্রমাগত লেখা হচ্ছে অন্যদিকে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ আগ্রহ নিয়ে ফ্রিল্যান্সিং পেশায় যোগ দিচ্ছেন। সম্প্রতি বিজনেস ইনসাইডার এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ২০২০ সালের মধ্যে আমেরিকায় শতকরা ৪০ জন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন।

এই বিপুল সংখ্যক মানুষ আসলে কোন ধরনের ফ্রিল্যান্স কাজ করবেন কখনো ভেবে দেখেছেন কি ?
এর উত্তর হতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা প্রথাগত চাকরীর বাইরে নিজে কিছু করতে চান।
কাজের বিষয় যাই হোক না কেন, শুরু করতে হয় কোন এক যায়গা থেকে।  সম্ভাবনা এবং সমস্যা দুটিই এক্ষেত্রে বেশি।
সাধারনভাবে প্রাথমিক ফ্রিল্যান্সিং ভাল এবং সমস্যার দিকগুলি তুলে ধরা হচ্ছে এই পোষ্টে।

Friday, September 27, 2013

ফ্রিল্যান্সিং পেশায় মরিয়া মনোভাব কতটা সহায়ক



ফ্রিল্যান্সিং ছাড়া আমার আর কোন পথ নেই, ... একথা বলার মত মানুষের অভাব নেই। ফ্রিল্যান্সিং এর প্রসার এবং জনপ্রিয়তা সম্পর্কে যত ভাল কথাই বলা হোক, তারপরও বাস্তবতা হচ্ছে এখনও এটা মুল পেশা হিসেবে পরিচিত না। যারা চাকরী খোজেন তারা প্রথমে প্রচলিত চাকরীর কথাই ভাবে, সেদিকে চেষ্টা করেন। সেখানে সমস্যা দেখা দিলে শোনা যায় এমন কথা।

ফ্রিল্যান্সিং কাজে মরিয়া মনোভাব প্রয়োজন। আমাকে একাজ করতেই হবে, আমি অবশ্যই করব, আমি পারব, এভাবে চেষ্টা না করে সফল হওয়া যায় না।
সবসময় এধরনের মরিয়া মনোভাব ভাল ফল দেয় এমন কথা নেই। বরং কোন কোন সময় বিপদ ডেকে আনতে পারে।
এধরনের কিছু কারন এখানে তুলে ধরা হচ্ছে;

Tuesday, September 10, 2013

ফ্রিল্যান্সার বেশি কাজ কিভাবে করতে পারেন



নতুন ফ্রিল্যান্সারের কাছে কাজ পাওয়া বড় সমস্যা। শুরুতে কমবেশি সকলেরই কাজের বিভিন্নতা, ক্লায়েন্টের ধরন, যোগাযোগের নানারকম দিক বুঝতে সমস্যা হয়। একসময় এই সমস্যা কাটিয়ে ওঠা যায়। যেকারনে নতুনদের তুলনায় অভিজ্ঞ ফ্রিল্যান্সার বেশি কাজ পান। অনেক সময় নিজে যতটা করতে পারেন তার থেকেও বেশি।

বড় ধরনের কাজ পাওয়া অবশ্যই ভাল, কিন্তু এর সমস্যার দিকটিও আগেই দেখে নেয়া ভাল।
ফ্রিল্যান্সার যদি একা কাজ করেন তাহলে বড় কাজ সময়মত দেয়ার জন্য কয়েকটি পদ্ধতি বেছে নিতে পারেন।
.        অন্য ফ্রিল্যান্সারের সাহায্য নিতে পারেন।
.        ক্লায়েন্টের সাথে আলোচনা করে সময় বাড়িয়ে নিতে পারেন, অথবা
.        সময়মত কাজ শেষ করার জন্য নিজেই অতিরিক্ত পরিশ্রম করতে পারেন।

অবশ্যই আপনি যতটা ইচ্ছা দিনরাত পরিশ্রম করতে পারেন না। সে চেষ্টা করলে নানারকম সমস্যা তৈরী হতে বাধ্য।
এধরনের পরিস্থিতিতে কি করতে পারেন সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন।

Tuesday, August 20, 2013

ফ্রিল্যান্সিং কাজে ভাল করার জন্য অতিরিক্ত যে দক্ষতাগুলি প্রয়োজন



আপনি যদি ফ্রিল্যান্স গ্রাকি ডিজাইনার হন তাহলে গ্রাফিক ডিজাইনে দক্ষতা থাকতে হবে, ওয়েভ ডিজাইনার হলে ওয়েব ডিজাইনে দক্ষতা তাকতে হবে, প্রোগ্রামার হলে প্রোগ্রামিং এ দক্ষ হতে হবে।

কিন্তু একটিমাত্র বিষয়ে দক্ষতা ফ্রিল্যান্সি সফলতার নিশ্চয়তা দেয় না। বরং বাস্তবে দেখা যায় নিজ কাজে দক্ষতা নিয়েও অনেকে ভাল করছেন না। অন্যদিকে সেই বিষয়ে তুলনামুলক কম দক্ষতা নিয়ে অনেকে ভাল করছেন।
মুল কাজের দক্ষতার বাইরে অন্য যে দক্ষতাগুলি প্রয়োজন হয় সেগুলি তুলে ধরা হচ্ছে এখানে;

Sunday, August 11, 2013

ফ্রিল্যান্সিং বিপর্যয় এড়ানোর ৩ ধাপ



ফ্রিল্যান্সিং পেশায় সমস্যার কারন রয়েছে বহু। এদের সবগুলি এড়িয়ে চলার পরও কোন কারন ছাড়াই সমস্যার মুখোমুখি হতে পারেন।
কারন ছাড়া সমস্যার শুনে হয়ত অবাক হতে পারেন। একজন ক্লায়েন্ট ভুল করে অভিযোগের লিংকে ক্লিক করেছেন আর এরফলে আপনার টাকা আটকে গেছে, এটা নিশ্চয়ই কারন ছাড়া সমস্যা। কারন কারন তো রয়েছেই।

সমস্যার সুত্র হচ্ছে যখন সমস্যা শুরু হয় তখন চারিদিক থেকে সমস্যা আসতেই থাকে। এতে বিরক্ত হয়ে ফ্রিল্যান্সিং থেকে সরে যাওয়ার কথা ভাবাও বিরল না।
সমস্যার সময় কিভাবে সমাধান বের করতে পারেন সে বিষয়ে এই পোষ্ট।

Saturday, July 27, 2013

লোগো ডিজাইন প্রতিযোগিতার কিছু বিবেচ্য বিষয়



অনেক ফ্রিল্যান্সার প্রোজেক্টে বিড করার পরিবর্তে প্রতিযোগিতায় অংশ নিতে বেশি পছন্দ করেন। ফ্রিল্যান্সিং জব সাইটগুলিও এধরনের বিষয়ে বেশি আগ্রহ দেখায়।
প্রতিযোগিতায় অংশ নেয়ার সুবিধে অনেক। বিড করে কাজ না পাওয়া পর্যন্ত নিজের যোগ্যতা দেখানোর সুযোগ থাকে না। প্রতিযোগিতায় সরাসরি ভাল কাজ করে নিজেকে তুলে ধরা যায়। এছাড়া প্রতিযোগিতার পুরস্কারের অর্থমুল্য সাধারনত বিড করা কাজের থেকে বেশি থাকে।

প্রতিযোগিতার অনেকগুলি ধরন থাকে। এদের প্রত্যেকেরই সুবিধা-অসুবিধা দুই রয়েছে। একেকটি এককজনের জন্য মানানসই। এগুলি বিবেচনা করে নিজের জন্য মানানসই প্রতিযোগিতায় অংশ নিয়ে ভাল ফল পেতে পারেন।

Sunday, July 21, 2013

ফ্রিল্যান্সার বাড়িতে কাজের সময় কিভাবে যোগাযোগ ঠিক রাখতে পারেন



অধিকাংশ ফুলটাইম ফ্রিল্যান্সারকে সবসময় বাড়িতে বসে কাজ করতে হয়। এর ভাল দিক যেমন আছে সমস্যার তিকও খুব কম নেই। অনেকে দলগতভাবে কাজ করে অভ্যস্থ। কাজের সময় কোন সমস্যা হলে অন্যের সাথে আলাপ করা প্রয়োজন হয়। অনেকে অন্যের সান্নিধ্য ছাড়া থাকতে পারেন না।

ফ্রিল্যান্সার কিভাবে একা কাজ করতে পারেন সে বিষয়ে যথেষ্ট পরামর্শ দেয়া হলেও সাধারনত একা কাজের ফলে সৃষ্ট সমস্যাগুলির দিকে ততটা দৃষ্টি দেয়া হয় না।
একা কাজ করার সময় যে সমস্যাগুলি তৈরী হতে পারে তার সমাধানের কিছু পদ্ধতি তুলে ধরা হচ্ছে এখানে।

Thursday, July 11, 2013

লোগো ডিজাইনের সময় বিবেচ্য কিছূ বিষয়



লোগো এক ধরনের প্রতিক। কোন ব্যবসা প্রতিস্ঠান এর মাধ্যমে তাদের পন্য, প্রতিস্ঠান, ক্রেতার আগ্রহের বিষয় সবকিছু প্রকাশ করতে চান। সেকারনে যিনি লোগো ডিজাইন করবেন তিনি বক্তব্যের বিষয়ে যত বেশি সচেতন থাকবেন তত নিখুত লোগো ডিজাইন করা সহজ হবে।
ফ্রিল্যান্সিং সাইটগুলি ক্লায়েন্টকে লোগো বর্ননার জন্য নির্দিস্ট কিছু প্রশ্ন করেন। অনেক ক্লায়েন্ট সেগুলি ঠিকভাবে তুলে ধরেন, অনেকে করেন না। কেউ কেউ এরসাথে অতিরিক্ত নিজস্ব তথ্যও তুলে ধরেন।

উইলোগো সাইটে প্রতিস্ঠানের পরিচিতি, লোগোতে ঠিক কি লেখা থাকবে, কি রং ব্যবহার করতে হবে, ব্যাকগ্রাউন্ড রং কি হবে ইত্যাদি নির্দিস্ট করে উল্লেখ করার পরও একটি চার্টের মাধ্যমে অতিরিক্ত কিছু তথ্য তুলে ধরা হয়। ভাল লোগো ডিজাইন করার জন্য এই পদ্ধতি কতটা উপকারি সে নিয়েই এই পোষ্ট।

Thursday, July 4, 2013

লোগো এবং গ্রাফিক ডিজাইন কাজের জন্য ডিজাইন-কন্টেষ্ট



ডিজাইন-কন্টেষ্ট, নাম থেকেই বোঝা যায় এখানে গ্রাফিক ডিজাইনের কাজ হয় প্রতিযোগিতার মাধ্যমে। ২০০৩ সাল থেকে চলে আসা এই সাইটটি পশ্চিমা দেশগুলিতে জনপ্রিয়। সব ধরনের ডিজাইনের কাজ থাকলেও মুলত লোগো ডিজাইনের কাজ বেশি।

তাদের মুল বৈশিস্ট তারা ভাল মানের ডিজাইন দিতে চেষ্টা করে। সেকারনে ডিজাইনারদের সুবিধা এবং অসুবিধা দুইই হতে পারে।
সুবিধার দিক হচ্ছে ডিজাইনপ্রতি পুরস্কারের পরিমান বেশি (ফ্রিল্যান্সার এর তুলনায়)। আর অসুবিধার দিক হচ্ছে যারা সত্যিকারের ভাল ডিজাইনার তারা বেশি সুবিধে করতে পাবেন।

Thursday, June 20, 2013

অল্প পরিশ্রমে বেশি সাফল্য পেতে ফ্রিল্যান্সার কি করতে পারেন



সফল হওয়ার নানা পরামর্শ দিয়ে বিশ্বখ্যাতি লাভ করেছেন ডেল কার্নেগী। তার একটি উদাহরন একজন সেলসম্যান সম্পর্কে। তিনি প্রতিদিন নানা যায়গায় ঘোরেন ক্রেতা তৈরী করার আশায়। যা পরিশ্রম হয় সে অনুযায়ী ফল পান না। একদিন তিনি ভাবতে বসলেন। সম্ভাব্য ক্রেতাদের তালিকা তৈরী করলেন। যেখানে সম্ভাবনা বেশি তাদের শুরুতে রাখলেন। এরপর এদের কাছে বেশি সময় দিতে শুরু করলেন। অন্যদের সময় দেয়া বন্ধ করলেন।
ফল হিসেবে কিছুদিনেই দেখা গেল তার বিক্রি বেড়েছে, অন্যদিকে পরিশ্রম কমেছে। যেখানে সম্ভাবনা কম সেখানে তিনি সময় ব্যয় করছেন না।

ফ্রিল্যান্সার কি এই নিয়ম কাজে লাগাতে পারেন ?
উত্তর যে হ্যা হবে এতে কারোই সন্দেহ নেই। বরং সত্যিকারের প্রশ্ন, সেটা কিভাবে সম্ভব ?
কয়েকটি বিষয় বিবেচনায় এনে ফ্রিল্যান্সার এই নিয়ম কাজে লাগাতে পারেন।