যারা ইন্টারনেট থেকে সহজে আয় করতে চান তাদের কাছে পিটিসি
বা ক্লিক করে আয়ের বিষয়টি খুব লোভনীয় মনে হয়। অনেক আকর্শনীয় বিজ্ঞাপন দিয়ে নজর
কাড়েন, প্রতিবার ক্লিকে ১ থেকে ১০ ডলার পর্যন্ত দেয়ার কথা বলা হয়। ক্লিক করলে নিজের
নামে দ্রুত টাকা জমা হচ্ছে সেটা দেখে আরো উতসাহে সাইটগুলি ব্যবহার করতে থাকেন।
যারা এধরনের সাইট কিছুদিন ব্যবহার করেছেন তারা জানেন
এদের অধিকাংশই ভুয়া কোম্পানী। ব্যবহারকারীর নামে যে হাজার ডলার জমা হচ্ছে সেটা
কখনোই হাতে পাওয়া যায় না।
আবার পিটিসি থেকে আদৌ আয় করা যায় না একথাও ঠিক না।
পরিমানে কম হলেও আয় করা যায়। অনেকে সঠিক নিয়মে ব্যবহার করে হাজার ডলার আয় করতেও
পারেন।
এই সাইটে কয়েকটি পিটিসি সাইট বিস্তারিত জানানো হয়েছে।
অনেকে প্রায়ই আরো সাইট সম্পর্কে জানানোর জন্য অনুরোধ করেন। সাধারনভাবে পিটিসি সাইট
ব্যবহারের নিয়মগুলি এখানে তুলে ধরা হচ্ছে।










