Tutorials and tips on Graphic Design, Animation, Photography, Outsourcing, Freelancing and others.
Showing posts with label Troubleshooting. Show all posts
Showing posts with label Troubleshooting. Show all posts
Monday, September 26, 2011
Tuesday, September 13, 2011
উইন্ডোজের গতি বাড়ানোর পদ্ধতি : ২
আগের টিউটোরিয়ালে এক্সপি অপারেটিং সিষ্টেমে কম্পিউটারের গতি বাড়ানোর কিছু পদ্ধতি উল্লেখ করা হয়েছে। এর বাইরে অন্যান্য যে পদ্ধতিগুলি রয়েছে সেগুলি জেনে নিন এখান থেকে।
Labels:
Article,
Troubleshooting,
Utilities
Friday, September 9, 2011
Friday, September 2, 2011
কম্পিউটারে ভাইরাসের আক্রমন হলে কি করবেন
কম্পিউটার ব্যবহার করছেন অথচ ভাইরাসের আক্রমনের শিকার হননি এটা বিরল ঘটনা। যদি ইন্টারনেট ব্যবহার করেন তাহলে তো কথাই নেই। ভাইরাসের কারনে সাধারন কাজে বাধা থেকে শুরু করে কম্পিউটার পুরোপুরি অকেজো হয়ে যাওয়ার সম্মুখিন হয়েছেন কমবেশি সকলেই। এমন অবস্থায় কি করবেন ?
অসুস্থ হয়ে চিকিতসার চেয়ে রোগ থেকে সাবধান থাকা উত্তম, এই নিয়মে ভাইরাস যেন আক্রমন করে ক্ষতি করতে না পারে সে ব্যবস্থা নেয়া সবচেয়ে ভাল। যদি কম্পিউটারে এন্টিভাইরাস সফটঅয়্যার ব্যবহার করা হয় তাহলে ভাইরাস আক্রমন করতে পারে না। ভাইরাস গার্ড নামের এন্টিভাইরাসের একটি অংশ কোন ফাইল ব্যবহারের আগে যাচাই করে দেখে তাতে ভাইরাস আছে কিনা। থাকলে সেটা ব্যবহার করে না। তারপরও, এন্টিভাইরাস নতুন ভাইরাসকে চিনতে পারবে এমন নিষ্চয়তা নেই। ভাইরাস যারা তৈরী করেন তাদের মুল লক্ষই যেখানে এন্টিভাইরাসকে ফাকি দেয়া।
Labels:
Article,
Troubleshooting
Wednesday, August 31, 2011
উইন্ডোজে ডিভাইস ড্রাইভার ইনষ্টল করা
কম্পিউটারের সাউন্ড কার্ড, ভিডিও কার্ড সহ প্রতিটি ডিভাইসকে সঠিকভাবে ব্যবহারের জন্য বিশেষ এক ধরনের সফটঅয়্যার প্রয়োজন হয়। এগুলির নাম ডিভাইস ড্রাইভার। যেমন সাউন্ড কার্ডের ড্রাইভার ইনষ্টল না করলে কার্ড কাজ করবে না কিংবা প্রিন্টারের ড্রাইভার ইনষ্টল না করলে প্রিন্ট করা যাবে না।
অপারেটিং সিষ্টেমের সাথে অধিকাংশ প্রচলিত ডিভাইসের ড্রাইভার দিয়ে দেয়া হয়। যখন উইন্ডোজ ইনষ্টল করা হয় তখন নিজে থেকেই কি কি ডিভাইস কম্পিউটারের সাথে লাগানো আছে সেগুলি খোজ করে সেখান থেকে ড্রাইভার ইনষ্টল করে নেয়। এছাড়া মাদারবোর্ডের সাথে সেখানে ব্যবহার করা ডিভাইসগুলির ড্রাইভার দেয়া হয়। সাধারনভাবে পৃথকভাবে কিছু ইনষ্টল না করলে অপারেটিং সিষ্টেম এবং মাদারবোর্ডের ড্রাইভার ইনষ্টল করাই যথেষ্ট। পৃথকভাবে কোন কার্ড বা অন্য কোন ডিভাইস ইনষ্টল করলে তারজন্য ড্রাইভার পৃথকভাবেই ইনষ্টল করে নিতে হয়।
Labels:
Troubleshooting
Saturday, August 20, 2011
অল্প বিনিয়োগে প্রযুক্তি নির্ভর ব্যবসা ৪
বিনিয়োগ যখন অল্প তখন মেধা এবং পরিশ্রম বেশি এটাই স্বাভাবিক। একেবারে কম যন্ত্রপাতি ব্যবহার করে কম্পিউটার সার্ভিসিং এজন্য আদর্শ ব্যবসা হতে পারে। বর্তমানে কম্পিউটার সকলের কাছেই একটি প্রয়োজনীয় বিষয়। আপনার চারিদিকে হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ মানুষ কম্পিউটার ব্যবহার করছেন। তারা প্রতিনিয়ত নানারকম সমস্যার সম্মুখিন হচ্ছেন। তাদের সমস্যা সমাধান করাকে পেশা হিসেবে নিতে পারেন।
Thursday, August 18, 2011
হার্ডডিস্ক পরিবর্তন-ইনষ্টল করা, উইন্ডোজ ইনষ্টল করা
কম্পিউটারের নষ্ট হার্ডডিস্ক পরিবর্তন করা কিংবা আগেরটির বদলে নতুন হার্ডডিস্ক ব্যবহার করা অথবা আগেরটির সাথে নতুন আরেকটি যোগ করে ধারনক্ষমতা বাড়ানো এসকল কারনে আপনার হাডর্ডিস্ক লাগানো প্রয়োজন। হার্ডডিস্ক আকারে সিডিরম-ডিভিডিরমের তুলনায় আকারে ছোট এবং সিডি-ডিভিডির মত বাইরে না লাগিয়ে একে ভেতরে লাগানো হয়। এই পার্থক্য ছাড়া কানেকশন দেয়ার মধ্যে কোন পার্থক্য নেই। একই ধরনের পাওয়ার এবং ডাটা কেবল (আইডিই অথবা সাটা) ব্যবহার করতে হয়। এজন্য সিডি-ডিভিডি লাগানোর পদ্ধতি দেখে নিন।
Labels:
Troubleshooting
Friday, July 29, 2011
ডিভিডি ড্রাইভ ইনষ্টল করা
সিডিরম, ডিভিডিরম কিংবা ব্লু-রে এগুলি মুলত একই ধরনের ড্রাইভ। ড্রাইভের আকার সমান, কম্পিউটারের সাথে সংযোগ দেয়া হয় একইভাবে (ইন্টারনালগুলি)। কাজেই একটি ইনষ্টল করতে পারলে অন্যগুলিও ইনষ্টল করা যাবে একই নিয়মে।
Tuesday, July 19, 2011
কম্পিউটার ট্রাবলশ্যুটিং : পাওয়ার সাপ্লাই পরিবর্তন
কম্পিউটার আদৌ অন হয় না, একে খুব বড় সমস্যা মনে হতে পারে। বাস্তবে এই সমস্যার সমাধান সবচেয়ে সহজ। বরং যদি এমন হয় আপনার কম্পিউটার কাজ করছে কিন্তু ঠিকভাবে কাজ হচ্ছে না, সেটা অত্যন্ত জটিল সমস্যা। শুরুতে সহজ সমস্যা সমাধান করা যাক।
. পাওয়ার সাপ্লাই ইউনিটটি আসলেই নষ্ট সেটা নিশ্চিত হওয়া
. নষ্ট পাওয়ার সাপ্লাই ইউনিট খোলা
. ভাল পাওয়ার সাপ্লাই ইউনিট লাগানো।
Labels:
Troubleshooting
Wednesday, July 13, 2011
কম্পিউটার হার্ডঅয়্যার সার্ভিসিং পদ্ধতি
অন্যান্য ইলেকট্রনিক বা ইলেকট্রিকাল যন্ত্র থেকে কম্পিউটার পৃথক একটি বিশেষ কারনে। আপনার টিভি ঠিকভাবে কাজ না করলে সেটা সার্ভিসিং এর জন্য ইলেকট্রনিক্স জানা কারো কাছে নিতে হয়। কম্পিউটারের সমস্যা হলে কাজটি আপনি নিজেই করতে পারেন। কারন হচ্ছে কম্পিউটার তৈরী অনেকগুলি পৃথক পৃথক যন্ত্রাংশ দিয়ে। খুব সহজে সেগুলি খোলা এবং লাগানো যায়। ফলে বদলানোও যায়। কম্পিউটার সার্ভিসিং বলতে তাই মুলত খারাপ যন্ত্রাংশ খুলে সেখানে ভাল যন্ত্রাংশ লাগানো। অধিকাংশ কম্পিউটার ব্যবহারকারী নিজেই একাজ করতে পারেন।
Sunday, July 10, 2011
কম্পিউটার সমস্যা হলে কি করবেন
দিনটি অন্যান্য দিন থেকে আলাদা। কম্পিউটারের পাওয়ার সুইচে চাপ দিলেন, আপনার কম্পিউটার চালু হল না। কম্পিউটার ব্যবহার করছেন অথচ এই সমস্যায় পড়েননি এটা অস্বাভাবিক ঘটনা। যদি এখনো না হয়ে থাকে তাহলে আগামীতে হতে পারে ধরে নিন। কোন সমস্যা হলে আপনি নিজেই সব সমস্যার সমাধান করে ফেলবেন এটাও নিশ্চয়ই ঠিক না। হয়ত অন্য কারো সাহাড্য প্রয়োজন হবে, হয়ত কিছু কিনতে হবে। আপনার কাজ সিদ্ধান্ত নেয়া। কিভাবে সেটা করতে পারেন সেটাও জেনে নিন।
Labels:
Troubleshooting
Subscribe to:
Posts (Atom)









