Showing posts with label Microsoft Excel. Show all posts
Showing posts with label Microsoft Excel. Show all posts

Thursday, May 10, 2012

Microsoft Excel এ স্প্রেডসিট তৈরী, ফর্মুলা ব্যবহার


এক্সেল ব্যবহার করে সাধারন স্প্রেডেসিট তৈরী, সেখানে ডাটা ব্যবহার এবং ফর্মুলা/ফাংশন ব্যবহার করার পদ্ধতি তুলে ধরা হচ্ছে এখানে।
এক্সেল চালূ করে নতুন একটি ওয়ার্কবুক তৈরী করুন এবং সেভ কমান্ড দিয়ে সেভ করে নিন।  সাধারন কাজগুলি উদাহরন হিসেবে ব্যবহারের জন্য ছবির মত কিছু তথ্য লিখুন। লেখার জন্য যে নিয়মগুলি মানতে হবে তা হচ্ছে;

Sunday, April 29, 2012

এক্সেল ইন্টারফেস, ডাটা টাইপ এবং ডাটা এন্ট্রি


আগে যদি এক্সেল ব্যবহার না করে থাকেন তাহলে এক্সেল ইন্টারফেসকে কিছুটা অন্যরকম মনে হবে। অফিস প্যাকেজের অন্য সফটঅয়্যারগুলির মত মেনু, টুলবার ইত্যাদি থাকলেও মুল কাজের যায়গা একেবারেই ভিন্ন।
ভার্শন অনুযায়ী অফিসের টুলবার বিভিন্ন রকম হয়। এখানে অফিস ২০০৩ ব্যবহার উল্লেখ করা হচ্ছে। এরসাথে আগের ভার্শনগুলির মিল থাকলেও পরের ভার্শনগুলি ভিন্ন। যে ভার্শন ব্যবহার করবেন তারসাথে মিল রেখে বিষয়টি লক্ষ করুন। টুলগুলির চেহারা ভিন্ন হলেও কাজের পদ্ধতিতে কোন পার্থক্য নেই।
এক্সেল এর মুল কাজের যায়গাটি ওয়ার্ড টেবিল এর মত কলাম এবং রো দিয়ে তৈরী। কলামগুলির নাম A, B, C, ..... AA, AB, AC ইত্যাদি এবং রো-গুলি ১,২,৩,৪ এইভাবে পরিচিত। কলার এবং রো এর মাধ্যমে কোন সেলের পরিচিতি প্রকাশ করা হয়। যেমন প্রথম সেলটির নাম A1.

Thursday, April 26, 2012

মাইক্রোসফট এক্সেল কেন ব্যবহার করা হয়


একসময় লোটাস ১-২-৩ নামে অত্যন্ত জনপ্রিয় একটি সফটঅয়্যার ছিল। ১-২-৩ বলার অর্থ একসাথে ৩টি কাজের সুযোগ থাকা। Spreadsheet analysis, database এবং Graph. বর্তমানে মাইক্রোসফট এক্সেল এর জনপ্রিয়তার কারনে লোটাস সফটঅয়্যারটি প্রায় বিলুপ্তির পথে।
এক্সেল এর মুল কাজ লোটাসের মতই, ৩ ধরনের কাজ করা যায়। মাইক্রোসফট অফিসের সাথে থাকা এই সফটঅয়্যার এর জনপ্রিয়তা ওয়ার্ডের কাছাকাছি।
যারা অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন তাদের এক্সেল ব্যবহার করতে হয়। অনেকে নিজের প্রয়োজনে হিসেব রাখার কাজে ব্যবহার করেন। ব্যবসা প্রতিস্ঠানগুলিও ব্যবহার করে হিসেব রাখার কারনে। তথ্য বিশ্লেষন করার কাজে ব্যবহার করে পরিসংখ্যানবিদ থেকে শুরু করে অন্যরা। আর গ্রাফ তৈরীর জন্য বর্তমানে এক্সেল বর্তমানে অপ্রতিদ্বন্দি।
ফ্রিল্যান্সার হিসেবে ডাটা এন্ট্রির সময় মুলত ওয়ার্ড ব্যবহার করতে হয়। কখনো কখনো ক্লায়েন্ট তার কাজ চান এক্সেল অথবা এক্সেস ফরম্যাটে। সেকারনে এক্সেল ব্যবহারের সাধারন ধারনা থাকলে কাজের পরিধি বিস্তৃত হতে পারে। এক্সেল সফটঅয়্যারটির মুল বিষয়গুলির টিউটোরিয়াল ধারাবাহিকভাবে দেয়া হচ্ছে এখানে। প্রথম পর্বে উল্লেখ করা হচ্ছে এক্সেল ব্যবহার করে কি কাজ করা যায়।