Showing posts with label Joomla. Show all posts
Showing posts with label Joomla. Show all posts

Tuesday, January 10, 2012

জুমলা-ওয়ার্ডপ্রেস থিম-টেম্পলেট পরিবর্তণ করুন ড্রিমওয়েভার দিয়ে

গত কয়েক বছর ধরে জুমলা, ওয়ার্ডপ্রেস, মোভাবল টাইপ, দ্রুপল ইত্যাদি সিএমএস ফ্রেমওয়ার্ক ওয়েব এর বড় যায়গা দখল করেছে। এদের মাধ্যমে খুব সহজে বিশাল সাইট ব্যবহার করা যায়। এমনকি একেবারে সামান্য জেনে শুধুমাত্র ক্লিক করে সাইট তৈরী-পরিচালনা সবই করা যায়।
সিএমএস ফ্রেমওয়ার্কের জন্য বহু তৈরী থিম পাওয়া যায়। অনেকগুলি বিনামুল্যের, কিছু ব্যবহারের জন্য টাকা দিতে হয়। আপনি যখন ওয়েব ডিজাইনার তখন আপনি অন্যের সাইটের জন্য থিম তৈরী করতে পারেন, শুধুমাত্র থিম তৈরী করে বিক্রি করতে পারেন। একেবারে পুরোপুরি কোড লিখে সেকাজ করতে পারেন, অথবা ড্রিমওয়েভার ব্যবহার করে এডিট করতে পারেন। ড্রিমওয়েভার সিএস৫ সরাসরি টেম্পলেট ওপেন করতে পারে। আগের ভার্শনে কাজ করা গেলেও পুরো সাইটের সবকিছু দেখার ব্যবস্থা ছিল না।

Saturday, June 11, 2011

Joomla: টেম্পলেট ব্যবহার করা

জুমলার মত সিএমএস সফটঅয়্যারের সুবিধে হচ্ছে টেম্পলেট বা থিম নামের তৈরী সফটঅয়্যার ব্যবহার করে খুব সহজে ওয়েবসাইট দেখতে কেমন হবে সেটা বদলে ফেলা যায়। ইন্টারনেটে বিনামুল্যে টেম্পলেট পাওয়া যায়, পছন্দমত টেম্পলেট টাকা দিয়ে কেনা যায়, কিংবা নিজে তৈরী করে নেয়া যায়। টেম্পলেট ব্যবহার করলে ওয়েবসাইটের ষ্টাইল, রং, ফন্ট ইত্যাদি পরিবর্তিত হয় কিন্তু আগের তথ্যগুলি ঠিক থাকে।
এখানে ব্যবহারের জন্য Natur Pur নামের টেম্পলেটটি জুমলা সাইট থেকে ডাউনলোড করা হয়েছে। আপনি পছন্দমত টেম্পলেট ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করা টেম্পলেট জিপ ফাইল হিসেবে থাকে।

Thursday, June 2, 2011

Joomla tutorial: আর্টিকেল বা পোষ্ট তৈরী

আগের টিউটোরিয়ালে জুমলা ইনষ্টল করে কিভাবে ফাকা ওয়েবসাইট পাওয়া যাবে শেখানো হয়েছে। এবারে যেখা যাক ওয়েবসাইটে তথ্য যোগ করা যাবে কিভাবে।
       
ধরে নেয়া হয়েছে আপনার সাইটের নাম (ফোল্ডার) bangladesh। সেক্ষেত্রে ব্রাউজারে টাইপ করুন localhost/bangladesh/administrator
কন্ট্রোল প্যানেল ওপনে হবে। 
কন্ট্রোল প্যানেলে (ড্যাসবোর্ড) Add New Article বাটনে ক্লিক করুন।
নতুন আর্টিকেল লেখার স্ক্রিন পাওয়া যাবে।

Friday, May 27, 2011

জুমলা কিভাবে ইনষ্টল করবেন, Joomla Installation

জুমলা ব্যবহার করতে হয় সার্ভার থেকে। এরসাথে প্রয়োজন হয় ডাটাবেজ সার্ভার। আপনি যখন সার্ভার ভাড়া করবেন তখন আপনাকে সার্ভার এবং ডাটাবেজ ব্যবহারের অনুমতি দেয়া হবে। কিন্তু আপনি যখন নতুন সাইট তৈরী করবেন তখন নিজস্ব কম্পিউটারে Apache, MySQL এবং PHP ইনষ্টল করে নেবেন। সেখানে ওয়েবসাইট তৈরী, তাকে নিজের পছন্দমত করা, কোন সমস্যা থাকলে ঠিক করা ইত্যাদি করে নেবেন তারপর আপলোড করবেন সার্ভারে।
জুমলা ওয়েবভিত্তিক সফটঅয়্যার, অন্য সফটঅয়্যারের মত নিজে কাজ করে না। কিভাবে Apache-MySQL ইনষ্টল করে জুমলা ইনষ্টল করবেন এবং জুমলা ওয়েবসাইট তৈরী করবেন উল্লেখ করা হচ্ছে এখানে।

ইনষ্টল করা
WAMP সহজ এবং ছোট একটি সফটঅয়্যার যার মাধ্যমে Apache, MqSQL, PHP ইত্যাদি ব্যবহারের সুযোগ পেতে পারেন (ম্যাকিন্টোস ভার্শনের নাম MAMP)। ডাউনলোড করে নিন www.wampserver.com সাইট থেকে।

Saturday, May 21, 2011

জুমলা কেন ব্যবহার করবেন

জুমলা একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিষ্টেম (Content Management System, CMS)। এটা ব্যবহার করে সাধারন ওয়েব সাইট থেকে ব্লগ সবকিছুই করা যায়। আরেক জনপ্রিয় সিএমএস সফটঅয়্যার ওয়ার্ডপ্রেসের মত একে বিনামুল্যের হোষ্টিং-এ ব্যবহার করা যায় না, যদিও সফটঅয়্যারটি বিনামুল্যের। তাদের ওয়েবসাইট থেকে যে কোনসময় ডাউনলোড করে নিতে পারেন। কিন্তু ব্যবহারের জন্য আপনার নিজস্ব ডোমেন-হোষ্টিং ব্যবহার করতে হবে। তারপরও জুমলা অত্যন্ত জনপ্রিয় একটি সফটঅয়্যার। বিশেষ করে বাংলাদেশে অনেক বাংলা সাইট তৈরী করা হয়েছে জুমলা ব্যবহার করে। এর সুবিধের দিকগুলি একবার দেখে নেয়া যাক।
জুমলা প্রথম ব্যবহার শুরু হয় ২০০৫ সালে। শুরুতে নাম ছিল মাম্বো (Mambo)। এর সাহায্যে ওয়েবসাইট তৈরী করা, ইন্টারনেটে ব্যবহার করা, সমস্যা দুর করা তুলনামুলক সহজ। ওয়েবসাইট দেখতে সুন্দর।