Showing posts with label Article. Show all posts
Showing posts with label Article. Show all posts

Wednesday, May 1, 2013

ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনার আগ্রহ কতটা প্রবল



আগ্রহ যাচাই করা কঠিন। নিজের অভিজ্ঞতায় বহু মানুষ দেখেছি যারা প্রয়োজনের সময় বলেন যে কোন কাজ পেলেই করব, যতক্ষন কাজ করতে হয় করব। চাকরী পেলে পরদিন থেকেই বলতে শুরু করে, আমাকে বেশি খাটাচ্ছে, কাজের দাম দিচ্ছে না। তারা ভুলে যান খাটানোর জন্যই তাকে চাকরী দেয়া হয়েছে।
আপনি নিশ্চয়ই তেমন নন। তারপরও যতসংখ্যক মানুষ ফ্রিল্যান্সার হিসেবে নাম লেখান এবং যতসংখ্যক মানুষ কাজ করে সফল হন এই দুই সংখ্যার মধ্যে বিশাল পার্থক্য। আপনি না হলেও অনেকেই নিজের আগ্রহ সম্পর্কে ততটা সচেতন নন।
কিছু পদ্ধতি অনুসরন করে ফ্রিল্যান্সার হওয়ার জন্য আগ্রহ যাচাই করতে পারেন।

Sunday, February 24, 2013

ফ্রিল্যান্সারদের জন্য কম্পিউটার ট্রেণিং



যে কোন পেশাদারী কাজের জন্য হাতেকলমে প্রশিক্ষনের বিকল্প নেই। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার সময় প্রয়োজনীয়তা আরো বেশি। একজন ফ্রিল্যান্সারকে একা কাজ করতে হয়। কোন সমস্যা হলে সাহায্য করার জন্য কেউ নেই। সেকারনে তার দক্ষতা বেশি প্রয়োজন, যে কাজের অভিজ্ঞতা নেই এমন কাজ করার মানষিকতা প্রয়োজন। অভিজ্ঞ কেউ প্রশিক্ষন দিয়ে সমস্যা মোকাবেলার মানষিকতা তৈরীতে সাহায্য করতে পারেন।
বাংলাদেশে কম্পউটার বিষয়ক ট্রেণিং নিয়ে অভিযোগ নানা ধরনের। শিক্ষার্থীর অভিযোগ এক ধরনের, যারা প্রশিক্ষন দেন তাদের অভিযোগ আরেক ধরনের।
দুইয়ের সমম্বয় করে কি সমাধান বের করা সম্ভব ? এই বিষয় নিয়ে এই পোষ্ট।

Friday, January 18, 2013

নিজে শেখার সেরা পথ কোনটি


শেখানোর জন্য শিক্ষক, এই ব্যবস্থা হাজার হাজার বছর ধরে প্রচলিত। প্লেটো শেখানোর জন্য যে প্রতিস্ঠান গড়েছিলেন তার আদলে বর্তমানের শিক্ষাপ্রতিস্ঠানগুলি তৈরী। তিনি একবেলা ছাত্রদের ক্লাশ নিতেন আরেক বেলা শহরের সাধারন মানুষের ক্লাশ নিতেন।
প্লেটো একজনই ছিলেন। তারমত নিজে থেকে অন্যকে শেখানোর দায়িত্ব কেউ নিচ্ছেন না। বরং বর্তমানকালে শিক্ষা পন্যে পরিনত হয়েছে। যার টাকা বেশি তার শেখার সুযোগ বেশি। সকলেরই টাকা অসীম না সেকারনেই প্রশ্ন আসে নিজে শেখার। এমন কোন পদ্ধতি ব্যবহার করা যেখানে শেখানোর মত কেউ না থাকলেও সেই সমস্যা কাটিয়ে ওঠা।
এজন্য অনেকগুলি পদ্ধতি প্রচলিত। নিজে শেখার উপযোগি বইপত্র থেকে শুরু করে বর্তমানে মাল্টিমিডিয়া, ইন্টারনেট সবকিছুই ব্যবহার করা সম্ভব।
এধরনের প্রচলিত পদ্ধতিগুলির তুলনামুলক সুবিধে-অসুবিধে তুলে ধরা হচ্ছে এখানে।

Saturday, December 15, 2012

টাকা পাওয়ার ব্যবস্থা সহজ করছে পে-জা


বিনামুল্যের ই-মেইল ভিত্তিক অনলাইন ব্যাংকিং ব্যাবস্থা পেজা বাংলাদেশীদের জন্য নতুন কিছু ব্যবস্থা এনেছে এবং আরো ব্যবস্থা শুরুর ঘোষনা দিয়েছে। SimplySendBD নামের একটি ব্যবস্থা চালু করা হয়েছে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে যার মাধ্যমে বিদেশ থেকে সহজে বাংলাদেশে টাকা পাঠানো যাবে। বিনামুল্যের পেজা একাউন্ট করে সেখানে টাকা রেখে বাংলাদেশের যে কারো কাছে টাকা পাঠানো যাবে। টাকা সরাসরি ব্যাংক একাউন্টে জমা হবে।
একাজ আরো সহজ করার জন্য আগামী বছর শুরুর দিকে বাংলাদেশে সিম্পলি সেন্ড বিডি এর ৫০০০ এর বেশি পয়েন্ট চালূ করা হবে। ব্যাংক একাউন্ট ছাড়াই সেখানে সরাসরি টাকা উঠানো যাবে।

Saturday, December 8, 2012

ফ্রিল্যান্সিং সন্মেলন এবং বাংলাদেশ


একসঙ্গে ৪টি বৃহত ফ্রিল্যান্সিং সাইটের কর্মকর্তা ঢাকায়। প্রায় ১০ কোটি টাকা বাজেটের ডিজিটাল সন্মেলন। অন্তত বাংলা-টিউটর সাইট যারা নিয়মিত ব্যবহার করেন (ফ্রিল্যান্সিং বিষয়ে আগ্রহি) তাদের জন্য বড় খবর। যারা কম্পিউটার ব্যবহার করেন না তারাও যখন শোনেন ইন্টারনেটে সহজে টাকা আয় করা যায় তখন একবার প্রশ্ন করেন, তাই নাকি! কিভাবে?
বাংলাদেশে ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কথা হয়েছে, প্রতিনিয়ত হচ্ছে, আরো হবে। বড় কোন সাইটে মোট সদস্যের তালিকায় ৩ নম্বরে থাকা অনেক বড় বিষয়। কাজেই এনিয়ে মাতামাতি হতেই পারে।

Saturday, September 29, 2012

ব্যবসা শুরুর আগে হিসেব করে নিন


বাংলাদেশের প্রধান সমস্যা কি, এধরনের প্রশ্ন করলে উত্তর একসাথে করে বেশ বড়সর একটা  তালিকা তৈরী করা যাবে। জনসংখ্যা থেকে শুরু করে দুর্নীতি, রাজনৈতিক নেতৃত্ব হয়ে শিক্ষাব্যবস্থা, বেকারত্ব, অবকাঠামো দ্রব্যমুল্য কিংবা নৈতিকতা সবকিছুই হয়ত স্থান পাবে তাতে। কেউ সেটা দেখে বিরক্ত হয়ে বলে বসতে পারেন মুল সমস্যা হচ্ছে বেশি কথা বলা।  
বেশি কথা বলাও যে সমস্যা এতে সন্দেহ নেই। বহু বছর আগে জেফ্রি চসার নামে এক ইংরেজ সমালোচনা করে লিখেছিলেন, কথাগুলো যদি বন্যার পানি হত তাহলে দেশ বন্যায় তলিয়ে যেত।  বাংলাদেশ দেখলে তিনি কি বলতেন অনুমান করা কঠিন।

Tuesday, September 11, 2012

দক্ষতা বনাম সকল কাজের কাজি


কোন বিশেষ বিষয়ে দক্ষ হতে চান নাকি সকল কাজের কাজি হতে চান ?
এ প্রশ্নের উত্তর সহজ না। এমনকি অনেক সময় নিজের ইচ্ছের ওপর নির্ভর করে না। পরিবেশ, সমাজ, কাজের সুযোগ সবকিছুর ওপর নির্ভর করে। কম্পিউটারভিত্তিক কাজের ক্ষেত্রে জটিলতা আরো বেশি। একসময় কিছুটা ওয়ার্ড প্রসেসিং, কিছু ডাটাবেজ ম্যানেজমেন্ট, কিছুটা স্প্রেডসিট জেনে নিজেকে কেউকেটা ভাবা যেত। সময়ের সাথেসাথে সেই ধারনা পাল্টেছে। কাজের পরিধি বেড়েছে, ধরন পাল্টেছে।  কিছুটা জেনে এখন নিজেকে দক্ষ হিসেবে পরিচয় দেয়া যায় না।

Monday, August 27, 2012

ফ্রিল্যান্সিং কাজে উইন্ডোজ বনাম ম্যাক


উইন্ডোজ এবং ম্যাকের বিতর্ক বহুদিনের। উইন্ডোজ ভক্তবরা উইন্ডোজের পক্ষে যুক্তি দেখান, ম্যাকের ভক্তরা ম্যাকের পক্ষে। যারা পেশাদার কাজ করতে চান, বিশেষ করে ফ্রিল্যান্সিং কাজ, তাদের কাছে বিষয়টি কতটা গুরুত্বপুর্ন ?
প্রথমে প্রতিষ্ঠিত যুক্তিগুলি দেখা যাক। ম্যাক ব্যবহারকারীদের বক্তব্য, তাদের সিষ্টেমে সমস্যা খুবই কম হয়, নির্ভরযোগ্য। উইন্ডোজের মত যখন তখন সিস্টেম ক্রাশ করে না, ম্যাকে ভাইরাসের আক্রমন ঘটে না (ভাইরাস একেবারেই নেই একথা এখন বলার উপায় নেই, তারপরও সেটা উইন্ডোজের তুলনায় উপেক্ষা করার মত)।
উইন্ডোজ ব্যবহারকারীদের বক্তব্য, পিসির দাম কম, ইচ্ছেমত আপগ্রেড করা যায়, সব ধরনের সফটঅয়্যার রয়েছে, ডাটাবেজ এর মত কাজে পারফরমেন্স ম্যাকের থেকে অনেক ভাল। সেকারনেই বিশ্বের অধিকাংশ মানুষ পিসি ব্যবহার করে।

Wednesday, August 22, 2012

freelancer.com কি scam সাইট!


৪০ লক্ষ সদস্য নিয়ে আউটসোর্সিং কাজের সাইট ফ্রিল্যান্সার কি প্রতারনা ব্যবসা করছে ?
কিছুদিন ধরেই ফ্রিল্যান্সিং জগতে এটা বড় আলোচনার বিষয়। বেশ কয়েকটি ফোরাম এবিষয়ে মুখ্য ভুমিকা পালন করছে। যারা ফ্রিল্যান্সার সাইটে নানাভাবে হয়রানির শিকার হয়েছেন তারা তাদের অভিজ্ঞতার কথা প্রকাশ করছেন। কেউ বলছেন এটা ইন্টারনেটের ইতিহাসে সবচেয়ে বড় প্রতারনার ঘটনা, কেউ বলছেন এই সাইট বন্ধ না করা পর্যন্ত তারা থামবেন না।
ফ্রিল্যান্সার সাইটের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এবং এসবের কারনে ফ্রিল্যান্সিং জগতে কি প্রভাব পরতে পারে তুলে ধরা হচ্ছে এখানে।

Saturday, August 18, 2012

পেশা হিসেবে SEO


সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও ব্যবহার করা হয় ওয়েবসাইটের প্রচার বাড়ানোর জন্য। অনেকে এই কাজের জন্য অর্থ ব্যয় করেন। কোথাও কোথাও এসইও ম্যানেজার বলে পদও রয়েছে।
পেশা হিসেবে একে বেছে নেয়ার ভালমন্দ তুলে ধরা হচ্ছে এখানে।
এসইওকে পেশা হিসেবে বিবেচনা করার সময় মনে রাখা প্রয়োজন, এটা পৃথক কোন কাজ না। ওয়েব ডেভেলপার-ব্লগাররা সবসময়ই এগুলি ব্যবহার করেন। সহজ কথায়, নিজে ব্লগার-ডেভেলপার না হয়ে বেশি আশা করতে পারেন না। যদিও ফেসবুক এর মত সোস্যাল নেটওয়ার্ক ব্যবহার করে আয়ের সুযোগ রয়েছে, সেটা সীমিত। আইটি প্রফেশনাল হিসেবে যে আয়ের হিসেব করা হয় সেতুলনায় নগন্য। বরং এজন্য যে সময়-শ্রম ব্যয় করতে হয় সেটা অন্যকাজে ব্যয় করলে আয়ের সম্ভাবনা বেশি।

Thursday, August 2, 2012

ফ্রিল্যান্সারের সেরা সম্পদ – সঠিক আত্মবিশ্বাস


প্রতিটি সমাজের মানুষের সাধারন কিছু বৈশিষ্ট থাকে। বাংলাদেশের মানুষের ক্ষেত্রেও সেধরনের কিছু বক্তব্য প্রচলিত। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বলা হয়েও গুরুত্বপুর্ন একটি বিষয় আত্মবিশ্বাস। এর প্রকাশ ঘটে নানা ভাবে। কাজে দক্ষতা প্রকাশ পায় না, বিভিন্ন কাজে অন্যের ওপর নির্ভর করতে হয়।
সহজ একটি উদাহরন দিয়ে দেখা যাক। আপনি কিছু কিনতে চান, অনেক সময়ই আপনি একাজে সহযোগিতা করতে পারে এমন কাউকে খোজ করেন। কারন আপনি মনে করেন ব্যবসায়ী আপনাকে ঠকাতে পারে। দাম বেশি নিতে পারে, খারাপ জিনিষ দিতে পারে ইত্যাদি নানা ভাবে। কাজেই এমন কাউকে প্রয়োজন যিনি এই সমস্যাগুলি থেকে মুক্ত রাখবেন।
শুরুটা সেখানেই। এরপর ক্রমশই অন্যের ওপর নির্ভরতা বাড়তে থাকে। ফল হিসেবে নিজের কর্মদক্ষতা কমতে থাকে। এর প্রভাব পড়ে সমস্ত যায়গায়। ফ্রিল্যান্সিং কাজে যখন আপনি নিজেই নিজের সবকিছু নিয়ন্ত্রন করবেন সেখানে কাজ বাধাগ্রস্থ হবে এটা অনুমান করাই যায়।

Saturday, July 21, 2012

ফ্রিল্যান্সিং কাজে নিজে শেখা কতটা জরুরী


মোপাসাকে অনেকে বলেন ছোটগল্পের জনক। ছোটবেলা থেকেই তিনি সাহিত্যে আগ্রহি। তার মায়ের একজন বন্ধু ছিলেন তখন তামকরা সাহিত্যিক। তাকেই ধরলেন কিভাবে সাহিত্যিক হওয়া যায় জানার জন্য। তিনি তারহাতে মোটা একটা বই দিয়ে বললেন আগে সেটা মুখস্ত করতে হবে। বইটা ছিল ডিকশনারী এবং তিনি সেটা মুখস্ত করেছিলেন।
তিনি অবশ্যই ডিকশনারী মুখস্ত করে সাহিত্যিক হননি। সেটা হওয়া যায় না। কিন্তু অন্যভাবে দেখলে, তিনি কখনো এমন কোন শব্দ ব্যবহার করেননি যা ডিকশনারীতে নেই। বস্তুত ডিকশনারীতে যত শব্দ থাকে তার সামান্য অংশ ব্যবহার করেই সাহিত্য রচনা হয়।

Sunday, July 15, 2012

বাংলাদেশে তথ্যপ্রযুক্তির দুই দশক, আশা এবং বাস্তবতা


কম্পিউটার সাধারন মানুষের হাতে যেতে শুরু করে দুই দশকের বেশি আগে। তারপরও সরলভাবে দুই দশক বললে হয়ত খুব ভুল হবে না। এই দুই দশকে মানুষ তথ্যপ্রযুক্তি বিষয়ে কি আশা করেছে, তার কতটা বাস্তবে সম্ভব হয়েছে এবং এর কারন কি এই বিষয়গুলি তুলে ধরা হচ্ছে দুই দশকের প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে।
অনেকের প্রশ্ন থাকতে পারে, আমার সেটা জানা প্রয়োজন কি ? হয়ত সেটাই স্বাভাবিক প্রশ্ন। এবং মুল বক্তব্য সেখানেই।

Tuesday, July 3, 2012

ফ্রিল্যান্সিং এর জন্য স্থানীয় কাজ কেন প্রয়োজন


বাংলা টিউটর সাইটে ফ্রিল্যান্সিং সম্পর্কে যেভাবে লেখা হয় তাতে অনেকে মনে করতে পারেন ফ্রিল্যান্সিং কাজটি খুব সহজ। কিছুদিন চেষ্টা করলেই ভাল ফ্রিল্যান্সার হওয়া সম্ভব। কারো কারো ক্ষেত্রে সেটা সম্ভব অবশ্যই, সবার জন্য হয়ত তত সহজ না।
কিভাবে সম্ভব সেটাই আগে পরিস্কার করে নেয়া ভাল। যিনি একে জীবনের অবলম্বন মনে করে পুরো মনোযোগ দিতে পারেন তারপক্ষে সম্ভব।  প্রয়োজনে রাতের ঘুম বাদ দিয়ে যিনি কম্পিউটারের সামনে থাকতে পারেন তারপক্ষে সম্ভব। ইতিহাসে বহু ব্যক্তি দেখিয়ে গেছেন অসাধ্য বলে কিছু নেই। আরেকজন যদি করতে পারে তাহলে আমিও পারব, এই মানষিকতা থাকলে সম্ভব।
বলা সহজ করা সহজ না, এটা প্রবাদ। এখানেও কথাটি চলে আসে। কিংবা অন্যভাবে বলা যায়, ফ্রিল্যান্সিং দ্রুত শেখার জন্য, কাজ সহজ করার জন্য শুধুমাত্র নিজের চেষ্টার সাথে আরো কিছু করা সম্ভব। স্থানীয় কাজ কিভাবে ফ্রিল্যান্সারের উপকার করতে পারে সে বিষয়ে উল্লেখ করা হচ্ছে এই পোষ্টে। এখানে গ্রাফিক ডিজাইনকে উদাহরন হিসেবে উল্লেখ করা হচ্ছে। অন্য কাজ হলে মানানসই পরিবর্তন করে নিতে পারেন।

Tuesday, May 15, 2012

AlertPay এখন Payza


অনলাইনে টাকা লেনদেনের জন্য যারা এলার্ট-পে ব্যবহার করেন তারা হঠাত করে বিভ্রন্ত হতে পারেন এলার্ট-পে নামের পদলে পে-জা দেখে। বেশ কিছুদিন ধরেই পে-জা নামের কোম্পানীর সাথে কাজ চলছিল এলার্ট-পের। সেটা সম্পন্ন হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে এলার্ট-পে এর নাম পরিবর্তন হয়ে পে-জা তে পরিনত হয়েছে।
ব্যবহারকারীদের জন্য নতুন নামে পরিবর্তনগুলি কি কি জেনে নিন।
প্রথমত, আপনার একাউন্টের কোন হেরফের হয়নি। আপনার লগিন-পাশওয়ার্ড আগের মতই কাজ করবে। আপনার নামে জমা টাকা আগের মতই ব্যবহার করা যাবে।

Thursday, March 8, 2012

হ্যাকার বনাম সরকার

হ্যাকার শব্দটি শুনলে কম্পিউটার ব্যবহারকারীদের সামনে যে চিত্র ভেসে ওঠে সেটা হচ্ছে, একদল মানুষ যারা সবসময় অন্যের কম্পিউটারে কি আছে খোজ করছে, সুযোগ পেলে অনলাইন একাউন্ট থেকে টাকা চুরি করছে, ব্যক্তি তথ্য সংগ্রহ করছে, ভাইরাসের আক্রমন ঘটাচ্ছে।  এতসব অভিযোগের পর হ্যাকারকে পছন্দ করার কোনই কারন নেই।
যদি প্রশ্ন করা হয় উইকিলিকস পছন্দ করেন কি-না তার উত্তর ততটা সহজ হবে না। সবদেশের সরকার সরকার এর বিপক্ষে কিন্তু সাধারন মানুষ তাদের পক্ষে। তারা সত্য প্রকাশ করেছে। পাকিস্তান সরকার মুখে আমেরিকার আক্রমনে হত্যার প্রতিবাদ জানাচ্ছে আবার চিঠিপত্রে আক্রমন করতে বলছে, কিংবা মার্কিন সেনা ঠান্ডা মাথায় সাংবাদিক হত্যা করে সেটা অস্বিকার করেছে অথচ তাদের সাইটে ভিডিও প্রকাশ করা হয়েছে সেই ঘটনার। এমনকি গত তত্তাবধায়ক সরকারের সময় গোপনিয় সব চিঠি প্রকাশ করেছে তারা। এসব ঘটনা নেতাদের পছন্দ হওয়ার কথা না। সাধারন মানুষ মনে করে এসব জানা তাদের অধিকার। তাদের ট্যাক্সের টাকায় দেশ চলে, তারাই ঠিক করে কে সরকারে যাবে। কাজেই উইকিলিকস ঠিক কাজ করেছে। এর পেছনের ব্যক্তি জুলিয়ান আসাঞ্জকে অপরাধী বানানোর সব চেষ্টা করে যাচ্ছে পশ্চিমা সরকারগুলি, অন্যদিকে তার পক্ষে প্রতিবাদ করছে সাধারন মানুষ।

Wednesday, February 1, 2012

ট্যাবলেট-ইবুক রিডারে ব্যবহারযোগ্য ইবুক তৈরীর জন্য বিনামুল্যের হ্যামষ্টার ইবুক কনভার্টার

বর্তমানে ট্যাবলেটের ব্যবহার বাড়ছে দ্রুতগতিতে। অনেক শিক্ষা প্রতিস্ঠান ছাপানো বইয়ের বদলে ব্যবহার করছে ট্যাবলেট। অন্যদিকে বিভিন্ন কোম্পানী টেক্সট বইকে ইবুকে রূপান্তর করছে। আরো বেশি করে ইবুক ব্যবহার এখন সময়ের ব্যাপার মাত্র। সাধারন গল্প লেখকরাও তাদের বই ছাপার জন্য প্রকাশকের কাছে ধর্না দেয়ার বদলে নিজেই ইবুক তৈরী করে বিক্রি করছেন। এতে খরচ একেবারেই কম, স্বাভাবিকভাবেই লাভ বেশি।
আপনি কি ইবুক তৈরী করতে আগ্রহি ? নিজের কোন লেখা প্রচার বা বিক্রি করতে চান ইবুক বানিয়ে ?
এডোবি এক্রোব্যাট রিডার বা এধরনের অন্য সফটঅয়্যার ব্যবহার করে সহজে পিডিএফ বানাতে পারেন। পিডিএফ এর সমস্যা হচ্ছে সেখানে যে মাপের পেজ/ফন্ট ব্যবহার করবেন পড়ার সময় সেটাই ব্যবহার করতে হবে। অবশ্যই জুম করে বড় করা যায় কিন্তু মোবাইল ফোন বা ইবুক রিডার কিংবা ট্যাবলেটের সমস্যা হচ্ছে তাদের স্ক্রিন বিভিন্ন মাপের। পুরো পৃষ্ঠা দেখলে লেখা ছোট করতে হয়, লেখা বড় করলে ক্রমাগত স্ক্রল করতে হয়। সেকারনে সত্যিকারের ইবুকে সরাসরি ফন্ট ব্যবহার করা হয়। পৃষ্ঠার মাপ ঠিক রেখে ফন্ট বড়-ছোট করা যায়।
এধরনের ইবুকের আরো কিছু সমস্যা আছে। এক ডিভাইসের জন্য তৈরী ইবুক অন্য ডিভাইসে ব্যবহার করা যায় না। আর বাজারে যখন ইবুক রিডার কিংবা ট্যাবলেট রয়েছে বহু ধরনের তখন আপনাকে সেকথাও মাথায় রাখতে হয়।
বিভিন্ন ডিভাইসের জন্য ইবুক তৈরী করতে বিভিন্ন ধরনের সফটঅয়্যার পাওয়া যায়। এপল সম্প্রতি  আই-বুক অথর নামে একটি সফটঅয়্যার রিলিজ করেছে আইপ্যাডের জন্য টেক্সটবুক তৈরী করার। আপনি যখন ইবুক তৈরী করবেন তখন আইপ্যাড ছাড়াও আমাজন, সনি, আসুস, জুন, আই-রিভার সব যায়গায় চলার উপযোগি করতে চেষ্টা করবেন এটাই স্বাভাবিক।

Thursday, January 26, 2012

ইন্টারনেট থেকে আয় : যে সমস্যার সমাধান হচ্ছে না

ইন্টারনেট ব্যবহার করে আয় সম্পর্কে বাংলাদেশে যে কথাগুলি বলা হয় সেগুলি বিভিন্নমুখি। কেউ বলেন বাংলাদেশ আউটসোর্সিং থেকে ধনী দেশে পরিনত হবে, কেউ বলেন বিপুল পরিমান জনশক্তি এজন্য তৈরী হয়ে আছ, যেকোন সময় কারা কাজ শুরু করবে (এখন কেন করছে না তার উত্তর নেই), প্রায় সারা দেশ ইন্টারনেটের আওতায় আনা হয়েছে। ক্রমেই দেশের সমস্তকিছু ডিজিটাল করা হচ্ছে। কেউ বলেন একেবারে বিপরীত কথা। ইন্টারনটের যে মান তাতে ই-মেইল ব্যবহার করা কষ্টকর। রীতিমত ধৈর্য্যের পরীক্ষা দিতে হয় ইমেইল পড়ার জন্য। দেশে বিপুল পরিমান দক্ষ জনশক্তি তৈরী আছে যাদের দেখা পাওয়া যায় না। যারা নিয়োগ দেন তারা শত চেষ্টা করেও যোগ্য প্রার্থী পান না। এসবের মাঝখানে তৈরী হচ্ছে আরেকটি দল। যারা কাজ করতে চান। এটুকু বোঝেন চাকরী পাওয়ার সম্ভাবনা নেই, ব্যবসা করার পরিস্থিতি নেই। তাদের বক্তব্য কিংবা ধারনা, দুদিকের কথাই ঠিক। কোনভাবে হঠাত হুড়হুড় করে আউটসোর্সিং কাজ আসতে শুরু করবে এটাও ঠিক আবার ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না এটাও ঠিক।

Tuesday, January 24, 2012

প্রযুক্তি, বাংলা ভাষা এবং বাংলাদেশ

বাংলাদেশের মানুষ যা নিয়ে সবচেয়ে বেশি গর্ব করে তাদের মধ্যে অন্যতম বাংলা ভাষা। আমাদের ভাষা বাংলা এই চেতনা থেকেই নিজেদের পরিচিতি তৈরী হয়েছে, একসময় স্বাধীনতা লাভ হয়েছে এই চেতনা থেকে। ১৯৫২ সালে এই দাবীতে যারা জীবন দিয়েছিল তাদের স্মরনে পুরো ফেব্রুয়ারী মাসকেই বলা হয় ভাষার মাস। পুরো মাস জুড়ে চলে বইমেলা আর ভাষা-সাহিত্য নিয়ে আলোচনা। একথা নতুন করে বলার কিছু নেই নিশ্চয়ই। নতুন বিষয় হচ্ছে বাংলা ভাষার ব্যবহার। একেবারে সাম্প্রতিক এক ঘোষনার কারনে বিষয়টির দিকে নতুনভাবে দৃষ্টি দেয়া প্রয়োজন হয়েছে, কিংবা হওয়া উচিত। ঘোষনাটি হচ্ছে বাংলাদেশে কোন মোবাইল ফোন আমদানী করতে হলে তাতে অবশ্যই বাংলা কিপ্যাড থাকতে হবে।

Wednesday, January 4, 2012

অনলাইন ব্যবসা, ফ্রিল্যান্সিং এবং বাংলাদেশ

কদিন আগে ই-এশিয়া সন্মেলন হয়ে গেল ঢাকায় যেখানে এসেছিলেন শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সিং প্রতিস্ঠান ওডেস্ক এর ভাইস প্রেসিডেন্ট। একটি কথা প্রচার করা হয়েছে, ঢাকা বিশ্বের সবচেয়ে বেশি ফ্রিল্যান্সার এর শহরের তালিকায় ৩য়।  একে আপনি যে অর্থে দেখতে চান দেখতে পারেন। বলতে পারেন আমাদের ঢাকার (কিংবা দেশের) গর্ব করার মত বিষয়, সমালোচক হলে ভিন্নভাবে দেখতে পারেন। সেভাবে দেখার কারনকে অস্বিকার করার উপায় নেই। আপনি যখন ওডেস্ক থেকে সরাসরি টাকা পাওয়ার পদ্ধতি জানেন না। তাদের টাকা দেয়ার পদ্ধতি ক্রেডিটকার্ড, পেপল এবং অয়্যার ট্রান্সফার। অনেকেই যেখানে মানিবুকারস (বাংলাদেশে ব্যবহার করা যায়) কিংবা ব্যাংক চেক দেয়ার ব্যবস্থা রেখেছেন (যেমন স্ক্রিপ্টল্যান্স কিংবা গুরু)।
প্রথমে ঢাকার তৃতীয় স্থান অধিকার করার বিষয়টি একবার দেখে নেয়া যাক। পশ্চিমা দেশগুলিতে একজন ছাত্র পড়াশোনার জন্য ব্যাংক থেকে সহজে লোন পান, পড়াশোনা শেষ করে চাকরী পান এবং সেই লোন শোধ করেন। যারা অভিভাবকের কাছে অর্থ নেন তারাও সেই অর্থের হিসেব রাখেন এবং কর্মজীবনে তাদের প্রথম দায়িত্ব সেই ঋন পরিশোধ করা। তাদের মানষিকতা তৈরী হয় দেয়া-নেয়ার ওপর ভিত্তি করে। যেকারনে ২০ ডলারের কাজ করার পর ৩০ ডলার দিলে প্রশ্ন করেন, অতিরিক্ত টাকা কেন নেব। বাংলাদেশের প্রেক্ষিত ভিন্ন। একজন ছাত্র ধরেই নেন তার খরচ দেয়া পরিবারের দায়িত্ব। পড়াশোনা তো বটেই বন্ধুবান্ধবের সাথে যে খরচ হয় সেটাও। সেকারনে একধরনের পরনির্ভরশীল মনোভাব তৈরী হয়। আরো স্পষ্ট করে বললে, বাংলাদেশের মানুষ সহজেই অন্যের কাছে হাত পাতেন। তাকে আরো জোরালো করে কাজের সুযোগ না থাকা। বাংলাদেশে ছাত্রদের জন্য পার্টটাইম বা বিশেষ সময়ে কাজের কোন বিষয় নেই, কেউ সেটা নিয়ে মাথা ঘামানো প্রয়োজনবোধ করেন না। যদিও যারা বিদেশে যান তারা একথা মাথায় রেখেই যান, পড়াশোনার সাথে কাজ করে অর্থ উপার্জন করবেন।