Showing posts with label Wordpress. Show all posts
Showing posts with label Wordpress. Show all posts

Tuesday, January 10, 2012

জুমলা-ওয়ার্ডপ্রেস থিম-টেম্পলেট পরিবর্তণ করুন ড্রিমওয়েভার দিয়ে

গত কয়েক বছর ধরে জুমলা, ওয়ার্ডপ্রেস, মোভাবল টাইপ, দ্রুপল ইত্যাদি সিএমএস ফ্রেমওয়ার্ক ওয়েব এর বড় যায়গা দখল করেছে। এদের মাধ্যমে খুব সহজে বিশাল সাইট ব্যবহার করা যায়। এমনকি একেবারে সামান্য জেনে শুধুমাত্র ক্লিক করে সাইট তৈরী-পরিচালনা সবই করা যায়।
সিএমএস ফ্রেমওয়ার্কের জন্য বহু তৈরী থিম পাওয়া যায়। অনেকগুলি বিনামুল্যের, কিছু ব্যবহারের জন্য টাকা দিতে হয়। আপনি যখন ওয়েব ডিজাইনার তখন আপনি অন্যের সাইটের জন্য থিম তৈরী করতে পারেন, শুধুমাত্র থিম তৈরী করে বিক্রি করতে পারেন। একেবারে পুরোপুরি কোড লিখে সেকাজ করতে পারেন, অথবা ড্রিমওয়েভার ব্যবহার করে এডিট করতে পারেন। ড্রিমওয়েভার সিএস৫ সরাসরি টেম্পলেট ওপেন করতে পারে। আগের ভার্শনে কাজ করা গেলেও পুরো সাইটের সবকিছু দেখার ব্যবস্থা ছিল না।

Tuesday, July 19, 2011

ওয়ার্ডপ্রেস সাইটে বিজ্ঞাপন যোগ করা

অধিকাংশ ওয়েবসাইটের বড় আয় আসে বিজ্ঞাপন থেকে। অনেকে শুধুমাত্র এই আয়ের ওপর নির্ভর করেই সাইট তৈরী করেন, ওয়েবসাইটের মাধ্যমে অন্য ব্যবসা করেন না। সেকারনেই বহু বিনামুল্যের সেবামুলক সাইট দেয়া যায়।
বিনামুল্যের ওয়ার্ডপ্রেস সাইটে (wordpress.com) বিজ্ঞাপন ব্যবহার করা যায় না। সেটা করার ব্যবস্থা নেই এটাই যথেষ্ট না, আপনি কোনভাবে যদি চেষ্টা করেন সেটা তাদের বিনামুল্যে সেবা গ্রহনের রীতি ভংগ। কাজেই সাইটে বিজ্ঞাপন ব্যবহারের চেষ্টা করবেন না।
ধরে নেয়া হচ্ছে আপনি নিজস্ব হোষ্টিং ব্যবহার করছেন। কোন বিজ্ঞাপনদাতার সাথে আপনার যোগাযোগ হয়েছে যার বিজ্ঞাপন সাইটে রাখলে আপনি অর্থ পাবেন। বিজ্ঞাপনটি কিভাবে যোগ করবেন জেনে নিন।

Sunday, July 17, 2011

ওয়ার্ডপ্রেসে নতুন পেজ তৈরী

ওয়ার্ড বিনামুল্যের ব্লগ (wordpress.com) ব্যবহার করুন অথবা নিজস্ব হোমেন-হোষ্টিং (wordpress.org) ব্যবহার করুন, নতুন সাইট তৈরী করলে সেখানে একটিমাত্র মুল পেজ থাকার কথা। আপনি যে পোষ্টগুলি পাবলিশ করবেন সেগুলি সেখানে দেখা যাবে, নতুন পোষ্ট শুরুতে অবস্থান করবে। এটাই আপনার মুল ব্লগ পেজ।
এর বাইরে আপনি ইচ্ছে করলে আরো পেজ তৈরী করতে পারেন। তৈরীর পর পেজগুলি দেখা যাবে ব্যবহার করা টেম্পলেট অনুযায়ী মেনু হিসেবে (অথবা সাইডবারেও ব্যবহার করা যায়)। কিভাবে পেজ তৈরী করবেন জেনে নিন।

Tuesday, July 12, 2011

ওয়ার্ডপ্রেসে ফটোব্লগিং : ফটো গ্যালারী তৈরী

আপনি যদি ফটোগ্রাফার হন তাহলে আপনার তোলা ছবিগুলি ওয়েবসাইটের মাধ্যমে অন্যদের সামনে তুলে ধরতে চাইবেন সেটা স্বাভাবিক। ভিজিটরের সংখ্যা বাড়লে শুধুমাত্র ছবি দেখেয়েই সাইট থেকে আয়ের সুযোগ পাওয়া যায়। আর চাহিদা থাকলে বিক্রি করার বিষয় তো আছেই। আর যদি ওয়েব ডিজাইনার হন তাহলে পেশাগত কারনেই ফটোব্লগ তৈরী প্রয়োজন হতে পারে।
ফটোগ্রাফি বিষয়ক ব্লগ কিংবা সংক্ষেপে ফটোব্লগ যে কোন ব্লগিং সফটঅয়্যার ব্যবহার করতে পারেন। অন্যান্য সফটঅয়্যার থেকে ওয়ার্ডপ্রেসের সুবিধে হচ্ছে এখানে ফটোগ্যালারী তৈরী করা যায় খুব সহজে। একটি পোষ্টে ছবিগুলির আইকন (থাম্বনেইল ভিউ) দেখা যাবে, সেখানে ক্লিক করলে মুল ছবি দেখা যাবে। ওয়ার্ডপ্রেস বিনামুল্যের ব্লগ অথবা নিজস্ব হোষ্টিং দুযায়গাতেই এই পদ্ধতি ব্যবহার করা যায়। পদ্ধতিটি সাধারন পোষ্ট তৈরী থেকে কিছুটা ভিন্ন।

Friday, July 8, 2011

ওয়ার্ডপ্রেসে বাংলা ব্যবহার এবং কোডের অন্যান্য পরিবর্তন

ওয়ার্ডপ্রেস বিনামুল্যের সাইটে মুল কোডের কোন পরিবর্তন করা যায় না। কিছু অর্থ দিয়ে (৩০ ডলার) ফন্ট বিষয়ক কিছু পরিবর্তন করা যায়। কিভাবে বিনামুল্যের ওয়ার্ডপ্রেস ব্লগে বাংলা ব্যবহার করবেন সেটা উল্লেখ করা হয়েছে এই টিউটোরিয়ালে
নিজস্ব হোষ্টিং ব্যবহার করলে ওয়ার্ডপ্রেসে ব্যবহার করা টেম্পলেট এর যে কোন কোড পরিবর্তন করার সুযোগ পাবেন। ফলে স্থায়ীভাবে ফন্ট পরিবর্তন করে পুরোপুরি বাংলা ব্যবহার করতে পারেন, অথবা অন্য যাকিছু পরিবর্তন করতে চান করতে পারেন।
ধরে নেয়া হচ্ছে আপনি কোড ব্যবহারে ততটা দক্ষ নন। তাহলেও ফন্ট পরিবর্তনের মত কাজ নিজেই করে নিতে পারেন।

Sunday, July 3, 2011

Wordpress: উইজেট এবং প্লাগইন ব্যবহার

ওয়ার্ডপ্রেস উইজেট ভিত্তিক সফটঅয়্যার। এর অর্থ, আপনি যদি কোন কাজ যোগ করতে চান তাহলে কোড লেখার প্রয়োজন নেই, বিনামুল্যের ব্লগের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড থেকে সরাসরি উইজেট হিসেবে ব্যবহার করতে পারেন, নিজস্ব হোষ্টিং এর ক্ষেত্রে ডাউনলোড করে ইনষ্টল করা প্রয়োজন হতে পারে। ব্যবহারের নিয়ম একই।
উদাহরন হিসেবে, আপনি সাইডবারে একটি অপশন যোগ করতে চান যেখানে ভিজিটর নিজের ই-মেইল এড্রেস দিয়ে ব্লগের সদস্য হওয়ার সুযোগ পাবে। অর্থাত ব্লগে যে কোন পোষ্ট আপডেট করলে তিনি ইমেইলে সেটা জানার সুযোগ পাবেন। কাজটি করতে পারেন Blog Subscription উইজেট ব্যবহার করে।

Wednesday, June 29, 2011

Wordpress: টেম্পলেট (থিম) ব্যবহার

আপনি ওয়ার্ডপ্রেসে বিনামুল্যের ব্লগ ব্যবহার করুন অথবা নিজস্ব ডোমেন-হোষ্টিং ব্যবহার করুন, খুব সহজে নিজের পছন্দমত টেম্পলেট ব্যবহার করতে পারেন। বিনামুল্যের ব্লগের ক্ষেত্রে আপনি সরাসরি তাদের সাইট থেকে থিম পছন্দ করতে পারেন, তার প্রিভিউ দেখতে পারেন, এরপর একবার ক্লিক করলেই সেটা আপনার ব্লগে কাজ করবে। এর সমস্যা হচ্ছে, বিনামুল্যের ব্লগে থিমের আভ্যন্তরীন কোন পরিবর্তন করার সুযোগ দেয়া হয় না। যদি ফন্টসাইজ আপনার জন্য মানানসই না হয় তাহলে আপনি ফন্ট পরিবর্তন করতে পারেন না, বরং আপনার জন্য মানানসই ফন্টের থিম খুজে বের করতে হয়। যদিও তাদের থিমের সংখ্যা অনেক, ক্রমশই সেগুলি বাড়ানো হচ্ছে। এদের অধিকাংশেই হেডার ইমেজ পরিবর্তন করা যায়, কোনটিতে পছন্দমত রংও ব্যবহার করা যায়।  
অন্যদিকে নিজস্ব ডোমেন-হোষ্টিং ব্যবহার করা সাইটের জন্য থিম পছন্দ করে ডাউনলোড করে নিতে হয় (বিনামুল্যে অথবা কিনে)। আপনি নিজেও পছন্দমত থিম তৈরী করে নিতে পারেন। এগুলি ব্যবহারের সময়ও কোনরকম সীমাবদ্ধতা নেই। কোড পরিবর্তন করে সবকিছুই করতে পারেন।
থিম পরিবর্তনের পদ্ধতি জেনে নিন।

Saturday, June 18, 2011

Wordpress: পোষ্ট লেখার নানা নিয়ম

ওয়ার্ডপ্রেস ব্লগে আপনি যে পোষ্ট তৈরী করবেন সেখানে শুধুমাত্র টেক্সট থাকতে পারে, টেক্সট এরসাথে ইমেজ, ভিডিও, সাউন্ড ইত্যাদি থাকতে পারে, শুধুমাত্র ইমেজ (ফটো ব্লগিং) ব্যবহার করা হতে পারে।
প্রসংগত উল্লেখ্য, বিনামুল্যের ওয়ার্ডপ্রেস সাইটে টেক্সট এবং ইমেজ ব্যবহার করা যায়। ভিডিও, অডিও এবং অন্যান্য ফরম্যাট ফাইল ব্যবহারের সুযোগ দেয়া হয় না। এই সুবিধে পাওয়ার জন্য তাদের টাকা দিয়ে বিশেষভাবে সেবা নিতে হয়। এছাড়া আপনি যে থিম (টেম্পলেট) ব্যবহার করবেন তাকেও পরিবর্তন করা যায় না। ফলে ইচ্ছেমত ফন্ট ব্যবহারের সুযোগও নেই। তবে বিশেষ পদ্ধতিতে নিজের পছন্দের ফন্ট বা লেখা বড়ছোট করে নিতে পারেন।

Tuesday, June 14, 2011

Wordpress : বিভিন্ন ধরনের সেটিং

ওয়ার্ডপ্রেস ব্যবহার করে বিনামুল্যের ব্লগ এবং নিজস্ব ডোমেন/হোষ্টিং ব্যবহার করে ব্লগ দুধরনের পদ্ধতিই আগের টিউটোরিয়াগুলিতে উল্লেখ করা হয়েছে। ওয়ার্ডপ্রেস মেনুভিত্তিক সফটঅয়্যার। যাকিছু পরিবর্তণ করতে চান সেটা করার জন্য মেনু থেকে নির্দিষ্ট কমান্ড ব্যবহার করাই যথেষ্ট। ওয়েবসাইটের প্রয়োজনীয় পরিবর্তনগুলি কিভাবে করবেন জেনে নিন।


Sunday, June 12, 2011

Wordpress : ওয়ার্ডপ্রেস সাইট তৈরী ও ব্যবহার

ওয়ার্ড প্রেস ব্যবহার করে বিনামুল্যের সাইট তৈরী (wordpress.com) এবং নিজস্ব কম্পিউটারে লোকাল হোষ্ট ব্যবহার করে সাইট তৈরীর (wordpress.org) টিউটোরিয়াল আগে উল্লেখ করা হয়েছে। এবারে দেখা যাক কিভাবে সাইটের অন্যান্য কাজ করবেন।
টিউটোরিয়াল অনুযায়ী সাইট তৈরী করার পর লগিন মেন এবং পাশওয়ার্ড দিয়ে ঢুকলে এধরনের একটি স্ক্রিন পাবেন। এর নাম ড্যাসবোর্ড। উদাহরনের সাইটের নাম my new site. ওয়ার্ডপ্রেস নিজে থেকে Hello world! নামে একটি পোষ্ট তৈরী করে। নতুন একটি পোষ্ট তৈরী করার পদ্ধতি দেখা যাক।

Tuesday, April 12, 2011

কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরী করবেন

ওয়ার্ডপ্রেস ব্যবহার করে দুধরনের ওয়েবসাইট তৈরী করা যায়। একটি তাদের সার্ভারে বিনামুল্যের সাইট (wordpress.com), অন্যটি তাদের সফটঅয়্যার ব্যবহার করে নিজস্ব ডোমেন/হোষ্টিং ব্যবহার করা (wordpress.org)। প্রথমটিতে বেশকিছু সীমাবদ্ধতা মেনে নিতে হয়। যেমন তাদের দেয়া থিম ব্যবহার করতে হয় এবং সেখানে পরিবতর্ন করা যায় না। ফলে একদিকে যেমন পছন্দমত সাইট পাওয়া যায় না অন্যদিকে সেখানে বিজ্ঞাপন-এডসেন্স ইত্যাদি ব্যবহারের সুযোগ নেই। আবার ভিডিওসহ সব ধরনের ফাইল ফরম্যাট, যায়গার সীমাবদ্ধতা ইত্যাদিও রয়েছে। নিজস্ব ডোমেন/হোষ্টিং ব্যবহারে কোন সীমাবদ্ধতা নেই।
তাদের ডোমেন/হোষ্টিং যেহেতু ইন্টারনেট থেকেই ব্যবহার করতে হয় সেহেতু আপনাকে কোন পরিবর্তন করতে হয় না। কিন্তু নিজস্ব সাইট তৈরীর সময় আপনি যেহেতু সরাসরি ইন্টারনেটে আপলোড করে কাজ করবেন না (চাইলে করা যায়), প্রথমে নিজের কম্পিউটারে ইনষ্টল করে সবকিছু যাচাই করবেন, সেহেতু আপনার কম্পিউটারকে সার্ভার হিসেবে ব্যবহার করে ইন্টারনেটের পরিবেশ তৈরী করা প্রয়োজন। অন্যকথায় আপনার কম্পিউটারে Apache, MySql এবং PHP এই ৩টি সফটঅয়্যার  ইনষ্টল করে আপনার কম্পিউটারকে লোকাল সার্ভার হিসেবে ব্যবহার করা প্রয়োজন।

Thursday, April 7, 2011

কিভাবে ওয়ার্ডপ্রেস বিনামুল্যের ব্লগ তৈরী করবেন

ওয়ার্ডপ্রেস (Wordpress) একটি কনটেন্ট ম্যানেজমেন্ট সিষ্টেম (সিএমএস) সফটঅয়্যার। ব্লগারদের কাছে এই সফটঅয়্যার (ব্যবস্থা) অত্যন্ত জনপ্রিয় বিশেষ কিছু কারনে। যে কোন মুহুর্তে বিনা খরচে তৈরী করে নিতে পারেন আপনার ব্লগ। এজন্য ডোমেইন রেজিষ্ট্রেশন, ওয়েব হোষ্টিং কোনকিছুর জন্যই অর্থ খরচ করতে হবে না। ব্যবহার অত্যন্ত সহজ। ব্লগের তথ্য সার্চ ইঞ্জিনগুলিতে পাঠানোর কাজ সফটঅয়্যার নিজেই করে। ব্যবহারের জন্য রয়েছে অনেকগুলি টেম্পলেট। পছন্দমত যেকোনটি সিলেক্ট করে আপনার সাইটের ডিজাইন হিসেবে ব্যবহার করতে পারেন।
বিনামুল্যের ডোমেইন-হোষ্টিং ব্যবহার করলে আপনাকে বেশকিছু সিমাবদ্ধতা স্বীকার করতে হয়। যেমন আপনার সাইটের নামের সাথে .wordpress.com শব্দটি লেখা থাকবে, ভিডিও, অডিও ইত্যাদি ফাইল আপলোড করতে পারেন না, তাদের টেম্পলেট ব্যবহার করতে হবে, সেখানে ইচ্ছেমত পরিবর্তন করা যাবে না, আপনার জন্য বরাদ্দ করা যায়গা সীমাবদ্ধ (৩ গিগাবাইট) ইত্যাদি। কিছু ফি দিয়ে অতিরিক্ত সুবিধে পাওয়া যায়। আপনি যদি সাইটের নানারকম পরিবর্তন (বিশেষ করে ফন্ট ব্যবহার) করতে চান কিংবা যায়গা বাড়াতে চান কিংবা ভিডিও ব্যবহার করতে চান তাহলে তাদের কিছু অর্থ দিতে হয়।
এই সীমাবদ্ধতা এড়িয়ে সবকিছু নিজের মত করতে চাইলে সে ব্যবস্থাও রয়েছে। তাদেরকেই টাকা দিয়ে ডোমেইন রেজিষ্ট্রেশন করে নিন। বিনামুল্যে তাদের সফটঅয়্যার ডাউনলোড করে নিন, ব্যবহার করুন সেখানে। অর্থাত আপনি শুরুতে বিনামুল্যের সাইট তৈরী করে পরে যেকোন সময় নিজস্ব সার্ভারে সেটা সরিয়ে নিতে পারেন। আপনি যদি এডসেন্স (adsense) বিজ্ঞাপন ব্যবহার করতে চান তাহলে সেটা জরুরী কারন বিনামুল্যের সাইটে তারা এডসেন্স ব্যবহারের সুযোগ দেয় না।
কিভাবে বিনামুল্যের ব্লগ তৈরী করা যায় সে সম্পর্কে জানানো হচ্ছে এখানে।