Showing posts with label Web design. Show all posts
Showing posts with label Web design. Show all posts

Sunday, November 13, 2011

ইন্টারনেট থেকে আয় : গুগল থেকে শিখুন

ইন্টারনেট থেকে আয়ের ক্ষেত্রে গুগলের প্রতিদ্বন্দি নেই। মাইক্রোসফট-ইয়াহু-এপল এমনকি ফেসবুকও প্রতিদ্বন্দিতা গড়ে তুলতে পারেনি। আপনি যখন ইন্টারনেট থেকে আয় করতে চান তখন তাদের থেকে কি শিক্ষা নিতে পারেন ?
এধরনের কিছু বিষয়ে আলোকপাত করা হচ্ছে এখানে।
প্রথমে আরেকবার দেখে নেয়া যাক ইন্টারনেট থেকে আয় হত ধরনের হতে পারে। আপনি ওয়েবসাইটের মাধ্যমে কোন পন্য বা সেবা বিক্রি করতে পারেন। সেখানে ওয়েবসাইট প্রচারের যায়গা থেকে শুরু করে বিক্রির দোকান পর্যন্ত সবকিছুই।

Thursday, November 10, 2011

SEO : সার্চ ইঞ্জিন থেকে ভাল ফল পেতে সাইটকে নতুনভাবে সাজান

আপনার ওয়েবসাইট দেখতে কেমন তার ওপর নির্ভর করে সাইটের সফলতা। একে অনেকটা বিজনেস কার্ডের সাথে তুলনা করতে পারেন। কেউ যখন আপনার সাইটে আসেন তিনি একনজর দেখে ঠিক করেন সেখানে সময় কাটাবেন নাকি অন্য সাইটে যাবেন। দ্রুত বেরিয়ে গেলে সেটা হিসেব হবে বাউন্স হিসেবে। এরফলে সার্চ ইঞ্জিনের র‌্যাংকিং এ পিছিয়ে পড়বেন। আর যত বেশি সময় কাটাবেন সেটা যোগ হবে ভিজিটরের সময়ের সাথে, সেটা ভাল দিক।
ভাল ওয়েবসাইটের সাধারন বৈশিষ্ট, সেটা খুব দ্রুত ওপেন হয়, বিষয়গুলি সাজানো, পছন্দের বিষয় সহজে খূজে বের করা যায়। সাইট তৈরীর সময় অবশ্যই এই বিষয়গুলির দিকে দৃষ্টি দিয়ে তৈরী করবেন। তারপরও ক্রমাগত সাইটে পরিবর্তণ আনা প্রয়োজন হয়।

Tuesday, September 13, 2011

ওয়েব ডিজাইনের মুলনীতি ঠিক রাখুন

সম্প্রতি গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা গানিতিক হিসেবে চেয়ে ব্যবহারকারীর অভিজ্ঞার ওপর বেশি জোর দেয়। তার অর্থ আগে যে নিয়মে ওয়েব সাইট তৈরী করলে বেশি ভিজিটর পাওয়া যেত বর্তমানে সেভাবে ভাল ফল পাওয়া যাবে না, বরং ভিজিটর সাইটকে ভাল নজরে দেখলে ভাল ফল পাওয়া যাবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও পদ্ধতিতে এটা বড় ধরনের পরিবর্তন।
আপনি ওয়েব ডিজাইনার হলে কিভাবে ওয়েবসাইট তৈরী করে বেশি ভিজিটর পাবেন সেই বিষয়গুলির দিকে দৃষ্টি রাখুন। পৃথকভাবে হয়ত উল্লেখ করা প্রয়োজন নেই ওয়েবসাইটকে সব ধরনের ব্রাউজারে ব্যবহারের সুযোগ রাখা, ফ্লাশ বা এইচটিএমএল৫ যাই ব্যবহার করা হোক না কেন, ঠিকভাবে কাজ করা ইত্যাদি বিষয় গুরুত্বপুর্ন।

Tuesday, July 19, 2011

ওয়ার্ডপ্রেস সাইটে বিজ্ঞাপন যোগ করা

অধিকাংশ ওয়েবসাইটের বড় আয় আসে বিজ্ঞাপন থেকে। অনেকে শুধুমাত্র এই আয়ের ওপর নির্ভর করেই সাইট তৈরী করেন, ওয়েবসাইটের মাধ্যমে অন্য ব্যবসা করেন না। সেকারনেই বহু বিনামুল্যের সেবামুলক সাইট দেয়া যায়।
বিনামুল্যের ওয়ার্ডপ্রেস সাইটে (wordpress.com) বিজ্ঞাপন ব্যবহার করা যায় না। সেটা করার ব্যবস্থা নেই এটাই যথেষ্ট না, আপনি কোনভাবে যদি চেষ্টা করেন সেটা তাদের বিনামুল্যে সেবা গ্রহনের রীতি ভংগ। কাজেই সাইটে বিজ্ঞাপন ব্যবহারের চেষ্টা করবেন না।
ধরে নেয়া হচ্ছে আপনি নিজস্ব হোষ্টিং ব্যবহার করছেন। কোন বিজ্ঞাপনদাতার সাথে আপনার যোগাযোগ হয়েছে যার বিজ্ঞাপন সাইটে রাখলে আপনি অর্থ পাবেন। বিজ্ঞাপনটি কিভাবে যোগ করবেন জেনে নিন।

Saturday, July 16, 2011

এডসেন্স ব্যবহার করতে চান : গুগলের গাইডলাইন মেনে সাইট তৈরী করুন

আপনি হয়ত এডসেন্স থেকে আয়ের কথা মাথায় রেখে ওয়েবসাইট তৈরী করছেন। এডসেন্স ব্যবহারের জন্য গুগলের কাছে সাইটের নামে আবেদন করতে হয়। গুগল নিছু নিয়ম মেনে চলে। আপনার সাইটে যদি সেই নিয়মের ব্যতিক্রম থাকে তাহলে আপনাকে এডসেন্স ব্যবহারের সুযোগ দেয়া হবে না। নিয়মগুলি জেনে নিন।
গাইডলাইন তিনভাবে বিভক্ত,
.          ডিজাইন এবং কন্টেন্ট গাইডলাইন।
.          টেকনিক্যাল গাইডলাইন, এবং
.          কোয়ালিটি গাইডলাইন

Friday, July 15, 2011

নিজস্ব ডোমেন থেকে কি সুবিধে পাওয়া যায়

আপনি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন বিভিন্ন কারনে। যেভাবে ফেসবুক-টুইটার ব্যবহার করেন তাকেই আরেকটু বড় আকারে ব্লগ হিসেবে ব্যবহার করতে পারেন। আয়ের লক্ষ সামনে রেখে ব্যবসা হিসেবে ব্লগ তৈরী করতে পারেন। ফ্রিলান্সার হিসেবে কাজ করলে নিজের পরিচিতি তুলে ধরা, প্রচার চালানোর কাজে ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। আর ব্যবসা প্রতিস্ঠান পরিচালনা করলে ওয়েবসাইট ছাড়া এইযুগে ভাল করার খুব সুযোগ নেই।
আপনি কয়েক মিনিটে বিনামুল্যের ব্লগ তৈরী করতে পারেন  ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেসে। কোন খরচ নেই। সেইসাথে কিছু খরচ করলে আপনি নিজের নামে ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। ডোমেন হচ্ছে আপনার নিজের নাম। বিশ্বে কোটি কোটি ওয়েবসাইট থাকলেও এক নামে একটিমাত্র সাইটও থাকতে পারে। কাজেই আপনার পছন্দের নামে কেউ খোজ করলে আপনার সাইটটিই পাওয়া যাবে।

Tuesday, July 12, 2011

ওয়ার্ডপ্রেসে ফটোব্লগিং : ফটো গ্যালারী তৈরী

আপনি যদি ফটোগ্রাফার হন তাহলে আপনার তোলা ছবিগুলি ওয়েবসাইটের মাধ্যমে অন্যদের সামনে তুলে ধরতে চাইবেন সেটা স্বাভাবিক। ভিজিটরের সংখ্যা বাড়লে শুধুমাত্র ছবি দেখেয়েই সাইট থেকে আয়ের সুযোগ পাওয়া যায়। আর চাহিদা থাকলে বিক্রি করার বিষয় তো আছেই। আর যদি ওয়েব ডিজাইনার হন তাহলে পেশাগত কারনেই ফটোব্লগ তৈরী প্রয়োজন হতে পারে।
ফটোগ্রাফি বিষয়ক ব্লগ কিংবা সংক্ষেপে ফটোব্লগ যে কোন ব্লগিং সফটঅয়্যার ব্যবহার করতে পারেন। অন্যান্য সফটঅয়্যার থেকে ওয়ার্ডপ্রেসের সুবিধে হচ্ছে এখানে ফটোগ্যালারী তৈরী করা যায় খুব সহজে। একটি পোষ্টে ছবিগুলির আইকন (থাম্বনেইল ভিউ) দেখা যাবে, সেখানে ক্লিক করলে মুল ছবি দেখা যাবে। ওয়ার্ডপ্রেস বিনামুল্যের ব্লগ অথবা নিজস্ব হোষ্টিং দুযায়গাতেই এই পদ্ধতি ব্যবহার করা যায়। পদ্ধতিটি সাধারন পোষ্ট তৈরী থেকে কিছুটা ভিন্ন।

Thursday, July 7, 2011

Microsoft Expression বনাম Adobe Dreamweaver

ওয়েব পেজ ডিজাইন করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। কোন টেক্সট এডিটর ব্যবহার করে কোড লিখে ওয়েবপেজ তৈরী করতে পারেন, ভিজ্যুয়াল ডিজাইনার ব্যবহার করে টেক্সট, গ্রাফিক্স, বাটন ইত্যাদি বসিয়ে তৈরী করতে পারেন, এই দুইয়ের সমম্বয়ে কাজ করতে পারেন। যেখানে টেক্সট, গ্রাফিক্স সবকিছু দেখে ব্যবহারের সুযোগ রয়েছে সেইসাথে কোড ব্যবহারের সুযোগও রয়েছে। নিশ্চয়ই এডবি ড্রিমওয়েভারের কথা মনে হচ্ছে।  কথাটা ঠিক, ড্রিমওয়েভারের পরিবর্তে ব্যবহার করতে পারেন মাইক্রোসফট এক্সপ্রেসন ষ্টুডিও সফটঅয়্যার।
মাইক্রোসফট এক্সপ্রেসন (এক্সপ্রেসন ষ্টুডিও) একটি ওয়েব পাবলিশিং সফটঅয়্যার যা এইচটিএমএল এডিট, ভিজুয়াল ডিজাইনার, অথরিং টুল, কোড ডিবাগার, সিএসএস জেনারেটর সবকিছু একই ইন্টারফেসের ভেতর থেকে ব্যবহার করা যায়। ফল হিসেবে কাজ করা যায় অনেক দ্রুত, সেইসাথে কোড ব্যবহারের সুযোগ থাকায় ঠিক যেভাবে চান ঠিক সেভাবেই সবকিছু পেতে পারেন।

Monday, July 4, 2011

Flash Catalyst: ওয়েব পেজে অডিও, ভিডিও এবং অন্যান্য বিষয় যোগ করা

ফটোশপ ডিজাইনকে কিভাবে ওয়েব পেজে পরিনত করা যায় সেটা উল্লেখ করা হয়েছে আগের টিউটোরিয়ালগুলিতে। ওয়েবপেজের সবকিছু ফটোশপ, ইলাষ্ট্রেটর বা ফায়ারওয়ার্কসে যোগ করে আনতে হবে এমন কথা নেই, ক্যাটালিষ্টে আনার পর টেক্সট, গ্রাফিক এলিমেন্ট, ভিডিও, ফ্লাশ মুভি, অডিও ইত্যাদি যোগ করা যায়।
ক্যাটালিষ্টের টুলস প্যানেলে রয়েছে পাথ (লাইন, রেকট্যাংগল, ইলিপস, ট্রায়াংগল, ষ্টার ইত্যাদির জন্য ক্যাটালিষ্টের দেয়া নাম) তৈরীর টুল। যে পেজে এগুলি ব্যবহার করতে চান সেই পেজে সরাসরি একে নিতে পারেন এই টুল ব্যবহার করে। প্রোপার্টি পরিবর্তন করে রং ছাড়াও ব্লার, ড্রপ স্যাডো, বেভেল, গ্লো ইত্যাদি বৈশিষ্ট ব্যবহার করা যায় এদের সাথে।

Sunday, July 3, 2011

Wordpress: উইজেট এবং প্লাগইন ব্যবহার

ওয়ার্ডপ্রেস উইজেট ভিত্তিক সফটঅয়্যার। এর অর্থ, আপনি যদি কোন কাজ যোগ করতে চান তাহলে কোড লেখার প্রয়োজন নেই, বিনামুল্যের ব্লগের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড থেকে সরাসরি উইজেট হিসেবে ব্যবহার করতে পারেন, নিজস্ব হোষ্টিং এর ক্ষেত্রে ডাউনলোড করে ইনষ্টল করা প্রয়োজন হতে পারে। ব্যবহারের নিয়ম একই।
উদাহরন হিসেবে, আপনি সাইডবারে একটি অপশন যোগ করতে চান যেখানে ভিজিটর নিজের ই-মেইল এড্রেস দিয়ে ব্লগের সদস্য হওয়ার সুযোগ পাবে। অর্থাত ব্লগে যে কোন পোষ্ট আপডেট করলে তিনি ইমেইলে সেটা জানার সুযোগ পাবেন। কাজটি করতে পারেন Blog Subscription উইজেট ব্যবহার করে।

Thursday, June 30, 2011

ওয়েব ডিজাইন করতে চান : কিছু নিয়ম মেনে চলুন

যারা ওয়েব ডিজাইনার হবেন সিদ্ধান্ত নেন তাদের শুরুতে বেশকিছু জটিল সমস্যার মুখোমুখি হতে হয়। এইচটিএমএল এবং সিএসএস শিখবেন, নাকি পিএইচপি-রুবি শিখবেন। শেখার জন্য কোন পথে যাবেন, ভিজুয়াল টুল ব্যবহার করবেন নাকি সরাসরি কোড লিখবেন। এই বিষয়গুলি এতটাই দ্বন্দ তৈরী করে যে কারো কারো বছর পেরিয়ে যায় সিদ্ধান্ত নিতে। কারো পক্ষে কখনোই সিদ্ধান্ত নেয়া হয় না। সবকিছুই শিখব বলে ধরে নেন, কোনটাই শেখা হয় না। সময় গড়িয়ে যায়।
কিছু নিয়ম মেনে আপনি এই সমস্যার মোকাবেলা করতে পারেন। সত্যি বলতে কি, জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই নিয়ম কাজে লাগানো সম্ভব।

Wednesday, June 29, 2011

Wordpress: টেম্পলেট (থিম) ব্যবহার

আপনি ওয়ার্ডপ্রেসে বিনামুল্যের ব্লগ ব্যবহার করুন অথবা নিজস্ব ডোমেন-হোষ্টিং ব্যবহার করুন, খুব সহজে নিজের পছন্দমত টেম্পলেট ব্যবহার করতে পারেন। বিনামুল্যের ব্লগের ক্ষেত্রে আপনি সরাসরি তাদের সাইট থেকে থিম পছন্দ করতে পারেন, তার প্রিভিউ দেখতে পারেন, এরপর একবার ক্লিক করলেই সেটা আপনার ব্লগে কাজ করবে। এর সমস্যা হচ্ছে, বিনামুল্যের ব্লগে থিমের আভ্যন্তরীন কোন পরিবর্তন করার সুযোগ দেয়া হয় না। যদি ফন্টসাইজ আপনার জন্য মানানসই না হয় তাহলে আপনি ফন্ট পরিবর্তন করতে পারেন না, বরং আপনার জন্য মানানসই ফন্টের থিম খুজে বের করতে হয়। যদিও তাদের থিমের সংখ্যা অনেক, ক্রমশই সেগুলি বাড়ানো হচ্ছে। এদের অধিকাংশেই হেডার ইমেজ পরিবর্তন করা যায়, কোনটিতে পছন্দমত রংও ব্যবহার করা যায়।  
অন্যদিকে নিজস্ব ডোমেন-হোষ্টিং ব্যবহার করা সাইটের জন্য থিম পছন্দ করে ডাউনলোড করে নিতে হয় (বিনামুল্যে অথবা কিনে)। আপনি নিজেও পছন্দমত থিম তৈরী করে নিতে পারেন। এগুলি ব্যবহারের সময়ও কোনরকম সীমাবদ্ধতা নেই। কোড পরিবর্তন করে সবকিছুই করতে পারেন।
থিম পরিবর্তনের পদ্ধতি জেনে নিন।

Sunday, June 12, 2011

Wordpress : ওয়ার্ডপ্রেস সাইট তৈরী ও ব্যবহার

ওয়ার্ড প্রেস ব্যবহার করে বিনামুল্যের সাইট তৈরী (wordpress.com) এবং নিজস্ব কম্পিউটারে লোকাল হোষ্ট ব্যবহার করে সাইট তৈরীর (wordpress.org) টিউটোরিয়াল আগে উল্লেখ করা হয়েছে। এবারে দেখা যাক কিভাবে সাইটের অন্যান্য কাজ করবেন।
টিউটোরিয়াল অনুযায়ী সাইট তৈরী করার পর লগিন মেন এবং পাশওয়ার্ড দিয়ে ঢুকলে এধরনের একটি স্ক্রিন পাবেন। এর নাম ড্যাসবোর্ড। উদাহরনের সাইটের নাম my new site. ওয়ার্ডপ্রেস নিজে থেকে Hello world! নামে একটি পোষ্ট তৈরী করে। নতুন একটি পোষ্ট তৈরী করার পদ্ধতি দেখা যাক।

Saturday, June 11, 2011

Joomla: টেম্পলেট ব্যবহার করা

জুমলার মত সিএমএস সফটঅয়্যারের সুবিধে হচ্ছে টেম্পলেট বা থিম নামের তৈরী সফটঅয়্যার ব্যবহার করে খুব সহজে ওয়েবসাইট দেখতে কেমন হবে সেটা বদলে ফেলা যায়। ইন্টারনেটে বিনামুল্যে টেম্পলেট পাওয়া যায়, পছন্দমত টেম্পলেট টাকা দিয়ে কেনা যায়, কিংবা নিজে তৈরী করে নেয়া যায়। টেম্পলেট ব্যবহার করলে ওয়েবসাইটের ষ্টাইল, রং, ফন্ট ইত্যাদি পরিবর্তিত হয় কিন্তু আগের তথ্যগুলি ঠিক থাকে।
এখানে ব্যবহারের জন্য Natur Pur নামের টেম্পলেটটি জুমলা সাইট থেকে ডাউনলোড করা হয়েছে। আপনি পছন্দমত টেম্পলেট ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করা টেম্পলেট জিপ ফাইল হিসেবে থাকে।

Thursday, June 9, 2011

ওয়েব ডিজাইনের জন্য গুরুত্বপুর্ন কিছু ওয়েবসাইট

ওয়েব ডিজাইনার কিংবা ব্লগার অথবা ফ্রিল্যন্সার হিসেবে দক্ষতা যতটাই থাকুক না কেন, কাজের জন্য সবসময়ই দক্ষতা আরো বাড়ানোর চেষ্টা করে যেতে হয়। এজন্য সহায়তা দিতে বেশকিছু ওয়েবসাইট রয়েছে যারা নানারকম পরামর্শ-টিউটোরিয়াল দিয়ে সহায়তা করে। আপনার দক্ষতার লেভেল যাই হোক না কেন, এসব সাইট থেকে পরামর্শ কাজে লাগানো সম্ভব।
কয়েকটি সাইটের কথা এখানে উল্লেখ করা হচ্ছে। এদের কাছে ওয়েব ডিজাইনের বিভিন্ন দিক, পরামর্শ, কোড, ডিজাইন কনসেপ্ট সব বিষয়েই তথ্য পাবেন।

Wednesday, June 8, 2011

Bangla Blogging: ব্লগারে কিভাবে বাংলা ব্লগ তৈরী করবেন

ব্লগারে ব্লগ তৈরী সুবিধে অনেক। বিনামুল্যের ব্লগ তৈরী করা যায়, ব্লগ থেকে অর্থ উপার্জনে কোন সীমাবদ্ধতা নেই, ব্যবহার সহজ, পছন্দমত টেম্পলেট ব্যবহার করে ব্লকে সুন্দর করা যায়। সম্প্রতি মোবাইল ফোনে ব্লগার ব্লগ দেখার ব্যবস্থা যোগ করা হয়েছে। বাংলায় ব্লগ পোষ্ট, পোষ্ট টাইটেল ইত্যাদি তৈরীও সহজ। ব্লগার ফোনেটিক বাংলা সাপোর্ট করে। আপনি ইংরেজি বানানে বাংলা লিখলে ব্লগার নিজেই তাকে বাংলায় পরিনত করে। এছাড়া অন্য যায়গায় টাইপ করে কপি-পেষ্ট করার ব্যবস্থা তো রয়েছেই।
তারপরও পুরোপুরি বাংলা ব্লগের জন্য কিছু বিষয় পৃথকভাবে করে নিতে হয়। যেমন বাংলায় ব্লগ টাইটেল কিংবা বাংলায় মেনু। কাজগুলি কিভাবে করবেন জেনে নিন।

Monday, June 6, 2011

Dreamweaver CSS Style : ড্রিমওয়েভার সিএসএস ষ্টাইল ব্যবহার

ড্রিমওয়েভার ব্যবহার করে ওয়েব পেজ তৈরীর জন্য বিভিন্ন কাজ কিভাবে করতে হবে সেই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে কয়েকটি টিউটোরিয়ালে। সেগুলিকে একসাথে করে কিভাবে আপনার পছন্দমত ওয়েবসাইট পাবেন জেনে নিন।
বাস্তবে ওয়েব পেজ তৈরীর জন্য আগে পরিকল্পনা করে কাজ শুরু করা ভাল। দেখতে কেমন হবে থেকে শুরু করে কতগুলি পেজ থাকবে, প্রতিটি পেজের জন্য টেক্সট এবং ইমেজ ইত্যাদি আগেই তৈরী করে নিন।
ড্রিমওয়েভারের সাথে কিছু লে-আউট দেয়া থাকে। অনেক সময় প্রফেশনাল টেম্পলেট কিনে তাকেও নিজের মত করে ব্যবহার করতে পারেন। সেগুলির সুবিধে হচ্ছে দেখতে সুন্দর এবং বিশেষ কাজের উপযোগি করার সাথেসাথে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সহ অন্যান্য ফিচারগুলি যোগ করা থাকে।
আপাতত ড্রিমওয়েভারের নিজস্ব টেম্পলেট ব্যবহার করা যাক।
.          ড্রিমওয়েভার মেনু থেকে File - New কমান্ড দিন।
.          Blank Page – HTML থেকে পছন্দমত টেম্পলেট সিলেক্ট করুন।
(একাজ আগেও করা হয়েছে। আগের কাজকে ব্যবহার করতে পারেন)

Thursday, June 2, 2011

Joomla tutorial: আর্টিকেল বা পোষ্ট তৈরী

আগের টিউটোরিয়ালে জুমলা ইনষ্টল করে কিভাবে ফাকা ওয়েবসাইট পাওয়া যাবে শেখানো হয়েছে। এবারে যেখা যাক ওয়েবসাইটে তথ্য যোগ করা যাবে কিভাবে।
       
ধরে নেয়া হয়েছে আপনার সাইটের নাম (ফোল্ডার) bangladesh। সেক্ষেত্রে ব্রাউজারে টাইপ করুন localhost/bangladesh/administrator
কন্ট্রোল প্যানেল ওপনে হবে। 
কন্ট্রোল প্যানেলে (ড্যাসবোর্ড) Add New Article বাটনে ক্লিক করুন।
নতুন আর্টিকেল লেখার স্ক্রিন পাওয়া যাবে।

Sunday, May 29, 2011

ড্রিওয়েভার টিউটোরিয়াল ৬ : সিএসএস ব্যবহার, Dreamweaver tutorial

একজন ওয়েব প্রোগ্রামার যখন ওয়েব পেজ তৈরী করেন তখন তিনি সিএসএস এর মত কোড লেখার জন্য কোন টেক্সট এডিটর ব্যবহার করেন (নোটপ্যাড ++)। তাকে কোড লেখা দক্ষ হতে হয়। ড্রিমওয়েভারে শুধুমাত্র মান বসিয়ে সিএসএস কোড তৈরী করা যায়। শুরুতে সিএসএস এর গঠন একটু দেখে নেয়া যাক।
আপনার মনে প্রথমেই প্রশ্ন আসতে পারে সিএসএস এবং এইচটিএমএল দুইয়ের পার্থক্য কি ?

Friday, May 27, 2011

জুমলা কিভাবে ইনষ্টল করবেন, Joomla Installation

জুমলা ব্যবহার করতে হয় সার্ভার থেকে। এরসাথে প্রয়োজন হয় ডাটাবেজ সার্ভার। আপনি যখন সার্ভার ভাড়া করবেন তখন আপনাকে সার্ভার এবং ডাটাবেজ ব্যবহারের অনুমতি দেয়া হবে। কিন্তু আপনি যখন নতুন সাইট তৈরী করবেন তখন নিজস্ব কম্পিউটারে Apache, MySQL এবং PHP ইনষ্টল করে নেবেন। সেখানে ওয়েবসাইট তৈরী, তাকে নিজের পছন্দমত করা, কোন সমস্যা থাকলে ঠিক করা ইত্যাদি করে নেবেন তারপর আপলোড করবেন সার্ভারে।
জুমলা ওয়েবভিত্তিক সফটঅয়্যার, অন্য সফটঅয়্যারের মত নিজে কাজ করে না। কিভাবে Apache-MySQL ইনষ্টল করে জুমলা ইনষ্টল করবেন এবং জুমলা ওয়েবসাইট তৈরী করবেন উল্লেখ করা হচ্ছে এখানে।

ইনষ্টল করা
WAMP সহজ এবং ছোট একটি সফটঅয়্যার যার মাধ্যমে Apache, MqSQL, PHP ইত্যাদি ব্যবহারের সুযোগ পেতে পারেন (ম্যাকিন্টোস ভার্শনের নাম MAMP)। ডাউনলোড করে নিন www.wampserver.com সাইট থেকে।