অনেক কারনে গান
থেকে কথা (ভোকাল) বাদ দেয়া প্রয়োজন হয়। কথা বাদ দেয়ার অর্থ, গানের মিউজিক শোনা
যাবে কথাগুলি শোনা যাবে না।
যারা শব্দ নিয়ে
পেশাদার কাজ করেন তারা এভাবে মিউজিক আলাদা করে তাকে ব্যবহার করেন। অনেকে শখ করে
গান থেকে কথাগুলি বাদ দিয়ে নিজেই গান করে সেটা যোগ করতে চান। অন্য ভাষার গানের
মিউজিকের সাথে বাংলা গান ব্যবহার করা যায় এভাবে।
সমস্যা হয়
কাজটি কিভাবে করবেন সেটা নিয়ে। পেশাদারী কাজের জন্য রয়েছে বহুদামী সফটঅয়্যার।
অনেকের পক্ষেই সেগুলি কেনা সম্ভব না। আবার এই সফটঅয়্যারগুলির ব্যবহারও যথেস্ট
জটিল।
সহজে একাজ করতে
পারেন অডাসিটি নামে সফটঅয়্যার ব্যবহার করে। অডাসিটি বিনামুল্যের সফটঅয়্যার। যেকোন
সময় ডাউনলোড করে নিতে পারেন। ভোকাল রিমুভাল ছাড়াও রেকর্ড করাসহ অডিও এডিটিং এর
সমস্ত কাজ করা যাবে এর সাহায্যে।




