Showing posts with label Utilities. Show all posts
Showing posts with label Utilities. Show all posts

Sunday, October 28, 2012

ফন্ট ব্যবস্থাপনার জন্য Corel Font Navigator


গ্রাফিক ডিজাইনারকে শতশত ফন্ট নিয়ে কাজ করতে হয়। প্রয়োজনের সময় এদের মধ্যে থেকে নির্দিস্ট ফন্ট খুজে বের করার কাজ অনেক সময়ই কঠিন মনে হয়। বিশেষ করে ইলাষ্ট্রেটরের মত সফটঅয়্যারে যেখানে ব্যবহার না করা পর্যন্ত ফল কি হবে জানার উপায় নেই।
যদিও বর্তমানে অধিকাংশ সফটঅয়্যারে সীমিতআকারে হলেও ফন্ট প্রিভিউ দেখার ব্যবস্থা রয়েছে। বিভিন্ন সফটঅয়্যারের ফন্ট প্রিভিউ দেখার পদ্ধতি বিভিন্ন রকম। মাইক্রোসফট ওয়ার্ড কিংবা ফটোশপে ফন্টের নাম সেই ফন্টের ষ্টাইলে দেখা যায়, ইলাষ্ট্রেটরে প্রোপার্টি বার থেকে সেভাবে দেখা না গেলেও টেক্সট সিলেক্ট করে রাইট-ক্লিক করে মেনু থেকে দেখে নেয়া যায়। তারপরও, দ্রুত পছন্দের ফন্ট যাচাই করার কাজ কঠিন।
একাজ সহজ করার জন্য কোরেলের সফটঅয়্যার ফন্ট নেভিগেটর।

Tuesday, May 8, 2012

গ্রাফিক ডিজাইন কাজে ACDSee ব্যবহার


এসিডিসি নামে একটি সফটঅয়্যার একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল ষ্টিল ইমেজ দেখার জন্য। বর্তমানে তাকে উন্নত করে রীতিমত ইমেজ এডিটিং সফটঅয়্যার বানালেও ব্যবহার তেমন নেই। কারন একদিকে উইন্ডোজ নিজেই ইমেজ ফাইল দেখাতে পারে অন্যদিকে ইমেজ এডিটিং এর জন্য ফটোশপ সহ অন্যান্য সফটঅয়্যারের ব্যবহার। এডবি এধরনের কাজের জন্য ব্রিজ নামে সফটঅয়্যার তৈরী করেও ভুমিকা রেখেছে এতে।
তারপরও পুরনো এই সফটঅয়্যারের পুরনো ভার্শন আপনার কাজে আসতে পারে অনেকভাবে। এধরনের কয়েকটি ব্যবহার উল্লেখ করা হচ্ছে।

Tuesday, February 21, 2012

ওয়েব ডিজাইন বা প্রোগ্রামিং এর জন্য Notepad ++

ওয়েব ডিজাইনের সময় এইচটিএমএল কিংবা জাভাস্ক্রিপ্ট লেখার কথাই বলুন কিংবা সি++ এর মত অন্য কোন প্রোগ্রামের কোড লেখার কথাই বলুন, আপনার এডিটর প্রয়োজন। এজন্য ওয়ার্ডের মত ওয়ার্ডপ্রসেসিং সফটঅয়্যার ব্যবহার করতে পারেন না।
হয়ত লক্ষ করেছেন ওয়ার্ডের মত সফটঅয়্যারে নিজস্ব কিছু কন্ট্রোল কোড ব্যবহৃত হয়। ওয়ার্ডে টাইপ করা টেক্সট কপি-পেষ্ট করে ব্লগারে ব্যবহার করলে সেখানে কোডগুলি দেখা যায় (ফন্টের নাম, সাইজ ইত্যাদি)। প্রোগ্রামিং কোড লেখার সময় এই কন্ট্রোল কোডগুলির কারনে প্রোগ্রামিং কোড টেক্সট হিসেবে ব্যবহৃত হয়, কমান্ড হিসেবে কাজ করে না।
সহজ কথায়, আপনাকে এমন কোন সফটঅয়্যার ব্যবহার করতে হয় যেখানে শুধুমাত্র টেক্সটই থাকবে। কোন ধরনের ফরম্যাটিং ব্যবহার করা হবে না।
এজন্য উইন্ডোজের সাথে নোটপ্যাড নামের সফটঅয়্যার ব্যবহার করতে পারেন। তাকে বিশেষ এক্সটেনশনে সেভ করে যে কোন প্রোগ্রামের কোড হিসেবে ব্যবহার করতে পারেন।
বাস্তবে প্রোগ্রামিং কোড লেখার সময় কাজ সহজ করার জন্য প্রোগ্রামাররা বেশকিছু ইউটিলিটি সফটঅয়্যার ব্যবহার করেন। এধরনের একটি সফটঅয়্যার নোটপ্যাড প্লাস প্লাস।

Wednesday, February 1, 2012

ট্যাবলেট-ইবুক রিডারে ব্যবহারযোগ্য ইবুক তৈরীর জন্য বিনামুল্যের হ্যামষ্টার ইবুক কনভার্টার

বর্তমানে ট্যাবলেটের ব্যবহার বাড়ছে দ্রুতগতিতে। অনেক শিক্ষা প্রতিস্ঠান ছাপানো বইয়ের বদলে ব্যবহার করছে ট্যাবলেট। অন্যদিকে বিভিন্ন কোম্পানী টেক্সট বইকে ইবুকে রূপান্তর করছে। আরো বেশি করে ইবুক ব্যবহার এখন সময়ের ব্যাপার মাত্র। সাধারন গল্প লেখকরাও তাদের বই ছাপার জন্য প্রকাশকের কাছে ধর্না দেয়ার বদলে নিজেই ইবুক তৈরী করে বিক্রি করছেন। এতে খরচ একেবারেই কম, স্বাভাবিকভাবেই লাভ বেশি।
আপনি কি ইবুক তৈরী করতে আগ্রহি ? নিজের কোন লেখা প্রচার বা বিক্রি করতে চান ইবুক বানিয়ে ?
এডোবি এক্রোব্যাট রিডার বা এধরনের অন্য সফটঅয়্যার ব্যবহার করে সহজে পিডিএফ বানাতে পারেন। পিডিএফ এর সমস্যা হচ্ছে সেখানে যে মাপের পেজ/ফন্ট ব্যবহার করবেন পড়ার সময় সেটাই ব্যবহার করতে হবে। অবশ্যই জুম করে বড় করা যায় কিন্তু মোবাইল ফোন বা ইবুক রিডার কিংবা ট্যাবলেটের সমস্যা হচ্ছে তাদের স্ক্রিন বিভিন্ন মাপের। পুরো পৃষ্ঠা দেখলে লেখা ছোট করতে হয়, লেখা বড় করলে ক্রমাগত স্ক্রল করতে হয়। সেকারনে সত্যিকারের ইবুকে সরাসরি ফন্ট ব্যবহার করা হয়। পৃষ্ঠার মাপ ঠিক রেখে ফন্ট বড়-ছোট করা যায়।
এধরনের ইবুকের আরো কিছু সমস্যা আছে। এক ডিভাইসের জন্য তৈরী ইবুক অন্য ডিভাইসে ব্যবহার করা যায় না। আর বাজারে যখন ইবুক রিডার কিংবা ট্যাবলেট রয়েছে বহু ধরনের তখন আপনাকে সেকথাও মাথায় রাখতে হয়।
বিভিন্ন ডিভাইসের জন্য ইবুক তৈরী করতে বিভিন্ন ধরনের সফটঅয়্যার পাওয়া যায়। এপল সম্প্রতি  আই-বুক অথর নামে একটি সফটঅয়্যার রিলিজ করেছে আইপ্যাডের জন্য টেক্সটবুক তৈরী করার। আপনি যখন ইবুক তৈরী করবেন তখন আইপ্যাড ছাড়াও আমাজন, সনি, আসুস, জুন, আই-রিভার সব যায়গায় চলার উপযোগি করতে চেষ্টা করবেন এটাই স্বাভাবিক।

Saturday, December 3, 2011

কিবোর্ড শর্টকাট কতটা প্রয়োজন

অপারেটিং সিষ্টেম হোক আর এপ্লিকেশন সফটঅয়্যার হোক, সব যায়গাতেই কমান্ড ব্যবহারের জন্য একাধিক পদ্ধতি রয়েছে। মেনু থেকে কমান্ড সিলেক্ট করতে পারেন, টুলবার থেকে নির্দিষ্ট টুলে ক্লিক করতে পারেন আকার কিবোর্ড থেকেও কমান্ড দিতে পারেন। বর্তমানের সব অপারেটিং সিষ্টেমই গ্রাফিক্যাল ফলে মাউস ব্যবহার করে সব কাজ করা যায়। সেকারনে কিবোর্ড থেকে কমান্ড দেয়াকে বলা হয় শর্টকাট। নাম বলে দিচ্ছে কাজ দ্রুত করার জন্য এই ব্যবস্থা।
বাস্তবে শুধুমাত্র দ্রুত কাজ করাই একমাত্র উপকার না। আরো বেশকিছু সুবিধে পাওয়া যায় কিবোর্ড শর্টকাট থেকে। এমনকি কোন কোন কাজ এভাবেই করতে হয়। কিবোর্ড শর্টকাট ব্যবহারের সুবিধেগুলি জানানো হচ্ছে এখানে।

Monday, September 26, 2011

উইন্ডোজের গতি বাড়ানোর পদ্ধতি : ভিসতা

ভিসতা উইন্ডোজ এক্সপির তুলনায় বড় সফটঅয়্যার। এতে সুবিধে বেশি। সেইসাথে এরজন্য তুলনামুলক দ্রুতগতির কম্পিউটার প্রয়োজন হয়। একই কম্পিউটারে এক্সপি ব্যবহার করে যত দ্রুত কাজের সুযোগ পাবেন ভিসতায় সেটা পাবেন না।
কিছু নিয়ম মেনে আপনি ভিসতার সময় কমাতে পারেন। এখানে বিষয়গুলি উল্লেখ করা হচ্ছে

Tuesday, September 13, 2011

উইন্ডোজের গতি বাড়ানোর পদ্ধতি : ২

আগের টিউটোরিয়ালে এক্সপি অপারেটিং সিষ্টেমে কম্পিউটারের গতি বাড়ানোর কিছু পদ্ধতি উল্লেখ করা হয়েছে। এর বাইরে অন্যান্য যে পদ্ধতিগুলি রয়েছে সেগুলি জেনে নিন এখান থেকে।


Friday, September 9, 2011

উইন্ডোজের গতি বাড়ানোর পদ্ধতি : ১

আপনার কম্পিউটার কি স্বাভাবিকের চেয়ে কম গতিতে কাজ করছে ?
ভাইরাস এর কারনে তো বটেই, অনেক সময় স্বাভাবিক কারনে সেটা ঘটতে পারে। আপনি ইচ্ছে করলে এর কারনগুলি চিহ্নিত করে গতি বাড়াতে পারেন।

Friday, August 26, 2011

নষ্ট ছবি ফেরত পেতে ডিস্ক ডক্টর ফটো রিকভারি

ছবি উঠানোর পর সেটা ঠিকমত পাচ্ছেন না ? মেমোরী কার্ডে কিংবা ফ্লাশ ড্রাইভে। কিংবা হার্ড ডিস্ক থেকে। যারা ফটোগ্রাফির সাথে জরিত তাদেরকে এই সমস্যার সামনে পড়তে হয় কখনো না কখনো। ছবি পুরো হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে।
বেশকিছু সফটঅয়্যার প্রচলিত রয়েছে যেগুলি ছবিকে ফেরত আনতে সাহায্য করে। নষ্ট হয়ে যাওয়া ছবি ঠিক করা যায়। এমনকি মুছে দিয়ে রিসাইকল বিন খালি করার পরও ফেরত পাওয়া যায়।

Saturday, August 20, 2011

মুছে যাওয়া ডাটা বা ফাইল ফিরে পেতে ব্যবহার করুন ইজি রিকভারি প্রো

কম্পিউটারের ফাইল মুছে যাওয়ার অভিজ্ঞতা প্রত্যেকেরই কমবেশি আছে। কখনো ভুল করে মুছে দেয়া কিংবা কখনো নানাবিধ কারনে মুছে যাওয়ার ঘটনা প্রতিনিয়ত ঘটে। সাধারন ব্যবহারকারীর সেখানে কিছুই করার থাকে না।
অনট্রাকের ইজি রিকভারি প্রো সফটঅয়্যার ব্যবহার করে খুব সহজে মুঝে যাওয়া ফাইল ফিরে পেতে পারেন।  ডিস্কের মুছে যাওয়া ডাটা, নষ্ট হওয়া ফাইল কিংবা নষ্ট হওয়া ইমেইল সবকিছু ফেরত আনতে সাহায্য করে এই সফটঅয়্যার। এর ব্যবহার খুবই সহজ।

Wednesday, July 27, 2011

এডবি এক্রোব্যাট ছাড়াই পিডিএফ ফাইল তৈরী

আপনি ইবুক তৈরী করতে চান পিডিএফ ফরম্যাটে। এজন্য সবচেয়ে জনপ্রিয় সফটঅয়্যার এডবি এক্রোব্যাট প্রো (আগের এক্রোব্যাট রাইটার)। এক্রোব্যাট রিডার বিনামুল্যের হলেও এটা কিনতে হয় টাকা দিয়ে ফলে আপনার নাগালের বাইরে থাকতেই পারে।
এক্রোব্যাট প্রো ব্যবহার না করেই কিছু পদ্ধতি ব্যবহার করে বিনামুল্যে পিডিএফ ফাইল তৈরী করতে পারেন।

Tuesday, July 26, 2011

ইন্টারনেট থেকে সহজে ডাউনলোডের জন্য ব্যবহার করুন ডাউনলোড ম্যানেজার

যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের সবসময়ই কিছু না কিছু ডাউনলোড করতে হয়। গ্রাফিক্স কার্ড ড্রাইভার কিংবা ক্যামেরার ম্যানুয়েল কিংবা কোন সফটঅয়্যার। ডাউনলোড করার সময় কিছু না কিচু সমস্যা হয়েই থাকে। হয়ত কোন কারনে ডাউনলোড শেষ হওয়ার আগেই কম্পিউটার বন্ধ করতে হল, ইন্টারনেটের লাইন কেটে গেল। আবারো আপনাকে ডাউনলোড করতে হয় শুরু থেকে। সেইসাথে স্পিডের বিষয় তো আছেই।
ডাউনলোড ম্যানেজার সফটঅয়্যারগুলি নানাভাবে একাজে সহযোগিতা করতে পারে। ডাউনলোড কমান্ড দিলে এগুলি সফটঅয়্যারের লিষ্টে (কিউ) জমা হয়। মাঝখানে বন্ধ করে আবারও যখন চালু করবেন তখন বাকি অংশটুকু ডাউনলোড হবে। ডাউনলোড ফাইলকে কয়েকটি ভাগে ভাগ করে সবগুলি প্যারাফাল ডাউনলোড করে বলে লাইনের পুরো স্পিড কাজে লাগানো যায়। একারনে এদেরকে ডাউনলোড এক্সিলারেটরও বলা হয়। আর অনেক ফাইল সরাসরি ডাউনলোড করা না গেলেও এইসব সফটঅয়্যারের মাধ্যমে ডাউনলোড করা যায়। যেমন ইউটিউব ভিডিও কিংবা কোন ওয়েবপেজ থেকে ফ্লাশ মুভি।

Friday, July 22, 2011

ভিডিও ডিভিডি কনভার্ট করুন জিলিসফট ডিভিডি রিপার দিয়ে

যারা কম্পিউটারে ভিডিও দেখেন তারা সাধারনত ডিভিডি ডিস্ক থেকে ভিডিও দেখতে পছন্দ করেন না। এতে ডিভিডি ড্রাইভ দ্রুত নষ্ট হওয়া একটা কারন, দেখার সময় ডিস্ক থেকে রিড করে বলে ঠিকভাবে প্লে না হওয়া আরেক কারন। সমাধান হিসেবে অনেকেই ডিভিডির সবকিছু কপি করে নেন হার্ডডিস্কে। এরপর পাওয়ার ডিভিডি এর মত সফটঅয়্যার দিয়ে সহজে ব্যবহার করা যায়।
অনেকে এতে সন্তুষ্ট নন। পুরো ডিভিডি কপি করলে যায়গা প্রয়োজন হয় অনেক বেশি, পছন্দমত বিশেষ অংশ কপি করা যায় না। এজন্য ব্যবহার করা হয় ডিভিডি রিপার সফটঅয়্যার। অডিও সিডিকে যেভাবে এমপিথ্রিতে পরিনত করা হয় অনেকটা সেই পদ্ধতিতে ডিস্ক থেকে পছন্দমত ফরম্যাটের ভিডিও ফাইল হিসেবে সেভ করা যায়। এতে যায়গা যেমন কমে তেমনি গানের ভিডিওর ক্ষেত্রে শুধুমাত্র পছন্দের গানগুলি বেছে নেয়া যায়।

Thursday, July 21, 2011

ডিজিটাল ক্যামেরা কিংবা মোবাইল ফোনে ফার্মঅয়্যার আপগ্রেড করা

ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন ইত্যাদি ডিভাইসে কম্পিউটারের মত ফার্মঅয়্যার নামে সফটঅয়্যার থাকে। এর কাজ হচ্ছে ডিভাইসের বিভিন্ন অংশকে হার্ডঅয়্যার লেভেলে নির্দেশ দেয়া। ক্যামেরাকে উদাহরন হিসেবে ব্যবহার করলে, কিভাবে রং ঠিক করা হবে, কিভাবে জেপেগ কনভার্শনের কাজ হবে, কিভাবে নয়েজ রিডাকশনের কাজ হবে এই নির্দেশগুলি দেয়া থাকে এতে। স্বাভাবিকভাবেই একবারে নিখুতভাবে সবকিছু হবে এটা আশা করা যায় না। সেকারনে কোন ত্রুটি ধরা পড়লে বা কিছু উন্নতি করা হলে তাকে আপডেট সফটঅয়্যার হিসেবে দেয়া হয়। ব্যবহারকারী নিজেই সেটা ইনষ্টল করে নিতে পারেন।
উদাহরন হিসেবে এখানে নাইকন ডি-৩১০০ ক্যামেরা উল্লেখ করা হচ্ছে। অন্য ক্যামেরা বা মোবাইল ফোন বা অন্য ডিভাইসের ক্ষেত্রেও একই পদ্ধতি কাজে লাগাতে পারেন।

Monday, July 18, 2011

ডিস্ক ইমেজের জন্য ব্যবহার করুন পাওয়ার-আইএসও

ডিস্ক ইমেজ কি সেটা সম্ভবত জানেন। সিডি বা ডিভিডিতে যা থাকে ঠিক সেটারই হুবহু কপি যা হার্ডডিস্কে রাখা যায়। যদি ব্যবহার না করে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন এটা প্রয়োজন কেন।
উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ ৭ এর কথাই ধরুন, কিংবা অন্য কোন অপারেটিং সিষ্টেম। আপনি একে কপি করে হার্ডডিস্কের রাখতে পারেন না। যদি কপি করেন সেখান থেকে ইনষ্টল হবে না, কারন ইনষ্টল করার সময় ডিস্ক থেকে কম্পিউটার চালু (Boot) করতে হয়। অথচ কোন কারনে আপনার সেটা হার্ডডিস্কে কপি করে রাখা প্রয়োজন। ইন্টারনেট থেকে ডাউনলোড করার সময় এটা আবষ্যকীয় পদ্ধতি। আপনি ফাইল ডাউনলোড করতে পারেন, ডিস্ক ডাউনলোড করতে পারেন না। এক্ষেত্রে সমাধান ডিস্ক ইমেজ ফাইল।

Sunday, July 10, 2011

টরেন্ট থেকে ডাউনলোড

পাইরেসি অবৈধ। আপনি ইন্টারনেট থেকে পাইরেটেড সফটঅয়্যার, গেম, মিউজিক বা ভিডিও ডাউনলোড করে ব্যবহার করলে আপনাকে শাস্তি দিতে পারে আইন। জরিমান, জেল সবই হতে পারে। কিন্তু তাই বলে কি সেটা করা হচ্ছে না! পাইরেসির জন্য শীর্ষস্থানীয় হিসেব ৩টি দেশের নাম করলে সেখানে বাংলাদেশের নাম থাকে। চীন, রাশিয়া সহ বহু দেশ নিয়ে প্রতিনিয়ত কথা বলা হচ্ছে। অন্যান্য দেশে কি মানুষ পাইরেটেড কিছু ব্যবহার করে না ? সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে বৃটেনে পাইরেটেড ভিডিও ডাউনলোডের পরিমান বেড়েছে। টরেন্ট সাইটে ডাউনলোড লিষ্টে সবচেয়ে বেশি নাম আমেরিকার।
এসব কথা থাক। পাইরেসি যতদিন চালু আছে ততদিন মানুষ ব্যবহার করবে। আপনাকে উতসাহ দেয়া হচ্ছে না, সম্ভব হলে কিনে ব্যবহার করুন। যদি নিতান্তই সম্ভব না হয় তাহলে করলে আপনি একা অপরাধী নন। এমন কোন সফটঅয়্যার যা বিভিন্ন কারনে আপনার নাগালের বাইরে।
ইন্টারনেটে পাইরেটেড সফটঅয়্যারের সবচেয়ে বড় যায়গা বিট টরেন্ট। কিভাবে বিট টরেন্ট থেকে ডাউনলোড করা হয় জেনে রাখতে পারেন।

Saturday, July 9, 2011

ভিডিও টিউটোরিয়াল তৈরীতে স্ক্রিন ক্যাপচারের জন্য ব্যবহার করুন Snagit

ভিডিও টিউটোরিয়ালের পক্ষে-বিপক্ষে যত মতই থাকুক, ভিডিও টিউটোরিয়াল জনপ্রিয় এতে সন্দেহ নেই। বিশেষ করে কম্পিউটারের কোন সফটঅয়্যার ব্যবহারের ক্ষেত্রে। মাইক্রোসফট ওয়ার্ডের মত সহজ বিষয়ই হোক আর থ্রিডি এনিমেশনের মত জটিল বিষয়ই হোক, ব্যবহারকারী এতে স্বাচ্ছন্দবোধ করেন।
আপনি নিজে কোন সফটঅয়্যার ব্যবহারের ভিডিও টিউটোরিয়াল তৈরী করতে পারেন। একাজ করার জন্য আপনি যা শেখাতে চান সেকাজটি নিজের কম্পিউটারে করবেন, সাথে বর্ননা করে কথা বলবেন। স্ক্রীনে যা হচ্ছে তারসাথে আপনার কথা যোগ হয়ে রেকর্ড হবে ভিডিও ফাইল হিসেবে।

Wednesday, July 6, 2011

Adobe Media Encoder: ফ্লাশ ভিডিও তৈরী, প্রিমিয়ার কিংবা আফটার ইফেক্টস রেন্ডারিং

ইন্টারনেটের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি ভিডিও ফরম্যাট ফ্লাশ ভিডিও। এডবি ক্রিয়েটিভ স্যুইট এর সাথে দেয়া এডবি মিডিয়া এনকোডার ব্যবহার করে খুব সহজে যে কোন ফরম্যাটের ভিডিওকে ফ্লাশ ফরম্যাটে পরিনত করতে পারেন। শুধু তৈরী ভিডিও ফাইলই না, ইচ্ছে করলে এডবি প্রিমিয়ার কিংবা আফটার ইফেক্টর এর প্রোজেক্ট ফাইল ওপেন করে এখান থেকে রেন্ডার করা যায়।
ভিডিও কনভার্ট করা
.          এডবি মিডিয়া এনকোডার চালু করুন।
.          Add বাটনে ক্লিক করুন অথবা মেনু থেকে File - Add কমান্ড দিন।
.          ভিডিও ফুটেজ সিলেক্ট করে ওপেন করুন।
.          Format অংশে ক্লিক করে ভিডিও ফরম্যাট সিলেক্ট করুন। ফ্লাশ ফরম্যাট ছাড়াও কুইকটাইম, এভিআই, এমপেগ ইত্যাদি যে কোন ফরম্যাট ব্যবহার করতে পারেন।
.          প্রয়োজনে Preset অংশ থেকে সেটিং পরিবর্তন করে নিন।
.          আইটপুট ভিডিও কোথায় থাকবে বলে দিন।
.          যতগুলি ভিডিওকে কনভার্ট করতে চান সবগুলি যোগ করুন।
.          Start Queue বাটনে ক্লিক করুন।

Friday, July 1, 2011

ইমেইল ব্যবহারের পদ্ধতি

যোগাযোগের জন্য ইমেইল অত্যন্ত দ্রুত এবং কার্যকর একটি পদ্ধতি। বেশকিছু সুবিধের জন্য মানুষ ইমেইল ব্যবহার করে। যেমন
.          মুহুর্তের মধ্যে তথ্য পাঠানো যায়।
.          যাকে মেইল পাঠানো হচ্ছে তিনি যে কোন সময় সেটা ব্যবহার করতে পারেন, ফোনের মত সাথেসাথে রিসিভ করতে হয় না।
.          ব্যবহারে খরচ অত্যন্ত কম।
.          ইমেইলের সাথে যে কোন ডকুমেন্টকে কম্পিউটার ফাইল হিসেবে পাঠানো যায়।

Wednesday, June 15, 2011

Internet search: সঠিকভাবে ইন্টারনেট সার্চ করার পদ্ধতি

যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা ইন্টারনেট সার্চ করে কিছু খুজে বের করতে পারেন। একবারে সম্ভব না হলে কয়েকবারের চেষ্টায়। সচেতন হলে একবারেই যা খুজতে চান সেটা বের করা সম্ভব। একেবারে নিখুতভাবে। এজন্য ইন্টারনেটে সার্চ করার নিয়মগুলি একবার জেনে নিন।
এখানে উদাহরন হিসেবে জনপ্রিয় ব্রাউজার মোজিলা ফায়ারফক্স ভার্শন ৪.০ ব্যবহার করা হচ্ছে। আপনার কম্পিউটারে ইনষ্টল করা না থাকলে ডাউনলোড করে নিতে পারেন তাদের ওয়েবসাইট থেকে।
ফায়ারফক্স চালু করলে মুল স্ক্রিনের মাঝখানে একটি সার্চবক্স পাবেন। ডিফল্ট গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করা হবে। এছাড়া এড্রেসবার, যেখানে ওয়েবপেজের এড্রেস দেখা যায় সেখানে নির্দিস্ট সাইটের এড্রেস টাইপ করতে পারেন, অথবা ডানদিকের ছোট আরেকটি সার্চ বক্স রয়েছে সেখানে টাইপ করে সার্চ করতে পারেন।