Showing posts with label Dreamweaver. Show all posts
Showing posts with label Dreamweaver. Show all posts

Monday, June 4, 2012

ওয়েব ডিজাইন শেখার জন্য ড্রিমওয়েভার কতটা গুরুত্বপুর্ন


ড্রিমওয়েভার ব্যবহার হচ্ছে ১০ বছরের বেশি সময় ধরে। একই কাজের জন্য একই ধরনের অন্য সফটঅয়্যারগুলি এসে জনপ্রিয়তা লাভ করে বিদায় নিলেও ড্রিমওয়েভারের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেয়েছে এবং পাচ্ছে। ওয়েব ডিজাইনের সফটঅয়্যার টুল হিসেবে পেশাদার ওয়েব ডিজাইনাররা এটা ব্যবহার করছেন।
তারপরও এর ব্যবহার নিয়ে পক্ষে বিপক্ষে মত রয়েছে। অনেকে সরাসরি এর বিপক্ষে কথা বলেন। কেন সেটা করা হয় এবং বাস্তবতা আসলে কি তুলে ধরা হচ্ছে এই পোষ্টে।

Tuesday, January 10, 2012

জুমলা-ওয়ার্ডপ্রেস থিম-টেম্পলেট পরিবর্তণ করুন ড্রিমওয়েভার দিয়ে

গত কয়েক বছর ধরে জুমলা, ওয়ার্ডপ্রেস, মোভাবল টাইপ, দ্রুপল ইত্যাদি সিএমএস ফ্রেমওয়ার্ক ওয়েব এর বড় যায়গা দখল করেছে। এদের মাধ্যমে খুব সহজে বিশাল সাইট ব্যবহার করা যায়। এমনকি একেবারে সামান্য জেনে শুধুমাত্র ক্লিক করে সাইট তৈরী-পরিচালনা সবই করা যায়।
সিএমএস ফ্রেমওয়ার্কের জন্য বহু তৈরী থিম পাওয়া যায়। অনেকগুলি বিনামুল্যের, কিছু ব্যবহারের জন্য টাকা দিতে হয়। আপনি যখন ওয়েব ডিজাইনার তখন আপনি অন্যের সাইটের জন্য থিম তৈরী করতে পারেন, শুধুমাত্র থিম তৈরী করে বিক্রি করতে পারেন। একেবারে পুরোপুরি কোড লিখে সেকাজ করতে পারেন, অথবা ড্রিমওয়েভার ব্যবহার করে এডিট করতে পারেন। ড্রিমওয়েভার সিএস৫ সরাসরি টেম্পলেট ওপেন করতে পারে। আগের ভার্শনে কাজ করা গেলেও পুরো সাইটের সবকিছু দেখার ব্যবস্থা ছিল না।

Wednesday, August 24, 2011

মোবাইল সফটঅয়্যার তৈরী করুন ড্রিমওয়েভার দিয়ে

গবেষনা প্রতিস্ঠান গার্টনার ভবিষ্যতবানী করেছে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ২০১৩ সালের মধ্যে স্মার্টফোনের ব্যবহার ডেস্কটপ কম্পিউটারকে পেছনে ফেলবে। আপনি পুরোপুরি একমত না হলেও আইপ্যাড এবং অন্যান্য ট্যাবলেট এবং ক্রমবর্ধমান স্মার্টফোনের ব্যবহার দেখে পুরোপুরি অস্বিকারও করতে পারেন না। তাদের কথামত ৮০ ভাগ না হোক, যথষ্ট পরিমান হলেই আপনার ভাবার সময় হয়েছে আপনি সেদিকে হাত দেবেন কিনা। বিশেষ করে ওয়েবপেজ বা ইন্টারনেট ভিত্তিক সফটঅয়্যার তৈরী যদি আপনার লক্ষ্য হয়।
যদি আপনি সেপথে যেতেই চান তাহলে পরবর্তি প্রশ্ন, কিভাবে যাবেন ? কোন সফটঅয়্যার ব্যবহার করবেন।

Monday, June 6, 2011

Dreamweaver CSS Style : ড্রিমওয়েভার সিএসএস ষ্টাইল ব্যবহার

ড্রিমওয়েভার ব্যবহার করে ওয়েব পেজ তৈরীর জন্য বিভিন্ন কাজ কিভাবে করতে হবে সেই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে কয়েকটি টিউটোরিয়ালে। সেগুলিকে একসাথে করে কিভাবে আপনার পছন্দমত ওয়েবসাইট পাবেন জেনে নিন।
বাস্তবে ওয়েব পেজ তৈরীর জন্য আগে পরিকল্পনা করে কাজ শুরু করা ভাল। দেখতে কেমন হবে থেকে শুরু করে কতগুলি পেজ থাকবে, প্রতিটি পেজের জন্য টেক্সট এবং ইমেজ ইত্যাদি আগেই তৈরী করে নিন।
ড্রিমওয়েভারের সাথে কিছু লে-আউট দেয়া থাকে। অনেক সময় প্রফেশনাল টেম্পলেট কিনে তাকেও নিজের মত করে ব্যবহার করতে পারেন। সেগুলির সুবিধে হচ্ছে দেখতে সুন্দর এবং বিশেষ কাজের উপযোগি করার সাথেসাথে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সহ অন্যান্য ফিচারগুলি যোগ করা থাকে।
আপাতত ড্রিমওয়েভারের নিজস্ব টেম্পলেট ব্যবহার করা যাক।
.          ড্রিমওয়েভার মেনু থেকে File - New কমান্ড দিন।
.          Blank Page – HTML থেকে পছন্দমত টেম্পলেট সিলেক্ট করুন।
(একাজ আগেও করা হয়েছে। আগের কাজকে ব্যবহার করতে পারেন)

Sunday, May 29, 2011

ড্রিওয়েভার টিউটোরিয়াল ৬ : সিএসএস ব্যবহার, Dreamweaver tutorial

একজন ওয়েব প্রোগ্রামার যখন ওয়েব পেজ তৈরী করেন তখন তিনি সিএসএস এর মত কোড লেখার জন্য কোন টেক্সট এডিটর ব্যবহার করেন (নোটপ্যাড ++)। তাকে কোড লেখা দক্ষ হতে হয়। ড্রিমওয়েভারে শুধুমাত্র মান বসিয়ে সিএসএস কোড তৈরী করা যায়। শুরুতে সিএসএস এর গঠন একটু দেখে নেয়া যাক।
আপনার মনে প্রথমেই প্রশ্ন আসতে পারে সিএসএস এবং এইচটিএমএল দুইয়ের পার্থক্য কি ?

Wednesday, May 25, 2011

ড্রিমওয়েভার দিয়ে ওয়েজপেজ তৈরী : ৫, Dreamweaver tutorial

ড্রিমওয়েভার ব্যবহার করে ওয়েব পেজ তৈরীর জন্য নতুন ওয়েবপেজ তৈরী, টেক্স, ইমেজ এবং লিংক ব্যবহার ইত্যাদি উল্লেখ করা হয়েছে আগের টিউটোরিয়ালগুলিতে। টিউটোরিয়ালগুলি ফলো করলে কাজগুলিকে খাপছাড়া মনে হতে পারে। এখন ষ্টাইল এবং লেআউট ব্যবহার করে দেখা যাক সবকিছু একসাথে করে সত্যিকারের ওয়েবসাইট তৈরী করা যায় কিভাবে।
সিএসএস (Cascading Style Sheet) শব্দটি ব্যবহার না করলেও হয়ত এসম্পর্কে শুনেছেন। এর মাধ্যমে ঠিক করা হয় টেক্সট কিংবা অন্য অবজেক্ট ঠিক কোথায়-কিভাবে থাকবে। এর সুবিধে হচ্ছে যদি নতুন আরেকটি বা একাধিক পেজ তৈরী করেন এবং অন্য টেক্সট ব্যবহার তার ষ্টাইলও একইরকম হবে।
সিএসএস কে একটি বক্স এর সাথে তুলনা করতে পারেন। যেখানে যাই রাখা হোক না কেন তা বক্সের সাথে মানানসই হবে। এর ৪টি অংশ, Margin, Border, Padding এবং Content

Friday, May 20, 2011

ড্রিমওয়েভার দিয়ে ওয়েজপেজ তৈরী : ৪

লিংক ব্যবহার : ওয়েব পেজে লিংক টেক্সট বা ইমেজ বিভিন্নভাবে থাকতে পারে। যেভাবেই থাকুক না কেন, লিংকের নিজস্ব কিছু ধরন রয়েছে। সবচেয়ে সাধারন লিংক হচ্ছে এইচটিটিপি, এর মাধ্যমে ওয়েব পেজ, ইমেজ, ভিডিও ইত্যাদি ব্যবহার করা যায়। এর বাইরেও আরো কয়েক ধরনের লিংক রয়েছে।
telnet:// টেলনেট লিংক ব্যবহার করে ব্যবহারকারী অন্য কম্পিউটার (হোষ্ট) কন্ট্রোল করতে পারেন। যেমন কোন কম্পিউটারের সমস্যা দুর করার জন্য সেই কম্পিউটারকে লোকাল কম্পিউটারের মত ব্যবহার করা।
mailto: মেইল-টু লিংকে ক্লিক করে নির্দিষ্ট ইমেইল এড্রেসে ইমেইল পাঠানো যায়। নির্দিষ্ট যায়গায় ইমেইল পাঠানোর জন্য এই ব্যবস্থা রাখা হয়। সেখানে ক্লিক করলেই প্রাপক হিসেবে সেই নির্দিষ্ট এড্রেস ব্যবহৃত হয়।
news:// নিউজ লিংক নির্দিস্ট নিউজ গ্রপের সাথে সংযোগের জন্য ব্যবহৃত হয়।
http://সবচেয়ে বেশি ব্যবহৃত লিংক। ইন্টারনেটের যে কোন পেজে যাওয়ার জন্য ব্যবহার করা হয়।
ftp://ফাইল ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করা হয় বড় আকারের ফাইল আপলোড বা ডাউনলোডের জন্য। সাধারনত এফটিপি সার্ভার ব্যবহার করে এটা করা হয়। ব্যবহারকারীর ইউজারনেম এবং পাশওয়ার্ড প্রয়োজন হয়।

Wednesday, May 18, 2011

ড্রিমওয়েভার দিয়ে ওয়েজপেজ তৈরী : ৩

ইমেজ ব্যবহার
ওয়েব পেজে মুল বিষয় ৩টি, টেক্সট, ইমেজ এবং লিংক। ড্রিমওয়েভারে ইমেজকে দুভাবে পরিচিতি দেয়া হয়, ষ্ট্যাটিক এবং ডায়নামিক। ষ্ট্যাটিক ইমেজ হচ্ছে কোন ইমেজ যা নির্দিস্ট যায়গায় রেখে দেয়া হয়। এর কোন পরিবর্তণ করা হয় না। অন্যদিকে ডায়নামিক ইমেজ হচ্ছে যাকে সরানো হতে পারে, একাধিক ইমেজ ব্যবহার করে স্লাইড শো হতে পারে।
ড্রিমওয়েভারে ষ্ট্যাটিক ইমেজ ব্যবহার ড্রাগ এন্ড ড্রপের মত সহজ। একাধিক পদ্ধতিতে একাজ করা যায়। ধরে নেয়া হয়েছে যে ইমেজ ব্যবহার করবেন তাকে আগেই তৈরী করে নেয়া হয়েছে।
.          যে ওয়েব পেজে ইমেজ ব্যবহার করতে চান সেটা ওপেন করুন।
.          যেখানে ইমেজ রাখতে চান সেখানে ক্লিক করে কার্সর রাখুন
.          নিচের যে কোন একটি পদ্ধতি ব্যবহার করুন

Tuesday, May 10, 2011

ড্রিমওয়েভার দিয়ে ওয়েজপেজ তৈরী : ২

প্রথম টিউটোরিয়ালে সাইটের জন্য ফোল্ডার ঠিক করা থেকে টেম্পলেট ব্যবহার করে একটি ওয়েবপেজ তৈরী করা পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এবারে ওয়েবপেজকে নিজের টেক্সট ব্যবহার, ট্যাগ পরিবর্তন, ট্যাগ তৈরী ইত্যাদি দেখা যাক। কাজ শুরু আগে আরো কিছু বিষয় জেনে য়া ভাল। প্রথমে সেগুলি উল্লেখ করা হচ্ছে;

সাইট প্লানিং
ওয়েব পেজ তৈরীর আগে সাইটে কি থাকবে, কোথায় থাকবে সেটা ঠিক করে নিন। যেমন হোমপেজ ছাড়া পেজ থাকবে, সেগুলির জন্য বাটনগুলি কোথায় কিভাবে সাজানো হবে, টেক্সট কি পরিমান হবে, সেটা কোথায় থাকবে, ইমেজ কয়টি থাকবে, কোথায় থাকবে ইত্যাদি। ফটোশপ ব্যবহার করলে সেখানে নির্দিস্ট মাপ, রং, ছবি, টাইটেল, টেক্সট, ফন্ট ইত্যাদি ব্যবহার করে নমুনা তৈরী করতে পারেন। আপনি যখন ক্লায়েন্টে কাজ করবেন তখন তারা আপনাকে এবিষয়ে নির্দেশ দেবে, এছাড়া তাদের লোগো, টেক্সট, ইমেজ, কিওয়ার্ড ইত্যাদি দেবে। এগুলি ঠিকভাবে সাজিয়ে একটি মুডবোর্ড (Mood board) তৈরী করবেন এবং সেটা দেখিয়ে তাদের অনুমোদন নেয়ার পর সাইট তৈরীর কাজ করবেন।

Friday, April 22, 2011

ড্রিমওয়েভার দিয়ে ওয়েজপেজ তৈরী : ১

ওয়েবপেজ তৈরী জন্য ড্রিমওয়েভার (Adobe Dreamweaver) সবচেয়ে জনপ্রিয় সফটঅয়্যার। যারা কোড না লিখে ওয়েবসাইট তৈরী করতে চান তারা যেমন পছন্দ করেন, তেমনি যারা কোড ব্যবহার করেন তারাও ব্যবহার করেন। একই সঙ্গে ডিজাইন ভিউ এবং কোড ভিউ ব্যবহার করা যায়। যারা HTML ব্যবহার করেন কিংবা ColdFusion, ASP.Net যাই ব্যবহার করেন, সকলের কাছেই জনপ্রিয় সফটঅয়্যার। যে কাজ করার জন্য জাভাস্ক্রিপ্ট শেখা প্রয়োজন সেকাজ ড্রিমওয়েভার বিহেভিয়ার ব্যবহার করে করতে পারেন কোড না শিখেই। একইভাবে রোলওভার ইফেক্ট (যেমন একটি ইমেজের ওপর মাউস পয়েন্টার আনলে সেটা পরিবর্তিত হওয়া) ব্যবহার করতে পারেন খুব সহজেই।
কয়েকটি ধাপে ধারাবাহিকভাবে এই সফটঅয়্যারের ব্যবহার করে ওয়েবসাইট তৈরী শেখানোর চেষ্টা করা হচ্ছে।
প্রথমে কিছু সাধারন বিষয় জেনে নেয়া যাক।