Showing posts with label Internet and Blogging. Show all posts
Showing posts with label Internet and Blogging. Show all posts

Friday, June 28, 2013

আমাজন এফিলিয়েশন থেকে বেশি আয়ের জন্য কি করতে হবে



এফিলিয়েশন থেকে অনেক টাকা আয় করা যায় একথা শুনে যারা কাজ শুরু করেন তাদের প্রধান অভিযোগ, বাস্তবে এভাবে বেশি আয় হচ্ছে না।

বাংলাদেশের জন্য একথা বিশেষভাবে সত্য। কারন অনলাইনে কেনাকাটার নানারকম সীমাবদ্ধতা। বর্তমানে সীমিতভাবে হলেও অনলাইনে কেনার ব্যবস্থা চালু হয়েছে। কোন ব্যক্তি মাসে ১০০ ডলার পর্যন্ত অনলাইনে কিনতে পারেন। ক্রমেই এই ব্যবস্থা আরো জনপ্রিয় হবে এবং কেনাকাটার বিষয় আরো সহজ হবে সেটা ধরে নেয়া যায়।
এফিলিয়েট মার্কেটিং একটি সময়সাপেক্ষ বিষয়। সত্যিকারের উল্লেখযোগ্য আয় পাওয়ার জন্য অনেকদিন চেষ্টা করে যেতে হয়। সেকারনে বর্তমানে খুব লাভজনক না হলেও ভবিষ্যতের কথা ভেবে এখনই শুরু করা যেতে পারে।
যে নিয়মগুলি মেনে অন্যরা আমাজন থেকে ভাল ফল পেয়েছেন সেগুলি এখানে তুলে ধরা হচ্ছে;

Tuesday, June 25, 2013

আমাজন এফিলিয়েশন থেকে আয়



ব্লগারদের আয়ের পদ্ধতিগুলির মধ্যে গুগলের এডসেন্স এবং আমাজন এফিলিয়েশন পছন্দের শীর্ষে। যারা বিনামুল্যের ব্লগার (ব্লগস্পট) ব্যবহার করেন তারাও সহজে আমাজনের এফিলিয়েশন ব্যবহার করতে পারেন। এজন্য গুগলের সাথে আমাজনের রয়েছে বিশেষ চুক্তি। আমাজন এফিলিয়েশনের বিভিন্ন দিক ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে।

এই লেখা তৈরী হয়েছে ড্যারেন রোজ (Darren Rowse)  নামের একজন পেশাদার ব্লগারের অভিজ্ঞতা থেকে। তিনি ২০০৩ সালে আমাজনের এফিলিয়েশন ব্যবহার শুরু করেন। পরবর্তী ১০ বছরে সঠিক কত আয় করেছেন সেটা জানা সম্ভব না কারন তারা শেষ ৫ বছরের গিসেব জানায়। তার অনুমান, তিনি আয় করেছেন ৪,২০,০০০ ডলারের মত। এর বেশির ভাই শেষ ৫-৬ বছরে।
বাংলাদেশ থেকে এই পরিমান আয় করা নিশ্চয়ই কঠিন। কিন্তু এর অংশমাত্র আয় করাও অনেকের কাছে যথেস্ট। বিশেষ করে এজন্য খুব বেশি সময় যখন দিতে হয় না।

Saturday, May 11, 2013

অনলাইন বিজ্ঞাপন নেটওয়ার্ক চিতিকার সুবিধে বেড়েছে



অনেকেই ব্লগ বা ওয়েবসাইট তৈরী করেন গুগলের এডসেন্স থেকে আয় করার কথা ভেবে। সকলের পক্ষে এডসেন্স এর অনুমোদন পাওয়া সম্ভব হয় না বিবিধ কারনে। স্বাভাবিকভাবেই ভাবতে হয়, এর বিকল্প কি।
চিতিকা নামের একই ধরনের ব্যবস্থা কয়েক বছর ধরে একই ধরনের ব্যবসার চেষ্টা করে যাচ্ছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী নিজেদের সাইটে চিতিকা বিজ্ঞাপন ব্যবহার করছেন ২৫ লক্ষের বেশি মানুষ। তারপরও এডসেন্স এর তুলনা এই একেবারেই কম। তাদের পরিচিতও কম।

এই অবস্থান পাল্টানোর জন্য বড় ধরনের পদক্ষেপ নিয়েছে তারা। জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহুর সাথে একসাথে কাজ করার চুক্তি করা হয়েছে।

Monday, May 6, 2013

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য বিনামুল্যের ৫ ব্যবস্থা



সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য বাজারে বিনামুল্যের ব্যবস্থার অভাব নেই। এদের কোনটি সকলের পছন্দ, কোনটি ততটা না। যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করেন তারা নানারকম ব্যবস্থা নিয়ে পরিক্ষা করেন।
এদের মধ্যে বহুল ব্যবহৃত কয়েকটি ব্যবস্থার পরিচিতি তুলে ধরা হচ্ছে এখানে

Monday, March 25, 2013

গুগলের কাছে SEO যখন অপরাধ



ব্লগ বা ওয়েবসাইটের সাফল্য অনেকটাই নির্ভর করে গুগলের ইচ্ছের ওপর। তারা ইচ্ছে করলে কোন সাইটকে প্রাধান্য দিয়ে বেশি ভিজিটর যাওয়ার ব্যবস্থা করতে পারে, তেমনি ইচ্ছে করলে তাকে পেছনে ফেলতে পারে। সহজ কথায়, সার্চ রেজাল্টে কোন পেজের অবস্থান কোথায় তার ওপর নির্ভর করে সাইটের সাফল্য।
গুগল কোন সাইটের পক্ষে-বিপক্ষে কাজটি করে বলেই বিষয়টি গুরুত্বপুর্ন। কাউকে প্রাধান্য দেয় কাউকে বাধা দেয়। ওয়েবমাষ্টার যখন সার্চে সুবিধে পাওয়ার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যবহার করেন তার ধরন অনুযায়ী কাজটি করা হয়।
গুগল যখন কারো বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয় তখন প্রশ্ন করা স্বাভাবিক, আসলেই তিনি অপরাধী কি-না।

Friday, March 8, 2013

গেষ্ট ব্লগার হিসেবে ভাল করার নিয়ম



ব্লগ থেকে আয় কারো কাছে অতিরিক্ত আয়, কারো কাছে প্রধান আয়। ব্লগের পরিচিতি বাড়ানোর জন্য প্রয়োজন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO). প্রায় সকলেই একমত যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুমিকা রাখে উচু মানের তথ্য। এর পর ব্লগের প্রচারনার জন্য নানাধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। লিংক তৈরীর জন্য গেষ্ট ব্লগিং একটি গুরুত্বপুর্ন পদ্ধতি।
গেষ্ট ব্লগার হিসেবে ভাল করার জন্য নির্দিস্ট কিছু নিয়ম মানতে হয়। নিয়মগুলি তুলে ধরা হচ্ছে এখানে।

Thursday, December 13, 2012

আপনি কি অতিরিক্ত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের শিকার হচ্ছেন


ওয়েবসাইটের প্রচারের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) কতটা গুরুত্বপুর্ন জানার জন্য গুগলের পেঙ্গুইন আপডেট এরদিকে দৃষ্টি দেয়া যথেষ্ট। তারা বলছে ভাল ফল পাওয়ার জন্য অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের দিকে দৃষ্টি দিতে হবে। কোন কিওয়ার্ড বেশি উপযোগি যাচাই করে সেগুলি ওয়েবসাইটে ব্যবহার করতে হবে।
আবার অন্যদিকে তারাই বলছে জোর করে সার্চ ইঞ্জিনে তথ্য পাঠাবেন না। এভাবে সাইটের প্রচার বাড়ানোর চেষ্টা করলে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে। আপনার সাইট উচুমানের হলে সার্চ ইঞ্জিন নিজেই তাকে প্রাধ্যান্য দেবে।
দুইয়ের মধ্যে সামঞ্জস্য রাখা কঠিন। কারো পক্ষে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করতে গিয়ে এমন কিছু করে ফেলার সম্ভাবনা থাকে যা গুগলের দৃষ্টিতে অপরাধ।
অতিরিক্ত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে কিনা যাচাইয়ের কয়েকটি দিক তুলে ধরা হচ্ছে এখানে।

Monday, December 3, 2012

ব্লগ থেকে কি সত্যি আয় করা যায় ?


ইন্টারনেটে আয় বিষয়ে আলোচনার মুলত দুটি অংশ। অনলাইন ফ্রিল্যান্সিং এবং ব্লগ তৈরী করে সেখান থেকে আয়। ব্লগ থেকে আয় সম্পর্কে সবসময়ই বলা হয় এভাবে আয় তুলনামুলক সহজ (ফ্রিল্যান্সারের মত কোন বিশেষ বিষয়ে পারদর্শী হতে হয় না) এবং এই আয়ের পরিমান বিপুল। অনেকে বলেন বছরে লক্ষ ডলার।
যাদের এই কাজের সাথে তেমন পরিচিতি নেই তাদের নিয়মিত কিছু প্রশ্ন থাকে।
.        ব্লগিং থেকে আয় করে কি চলা যায়?
.        যারা ব্লগ থেকে আয় করেন তাদের সংখ্যা কি একেবারে সামান্য?
.        শুধুমাত্র ব্লগ থেকে টাকা আয় বিষয়ক ব্লগ করে কি টাকা আয় করা যায়?

এককথায় উত্তর দিলে বলতে হয়, যায়। সাথে একথাও উল্লেখ করা প্রয়োজন, এই বিষয়ে অনেক বিভ্রান্তিকর বক্তব্য পেতে পারেন।
ব্লগিং শুরু করে সেখান থেকে লক্ষ ডলার আসতে শুরু করবে একথা ধরে না নেয়াই ভাল। কিছুটা বাস্তবমুখি দৃষ্টিতে দেখলে ব্লগিং লাভজনক ব্যবসা।
  

Friday, November 23, 2012

আকর্ষনীয় রির্ভিউ লেখার নিয়ম


ইন্টারনেটে যাকিছু জনপ্রিয় তারমধ্যে রিভিউ অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয়। যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের প্রত্যেকেই কমবেশি কোন বিষয়ে রিভিউ দেখে নেন ইন্টারনেটে। রিভিউ পড়া এবং রিভিউ লেখা দুটি একেবারে ভিন্ন বিষয়।
রিভিউ সম্পর্কে সাধারনভাবে কিছু ধারনা প্রচলিত। কেউ মনে করেন এটা বিক্রির প্রচার, এক ধরনের প্রচারনা। এধরনের রিভিউ যখন লেখা হয় তখন পাঠক মনে করেন লেখক হয় কোম্পানীর প্রতিনিধি, লেখক নন। যখন টাকার বিনিময়ে রিভিউ লেখা হয় তখন অনেক সময়ই এধরনের বিষয় দেখা যায়। কোন পন্যকে অতুলনীয় বলে তুলে করা, আরো প্রচারের জন্য বা টাকা আয়ের জন্য এফিলিয়েশন লিংক ব্যবহার করা, মুল তথ্যে ঘাটতি থাকা ইত্যাদির কারনে সেটা রিভিউ এর বদলে প্রচারনামুলক বক্তব্যে পরিনত হয়। স্বাভাবিকভাবেই যিনি সত্যিকারের রিভিউ খোজ করছেন তিনি আকৃষ্ট হন না।
রিভিউ লেখার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম কি তৈরী হতে পারে ? বিশেষজ্ঞরা বলেন, হতে পারে। কিছু বিষয়ের দিকে দৃষ্টি দিয়ে এমন রিভিউ লেখা সম্ভব যা পাঠককে ধরে রাখবে।

Monday, October 22, 2012

ছোট ব্লগ কিভাবে বড় আয়ের উতস হতে পারে


ইন্টারনেট থেকে আয়ের পদ্ধতিগুলির মধ্যে ব্লগিং অন্যতম গুরুত্বপুর্ন একটি বিষয়। ব্লগিং এর জন্য অফিস প্রয়োজন নেই, নিজের বাড়িতে একটি কম্পিউটারই যথেস্ট। শুধুমাত্র গুগল এডসেন্স বিজ্ঞাপন থেকে বছরে লক্ষ ডলার আয় করার মত ব্লগের উদাহরনের অভাব নেই। আবার এভাবে আয় করতে গিয়ে সফলতা আসেনি তাদের সংখ্যার তার থেকেও বেশি।
অত্যন্ত উচু মানের ব্লগ ভাল ব্যবসা করতে পারছে না অথচ আপাত সাধারন মানের ব্লগ থেকে ভাল আয় হচ্ছে এমন উদাহরনের অভাব নেই। প্রশ্ন থাকা স্বাভাবিক, কোন বিষয়গুলির ওপর ব্লগের সফলতা নির্ভর করে।
সফলতার প্রত্যক্ষ কিছু কারন এখানে তুলে ধরা হচ্ছে।

Wednesday, October 17, 2012

ফ্রিল্যান্সারের ব্লগের গুরুত্বপুর্ন বিষয়


ফ্রিল্যান্সিং কাজে সহায়তা করার জন্য ব্লগ গুরুত্বপুর্ন একথা কমবেশি সব ফ্রিল্যান্সারই জানেন। কিন্তু ঠিক কিভাবে ব্লগ থেকে উপকার পাওয়া যায় সেটা সম্পর্কে হয়ত সকলেই সচেতন নন।
একদিকে ফ্রিল্যান্সিং ব্লগ ব্যবসায়িক ব্লগ, তারপরও এটা ব্যবসা প্রতিস্ঠানের ব্লগ থেকে আলাদা। আবার বানিজ্যিক ব্লগ থেকেও আলাদা।
ফ্রিল্যান্সার হিসেবে নিজের ব্লগ পরিচালনার জন্য একদিকে আপনি ওয়েব ডিজাইনার বা প্রোগ্রামার নিয়োগ করতে পারেন না। কাজটি নিজেকেই করতে হয়। অন্যদিকে একে আয়ের প্রধান উতস হিসেবে ধরে নিতে পারেন না।
কিভাবে ফ্রিল্যান্সিং ব্লগকে ফ্রিল্যান্সিং কাজে লাগানো যায় সে সম্পর্কে তথ্য তুলে ধরা হচ্ছে এখানে।

Thursday, October 4, 2012

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাধারন পদ্ধতি


ইন্টারনেটের ব্যবহার যত বাড়ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এর জনপ্রিয়তা তত বাড়ছে। অনেকে একে ফ্রিল্যান্সিং কাজ হিসেবে ব্যবহার করছেন। এছাড়া যারা ব্লগ পরিচালনা করছেন তাদের ব্লগের পরিচিতি বাড়ানোর প্রয়োজন তো আছেই।
এবিষয়ে আগে কয়েকটি পোষ্ট দেয়া হয়েছে। যারা এসইও বিষয়ে আগ্রহি তাদের জন্য সাধারন বিষয়গুলি আরেকবার তুলে ধরা হচ্ছে।

Saturday, August 18, 2012

পেশা হিসেবে SEO


সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও ব্যবহার করা হয় ওয়েবসাইটের প্রচার বাড়ানোর জন্য। অনেকে এই কাজের জন্য অর্থ ব্যয় করেন। কোথাও কোথাও এসইও ম্যানেজার বলে পদও রয়েছে।
পেশা হিসেবে একে বেছে নেয়ার ভালমন্দ তুলে ধরা হচ্ছে এখানে।
এসইওকে পেশা হিসেবে বিবেচনা করার সময় মনে রাখা প্রয়োজন, এটা পৃথক কোন কাজ না। ওয়েব ডেভেলপার-ব্লগাররা সবসময়ই এগুলি ব্যবহার করেন। সহজ কথায়, নিজে ব্লগার-ডেভেলপার না হয়ে বেশি আশা করতে পারেন না। যদিও ফেসবুক এর মত সোস্যাল নেটওয়ার্ক ব্যবহার করে আয়ের সুযোগ রয়েছে, সেটা সীমিত। আইটি প্রফেশনাল হিসেবে যে আয়ের হিসেব করা হয় সেতুলনায় নগন্য। বরং এজন্য যে সময়-শ্রম ব্যয় করতে হয় সেটা অন্যকাজে ব্যয় করলে আয়ের সম্ভাবনা বেশি।

Sunday, August 5, 2012

গেষ্ট ব্লগিং এর মাধ্যমে পরিচিতি বাড়ানো


ফেসবুক-টুইটার ইত্যাদি চালু হওয়ার আগে মানুষ তথ্য শেয়ার করতে ব্লগ ব্যবহার করত। ব্লগের মাধ্যমে একের সাথে অন্যে যোগাযোগ রক্ষা করত। বিশেষ করে ব্যবসা প্রতিস্ঠানের জন্য বিষয়টা ছিল জরুরী। সার্চ ইঞ্জিন যেহেতু ভিজিটরকে নির্দিস্ট পেজে নিয়ে যায় সেহেতু ব্লগ এখনও পরিচিতি বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে।
আপনি নিজেই নিজের ব্লগ পরিচালনা করে নানাভাবে তার প্রচার বাড়ানোর চেষ্টা করতে পারেন। এরসাথে অন্যের ব্লগে লিখে প্রচার বাড়ানোর পদ্ধতিও কাজে লাগানো সম্ভব। একেই বলা হয় গেষ্ট ব্লগিং। অন্য কারো ব্লগে অতিথি হিসেবে লেখা দেয়া।

Tuesday, July 31, 2012

ফ্রিল্যান্সারদের জন্য গুগল এডভান্সড সার্চ


একজন অভিজ্ঞ ফ্রিল্যান্সার সাধারনত গুগল ব্যবহার করে কাজ খোজ করেন না। নির্দিস্ট কিছু সাইট নিয়মিত ব্যবহার করেন। অধিকাংশ ফ্রিল্যান্সারের ক্ষেত্রেই এই নিয়ম বেশি কার্যকর। পছন্দমত সাইট খুজে বের করা এবং সেগুলি নিয়মত ব্যবহার করা। কিন্তু একজনের নিয়ম অন্যজনের জন্য কার্য্যকর নাও হতে পারে।
একজন নতুন ফ্রিল্যান্সারের কাছে সুবিধেমত কাজের যায়গা খুজে পাওয়া যেমন জরুরী তেমনি কাজের আওতা বাড়ানোর জন্যও সার্চ করা জরুরী। গুগল সার্চ এজন্য খুবই উপকারী।
গুগল সার্চ বিষয়টি কেমন নিশ্চয়ই জানেন। যাকিছু লিখে সার্চ করুন না কেন, লক্ষ লক্ষ ফল উপস্থিত হবে। এদের মধ্যে একে বারে নিজের প্রয়োজনীয় তথ্য বের করা কঠিন।
আপনি গুগলের এডভান্সড কিছু ফিচার ব্যবহার করে সার্চ করার কাজ সহজ করতে পারেন। এখানে এধরনের কিছু পদ্ধতি উল্লেখ করা হচ্ছে।

Friday, July 27, 2012

ব্লগারে অনপেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, Permalink ব্যবহার


সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য দুধরনের কাজ করতে হয়। একটি হচ্ছে নানাভাবে সাইটের প্রচার করা, অপরটি সাইট এমনভাবে তৈরী করা যেন সার্চ ইঞ্জিন সহজে খুজে পায়। যে কিওয়ার্ড ব্যবহার করে সাইটকে  প্রাধান্য দিতে চান সেগুলি সঠিকভাবে সঠিক যায়গায় ব্যবহার করা।
পারমালিংক এজন্য গুরুত্বপুর্ন একটি বিষয়। একে নির্দিস্ট ফোল্ডারে রাখা নির্দিস্ট ফাইলের নামের সাথে তুলনা করতে পারেন। ব্লগে যখন কোন পোষ্ট পাবলিশ করা হয় তখন সেটা যে নামে সেভ হয়। এখানে কিওয়ার্ড ব্যবহার করলে সার্চ ইঞ্জিন সহজে পোষ্টটি খুজে পায়।

Friday, July 13, 2012

ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য নানামুখি প্রচারনা


সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পেশায় জড়িত কারো কাছে কথাটা শুনতে বেমানান মনে হতে পারে। শুধুমত্রি সার্চ ইঞ্জিনের অর্গানিক ব্যবস্থা অনলাইন ব্যবসার প্রচারের জন্য যথেস্ট না। এসইও অত্যন্ত গুরুত্বপুর্ন একথা ঠিক, তারপরও এটা প্রচারের একটামাত্র পথ। এর ওপর পুরোপুরি নির্ভর না করে অন্যান্য যে সম্ভাব্য পথগুলি আছে সেগুলি কাজে লাগিয়ে ভাল ফল পাওয়া যেতে পারে।
কি কি কারনে অন্য পথগুলি গুরুত্বপুর্ন হয়ে ওঠে সেই বিষয়গুলি তুলে ধরা হচ্ছে এখানে।

Friday, July 6, 2012

ফ্রিল্যান্সারের ব্লগ কেন প্রয়োজন


আগে ফ্রিল্যান্সারের ব্লগ ব্যবহারের উপকারিতা সম্পর্কে লেখা হয়েছে। নিজস্ব ব্লগ ব্যবহারের আরো কিছু সুবিধা (এবং অসুবিধা) সম্পর্কে তথ্য তুলে ধরা হচ্ছে এই‌ পোষ্টে।
ফ্রিল্যান্সারের সংখ্যা যেমন ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে তেমনি বেড়ে চলেছে যোগাযোগের বিভিন্ন নেটওয়ার্কের সংখ্যা। ফেসবুক, টুইটার, গুগল +, লিংকডইন ইত্যাদি এরই মধ্যে নিজেদের প্রতিস্ঠা করেছে যোগাযোগের মাধ্যম হিসেবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকতে পারে এরপর আলাদাভাবে ব্লগ প্রয়োজন আছে কি-না।

Friday, June 29, 2012

adf.ly ব্যবহার করে টাকা আয়


এডফ্লাই বিনামুল্যের ওয়েব এড্রেস (URL) ছোট করার ব্যবস্থা। এর বিশেষ বৈশিষ্ট হচ্ছে এই সেবা ব্যবহার করলে তারা টাকা দেয়।
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে তাদের সেবা ব্যবহার করলে তারা টাকা দেবে কেন।
তাদের সেবা ব্যবহার করে নির্দিস্ট পেজে গেলে প্রতিটি পেজে তাদের বিজ্ঞাপন দেখা যাবে। তারা টাকা দেয় মুলত সেই বিজ্ঞাপন দেখার জন্য। সেই অর্থে এটা মুলত বিজ্ঞাপন নেটওয়ার্ক। ইচ্ছে করলে বিজ্ঞাপন বাদ দেয়া যায়, কাজেই ইন্টারনেট ব্রাউজ করতে খুব সমস্যা হওয়ার কথা না।
তাদের সাইটে গিয়ে সদস্য হবেন, আপনার সাইটের নাম সংক্ষিপ্ত করবেন, এরপর তাকে ব্যবহার করবেন বিভিন্ন যায়গায়। ফেসবুক, টুইটার, ইমেইল ইত্যাদিতেও ব্যবহার করতে পারেন।

Thursday, June 28, 2012

ব্লগে পেইড রিভিউ ব্যবহারের ভালমন্দ


ব্যবসা সফল ব্লগ তৈরী করতে অনেক সময় প্রয়োজন হয়। আকর্ষনীয় বিষয় নিয়ে লিখতে হয়, গুরুত্বপুর্ন তথ্য যোগ করতে হয়, ভিজিটরদের প্রতিক্রিয়া পর্যবেক্ষন করতে হয়। কোন ব্লগের কাজ আসলে কখনো শেষ হয় না, সবসময়ই আরো ভাল করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হয়। এরপরও একসময় মনে করা যেতে পারে সেটা স্বয়ংসম্পুর্ন একটি ব্লগ যখন সেখানে যথেস্ট পরিমান ভিজিটর আসতে থাকেন। সন্তোষজনক ভিজিটর পাওয়ার পর ব্লগারের চেষ্টা থাকে তাকে আয়ের জন্য ব্যবহার করার।
ব্লগে বিজ্ঞাপন ব্যবহার করা আয়ের একটি গ্রহনযোগ্য পদ্ধতি। সবসময়ই এটাই একমাত্র পথ না। এমনকি বিশেষ ধরনের ব্লগের জন্য সেটা বেমানানও হতে পারে। অনেক ভিজিটর আদৌ বিজ্ঞাপন দেখতে পছন্দ করেন না। প্রয়োজনীয় তথ্য খোজ করেন। এমন অবস্থায় ব্লগ থেকে আয়ের একটি পদ্ধতি পেইড রিভিউ।