Showing posts with label Corel Painter. Show all posts
Showing posts with label Corel Painter. Show all posts

Monday, April 11, 2011

কোরেল পেইন্টার কেন ব্যবহার করবেন

ইমেজ এডিটিং এর ক্ষেত্রে ফটোশপের তুলনা নেই। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রেও। যদি ডিজিটাল ড্রইং এবং পেইন্টিং এর কথা তোলা হয় তাহলেও ফটোশপ ব্যবহারকারীরা বলবেন, সবই করা যায়।
কথাটা একটু বাড়িয়ে বলা। বাস্তবে একজন শিল্পী যেভাবে ছবি আকেন সেকথা একবার মনে করুন তো। জলরং, তেলরং, পেনসিল, কলম, চক, কয়লা, মোম বহুকিছু। আপনি কি ফটোশপে এমন কিছু আকতে পারেন যা দেখে মনে হবে সত্যিকারের পেনসিলে আকা, কিংবা রঙিন চক দিয়ে আকা।